Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসডি অ্যাসোসিয়েশন থেকেও বাদ পড়ল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ২৬ মে ২০১৯
এসডি অ্যাসোসিয়েশন থেকেও বাদ পড়ল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর আরোপিত মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব ক্রমে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এরই মধ্যে হুয়াওয়ের স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের কোর ফিচারগুলোর সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক এআরএম প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের ব্যবসায় কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। এবার চীনা প্রতিষ্ঠানটিকে এসডি অ্যাসোসিয়েশনের সদস্য থেকে বাদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, বাদ দেয়া হয়েছে ওয়াই-ফাই অ্যালায়েন্স এবং জেইডিইসি গ্রুপ থেকেও।

বিশেষ বাণিজ্য সংস্থা এসডি অ্যাসোসিয়েশন এসডি, মাইক্রোএসডি কার্ড ও স্টোরেজ ডিভাইসের মান নিয়ে কাজ করে। এর ফলে হুয়াওয়ের ভবিষ্যৎ কোনো স্মার্টফোন বা ল্যাপটপে আনুষ্ঠানিভাবে কোনো ধরনের এসডি ও মাইক্রোএসডি কার্ড ব্যবহারের অনুমতি রইল না।

এসডি অ্যাসোসিয়েশন, ওয়াই-ফাই অ্যালায়েন্স ও জেইডিইসি গ্রুপ হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা মান্য করে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে হুয়াওয়ের জন্য নতুন আরেকটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ বাণিজ্য সংগঠনগুলোর এমন সিদ্ধান্তে আসন্ন ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসে এসডি কিংবা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে। তবে প্রতিষ্ঠানটির এরই মধ্যে বিক্রীত ডিভাইসগুলোর ক্ষেত্রে এসডি বা মাইক্রোএসডি কার্ড ব্যবহারে কোনো বাধা থাকছে না।

মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা মেনে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে একগুচ্ছ প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে, সার্চ জায়ান্ট গুগল, সেমিকন্ডাক্টর পণ্যের ডিজাইনার এআরএম, ইন্টেল, কোয়ালকম ও ব্রডকম করপোরেশন। এছাড়া ওয়াই-ফাই অ্যালায়েন্স সাময়িকভাবে হুয়াওয়ের সদস্যপদ স্থগিত করেছে। এ সংস্থা বিভিন্ন ডিভাইসের ওয়াই-ফাই সংযোগের মান নিয়ে কাজ করে। অন্যদিকে জেইডিইসি নামে প্রতিষ্ঠানটি র্যাম নিয়ে কাজ করে। বলা হচ্ছে, জেইডিইসি গ্রুপ থেকে নিজেই সরে এসেছে হুয়াওয়ে। এসব প্রতিষ্ঠানের সদস্য পদ হারানোয় হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে বড় ধরনের সমস্যার মুখে পড়বে হুয়াওয়ে।

বিশ্লেষকদের ভাষ্যে, এসডি কার্ডের সমর্থন হারানো হুয়াওয়ের জন্য বড় বিষয় নয়। চীনা প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজের বিকল্প তৈরিতে কাজ করছে। আগামী বছরের শুরুর দিকেই নিজস্ব অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস বাজারে ছাড়ার বিষয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মাইক্রোএসডি কার্ডের বিকল্পও তাদের হাতে রয়েছে। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্টরা আগে থেকেই প্রস্তুত ছিল। হুয়াওয়ের নিজস্ব ন্যানো মেমোরি কার্ড রয়েছে, যা প্রচলিত মাইক্রোএসডি কার্ডের চেয়ে ছোট। কাজেই নিজেদের ডিভাইসে বিকল্প স্টোরেজ হিসেবে সহজেই ব্যবহার করা যাবে ন্যানো মেমোরি কার্ড।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অপো’র সঙ্গে মেতে উঠুন ‘অটাম স্কাই মোমেন্টস’ ক্যাম্পেইনে
প্রযুক্তি সংবাদ

‘অপো’র সঙ্গে মেতে উঠুন ‘অটাম স্কাই মোমেন্টস’ ক্যাম্পেইনে

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো

বাংলাদেশের বাজারে লঞ্চ হলো টেকনো স্পার্ক ২০ প্রো+
প্রযুক্তি বাজার

বাংলাদেশের বাজারে লঞ্চ হলো টেকনো স্পার্ক ২০ প্রো+

তিনটি নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

তিনটি নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

হুন্দাইয়ের এসি তৈরি করছে ওয়ালটন
নির্বাচিত

হুন্দাইয়ের এসি তৈরি করছে ওয়ালটন

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
নির্বাচিত

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার
প্রযুক্তি সংবাদ

ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক
নির্বাচিত

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের
প্রযুক্তি সংবাদ

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের

আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট...

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix