Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচনে ভিভো ও এসওএস-এর যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 January 2025
শিশুদের সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচনে ভিভো ও এসওএস-এর যৌথ উদ্যোগ
Share on FacebookShare on Twitter

ভিভো বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে ‘ক্যাপচার দ্য ফিউচার – ২০২৫’। ২০২৪ সালে উদ্বোধন হওয়া এই তিন বছরব্যাপী কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) প্রকল্পটির দ্বিতীয় বছরের উইন্টার ক্যাম্প আয়োজন করা হয় খুলনায়।

শিশুদের আধুনিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শেখানোর পাশাপাশি তাদের স্বপ্ন দেখা এবং তা ক্যামেরায় ধারণ করার মাধ্যমে সৃজনশীলতা এবং কল্পনার বিকাশ ঘটানো এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
চলতি বছরের ৭ ও ৮ জানুয়ারি দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আয়োজনের সূচনা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু প্রতিনিধিরা উইন্টার ক্যাম্পে ভিভো স্মার্টফোন ব্যবহার করে খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক স্থাপত্যের ছবি ধারণ করে।

৯ জানুয়ারি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিশুদের তোলা নির্বাচিত ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, গত বছরের ছবির একটি স্মৃতিপথ প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রদর্শনীর পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সাদিয়া আফরিন। এছাড়া ভিভো বাংলাদেশ এবং পাঠশালা ইন্সটিটিউটের পক্ষ থেকে কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাদিয়া আফরিন বলেন, ‘শিশুদের সৃজনশীলতা দেখে আমি সত্যি অভিভূত। প্রযুক্তিগত দক্ষতা শেখানোর মাধ্যমে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই হবে আমাদের লক্ষ্য। এই আয়োজনের জন্য আমি ভিভো বাংলাদেশ-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।‘

ভিভো বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ জানান, ‘’ক্যাপচার দ্য ফিউচার – ২০২৫’ প্রকল্পের লক্ষ্য হলো শিশুদের সৃজনশীলতাকে উদ্দীপিত করা এবং ছবি তোলার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি ও কল্পনার বিকাশ ঘটানো। ভিভো বিশ্বাস করে, প্রযুক্তি সবসময় অগ্রগতির চালিকাশক্তি।‘

একইসঙ্গে প্রশিক্ষক তানভীর মুরাদ তপু (হেড অফ ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট) বলেন, ‘আমার বিশ্বাস এই কর্মশালার মাধ্যমে একটি প্রজন্মের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দেয়া যাবে। প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের গল্প তুলে ধরতে পারবে।‘

ভিভো বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ একত্রে কাজ করে বাংলাদেশি শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!
প্রযুক্তি সংবাদ

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!

৪২ হাজারে নতুন আইফোন
নির্বাচিত

৪২ হাজারে নতুন আইফোন

এক চার্জে টানা ১০ দিন চলবে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

এক চার্জে টানা ১০ দিন চলবে স্মার্টওয়াচ

৯০ সেকেন্ডে ডাউনলোড হবে উইন্ডোজ ১০এক্স
প্রযুক্তি সংবাদ

৯০ সেকেন্ডে ডাউনলোড হবে উইন্ডোজ ১০এক্স

শাওমি আনছে ইলেকট্রিক হাওয়া ভরা যন্ত্র
প্রযুক্তি সংবাদ

শাওমি আনছে ইলেকট্রিক হাওয়া ভরা যন্ত্র

লেক্সার এর সাথে স্টোরেজে গতি আনুন, পারফরম্যান্সে আস্থা রাখুন
প্রযুক্তি সংবাদ

লেক্সার এর সাথে স্টোরেজে গতি আনুন, পারফরম্যান্সে আস্থা রাখুন

Load More

ট্রেন্ডিং টপিক

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2025

শিশুদের সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচনে ভিভো ও এসওএস-এর যৌথ উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV