Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেট্রো স্টেশনে ১০০০ফিক্স স্টেশন: স্মার্ট টেকসেবা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
মেট্রো স্টেশনে ১০০০ফিক্স স্টেশন: স্মার্ট টেকসেবা চালু
Share on FacebookShare on Twitter

ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে গ্রাহকদের ইলেকট্রনিক ডিভাইস মেরামতের জন্য স্মার্ট সেবা চালু করা হয়েছে। ‘১০০০ফিক্স স্টেশন’ নামে পরিচিত এই সেবা আপাতত মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও এবং শেওরাপাড়া স্টেশনে চালু হয়েছে। এই স্টেশনগুলোর স্মার্ট কিওস্ক থেকে গ্রাহকরা নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি, বা আইপিএস সহজে জমা দিয়ে দ্রুততার সঙ্গে মেরামতের পর সংগ্রহ করতে পারবেন।

সোমবার (২৭ জানুয়ারি) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই সেবার উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল করিম এবং ১০০০ফিক্স সার্ভিসের প্রধান পরিচালন কর্মকর্তা রিজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএল-এর প্রকৌশলী মাহফুজুর রহমান, ১০০০ফিক্স সার্ভিসের চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান, এবং স্পীড টেকনোলজির চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল করিম বলেন, “এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি গ্রাহকদের সেবা সহজতর করবে এবং এটি দেশের গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, “মেট্রো স্টেশনে এই সিস্টেম গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে।”

স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম জানান, “স্মার্ট গ্রুপ সর্বদা প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ‘১০০০ফিক্স স্টেশন’ এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ডিজিবক্স এবং ১০০০ফিক্স-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশনগুলো গ্রাহকদের সময় বাঁচিয়ে দ্রুত ও সহজ সেবা প্রদান করবে বলে জানান ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান।

১০০০ফিক্স স্টেশনের ব্র্যান্ডিং অফিসার ইমদাদুল হক জানান, “শুরুর পর্যায়ে পাঁচটি স্টেশনে সেবা চালু করা হলেও ভবিষ্যতে মেট্রোরেল স্টেশনগুলোর পাশাপাশি শপিং মলে এ সেবা সম্প্রসারণ করা হবে।”

প্রসঙ্গত, ‘১০০০ফিক্স স্টেশন’ একটি আধুনিক কিওস্ক প্রযুক্তি, যা ইলেকট্রনিক ডিভাইস দ্রুত জমা দেওয়ার এবং মেরামতের পর সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করে। এটি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ১০০০ফিক্স স্টেশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রতিমন্ত্রী পলকের
প্রযুক্তি সংবাদ

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রতিমন্ত্রী পলকের

রকেটকে পেছনে ফেলল নগদ
প্রযুক্তি সংবাদ

রকেটকে পেছনে ফেলল নগদ

নতুন ফোন কেনার সময় যে ভুলগুলো অনেকেই করেন
নির্বাচিত

র‌্যাম নাকি রম দেখে ফোন কিনবেন?

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

জি-মেইলে নতুন আপডেট আনছে গুগল
কিভাবে করবেন

জি-মেইলে জরুরি মেইল আর্কাইভ করতে পারবেন

চমক নিয়ে আসছে আইফোন ১৩!
নির্বাচিত

চমক নিয়ে আসছে আইফোন ১৩!

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
বিবিধ

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জানুয়ারি ২০২৫

মেট্রো স্টেশনে ১০০০ফিক্স স্টেশন: স্মার্ট টেকসেবা চালু

Techzoom.TV |
TechzoomTV