Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুঁজিবাজার বিশ্লেষকদের অভিমত ওয়ালটন আসলে বাজার চাঙ্গা হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 March 2020
১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভালো শেয়ারের স্বল্পতাই পুঁজিবাজার চাঙ্গা করার ক্ষেত্রে বড় অন্তরায়। এই বাঁধা দূর না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে যেমন আস্থার সংকট কাটবে না, তেমনি পুঁজিবাজারও ঘুরে দাড়ানোর সম্ভাবনা খুবই কম। আর তাই বাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে দেশীয় ও বহুজাতিক বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করানোর প্রতি বিশেষ জোর দিয়েছেন তারা।

আর্থিক বিশ্লেষকরা জানান, ভালো ও বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে প্রয়োজনীয় সকল সুবিধা দেয়ার বন্দোবস্ত করতে হবে। ভালো ইস্যুগুলোর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সেজন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

খাত সংশ্লিষ্টরা জানান, প্রায় এক দশক ধরে পুঁজিবাজারে ভালো কোম্পানি তেমন আসেনি। ফলে, বাজারে ভালো শেয়ারের অভাব তৈরি হয়েছে। তবে, বহুদিন পরে ওয়ালটনের মতো ভালো ও শক্তিশালী অ্যাসেট বেজড কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া বিনিয়োগকারীসহ অন্যান্য স্টকহোল্ডারদের ব্যাপক আগ্রহী করে তুলেছে। তাদের বিশ্বাস- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো ভালো ইস্যু পুঁজিবাজারের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট কেটে স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বাজারও কিছুটা চাঙ্গা হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, ওয়ালটন একটি ভালো কোম্পানি। তারা পুঁজিবাজারে লিস্টিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে ওয়ালটন শেয়ার বাজারে আসলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হবে। ফলে বাজারও চাঙ্গা হবে তিনি আশাবাদী।

হাফিজ জানান, যে কোনো স্টক এক্সচেঞ্জে ভালো শেয়ার থাকা দরকার। অন্যথায় সেই শেয়ার বাজার কখনই উন্নতি করতে পারে না। আমাদের স্টক মার্কেটে ভালো শেয়ারের সংখ্যা হাতেগোনা কয়েকটি। তাই, ওয়ালটনের মতো বড় ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ইস্যু বাজারে আসা দরকার।

তিনি বলেন, “আমরা সবাই শুধু বলি- এসব কোম্পানি বাজারে আসা দরকার। কিন্তু, তাদেরকে আনার জন্য কোনো বন্দোবস্ত করি না। ওয়ালটনের মতো ভালো কোম্পানি পুঁজিবাজারে আসলে তাদের শেয়ারের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্বনিত উদ্যোগ নিতে হবে।”

ভালো শেয়ার যদি পুঁজিবাজারে না আসে, পুঁজিবাজার তার লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না বলে জানান বিএমবিএ’র এই সাবেক সভাপতি ও ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক।

ইনভেস্টমন্টে করপোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ বলেন, ওয়ালটনের মতো ভালো কোম্পানির শেয়ার এলে পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে। পুঁজিবাজার ঘুরে দাড়াবে বলে ধারণা করছি।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শরিফ আনোয়ার হোসেন বলেন, ওয়ালটনের টার্নওভার বেশি। ইপিএস, পিই রেশিও বেশ ভালো। সার্বিকভাবে ওয়ালটন ভালো কোম্পানি। তারা পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনো  স্পার্ক  পাওয়ার ৩ এয়ার: বড় ডিসপ্লের পারফেক্ট  ফোন
নির্বাচিত

টেকনো  স্পার্ক  পাওয়ার ৩ এয়ার: বড় ডিসপ্লের পারফেক্ট  ফোন

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি
নির্বাচিত

১০০ ওয়াটের ফাস্ট চার্জিং আনছে শাওমি

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের ‘জীবন রক্ষাকারী তথ্য’ দেবে ফেসবুক

আগামী বছরেই নেট ৫.৫জি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

আগামী বছরেই নেট ৫.৫জি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে

মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১ টাকায় ৫ পয়সা: এনবিআর চেয়ারম্যান
টেলিকম

মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১ টাকায় ৫ পয়সা: এনবিআর চেয়ারম্যান

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 March 2020

পুঁজিবাজার বিশ্লেষকদের অভিমত ওয়ালটন আসলে বাজার চাঙ্গা হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix