Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় নতুন ডিসপ্লে প্রযুক্তি আনতে পারে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় নতুন ডিসপ্লে প্রযুক্তি আনতে পারে স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় ব্যবহার করা হতে পারে নতুন প্রজন্মের কালার ফিল্টার অন এনক্যাপসুলেশন (সিওই) ডিসপ্লে প্রযুক্তি। এতে ডিসপ্লে হবে আরো পাতলা, উজ্জ্বল ও বিদ্যুৎ সাশ্রয়ী। কোরিয়ার একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, সিওই প্রযুক্তি ডিসপ্লের মান উন্নত করার পাশাপাশি ব্যাটারির ওপর চাপ কমাবে।

সিওই প্রযুক্তি ওএলইডি ডিসপ্লে থেকে পোলারাইজার প্লেট সরিয়ে কালার ফিল্টার ব্যবহার করে। এর মাধ্যমে পিক্সেল ডিফাইন লেয়ার (পিডিএল) পরিবর্তন করে কালো রঙ উন্নত করা হয়। পোলারাইজার লেয়ার বাদ দেয়ায় ডিসপ্লে প্যানেল পাতলা হয়। পাশাপাশি এর আলো পরিবাহিতা বাড়ে। ফলে এর রঙ আরো উজ্জ্বল হয় ও বিদ্যুৎ সাশ্রয় করে।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, আল্ট্রা ব্যতীত গ্যালাক্সি এস২৬ সিরিজের মডেলগুলোয় স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস চিপ থাকবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেটে চলবে। যদিও স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ এখনো উন্মুক্ত করা হয়নি, তবুও গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেল সম্পর্কে গুঞ্জন শোনা যাচ্ছে।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা হবে স্যামসাংয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে এ প্রযুক্তি ব্যবহার হবে। এর মাধ্যমে ফোনগুলো আরো পাতলা করা সম্ভব হলেও ডিসপ্লের মান অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, স্যামসাং ২০২১ সাল থেকেই নিজেদের ফোল্ডেবল ডিভাইসে সিওই প্রযুক্তি ব্যবহার করছে। সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স মডেলেও এটি ব্যবহার করা হয়েছে।

চলতি বছর গ্যালাক্সি এস২৫, এস২৫ প্লাস ও এস২৫ আল্ট্রা মডেলের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিমও আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ২২ জানুয়ারি স্যামসাংয়ের ‘আনপ্যাকড ইভেন্টে’ এস২৫ সিরিজটি প্রকাশ করা হবে। তবে স্লিম মডেল আগামী মে মাসে উন্মোচন হতে পারে বলে জানানো হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে।

সূত্র বলছে, গ্যালাক্সি এস২৫, এস২৫ প্লাস ও প্রিমিয়াম গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, এ তিন স্মার্টফোনে স্যামসাংয়ের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে সিরিজে গ্যালাক্সি এস২৫ স্লিম নামে একটি চতুর্থ মডেলও যুক্ত হবে।

গ্যালাক্সি এস২৫ স্লিমের পাতলা গঠন ও স্টাইলিশ ডিজাইনের জন্য আলাদা হতে পারে। এতে ৬ দশমিক ৭ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন থাকবে। ফলে এটি অন্যান্য মডেলের তুলনায় কিছুটা ছোট ও পাতলা হবে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো স্যামসাংয়ের আইসোসেল এইচপিটু সেন্সর ব্যবহৃত ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। সেন্সরটি তীক্ষ্ণ ও স্পষ্ট ছবি তোলার জন্য পরিচিত।

Tags: এস২৫ প্লাসগ্যালাক্সি এস২৫গ্যালাক্সি এস২৬ আল্ট্রায়প্রিমিয়াম গ্যালাক্সি এস২৫ আল্ট্রাস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন মডেল ও আপডেট না থাকায় বিক্রি কমল অ্যাপল স্মার্টওয়াচের
নির্বাচিত

বিশ্বব্যাপী স্মার্টওয়াচ ব্যবহারকারী ৪৫ কোটি ছাড়িয়েছে

যে কোনো মোবাইল নম্বরের তথ্য বের করবেন যেভাবে
নির্বাচিত

যেভাবে বের করবেন অপরাধীর মোবাইল নম্বরের তথ্য

চীনে গণ নজরদারিতে ‘ওয়ান পার্সন ওয়ান ফাইল’
প্রযুক্তি সংবাদ

চীনে গণ নজরদারিতে ‘ওয়ান পার্সন ওয়ান ফাইল’

নতুন পালসার বাইক আনলো বাজাজ
প্রযুক্তি সংবাদ

নতুন পালসার বাইক আনলো বাজাজ

বাংলাদেশে নতুন লেন্স ফিচার নিয়ে রাকুতেন ভাইবার
নির্বাচিত

বাংলাদেশে নতুন লেন্স ফিচার নিয়ে রাকুতেন ভাইবার

ভিডিও কলে স্ক্রিন শেয়ার ও রেকর্ড করার সুবিধা আনল জুম
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলে স্ক্রিন শেয়ার ও রেকর্ড করার সুবিধা আনল জুম

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix