Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসির অভিযানে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন অবৈধ জিপিএস সার্ভার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
বিটিআরসির অভিযানে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন অবৈধ জিপিএস সার্ভার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অবৈধ জিপিএস ট্র্যাকিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ফলে বিপাকে পড়েছেন লাখো জিপিএস ব্যবহারকারী।

জানা যায়, লাইসেন্স নেই এমন যানবাহন ট্র্যাকিং পরিষেবা (ভিটিএস) কোম্পানির সার্ভার বন্ধ করে দিচ্ছে বিটিআরসি। সম্প্রতি বিটিআরসি কোনো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করার অভিযোগে মটোলক, ট্যাসলক ও সিনোট্র্যাক–এ তিনটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এসব প্রতিষ্ঠানের সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বছর রাজধানীতে মটোলক জিপিএস ট্র্যাকার, ট্যাসলক জিপিএস ট্র্যাকার, রিমোট এবং ফ্রিকোয়েন্সি ডিভাইস অবৈধভাবে বিক্রি করার অপরাধে র‍্যাব তিনজনকে গ্রেফতার করে। সেসময় এ অবৈধ ভিটিএস কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে বিটিআরসি কমপক্ষে ৩৬টি লিংক, আইপি অ্যাড্রেস ও সার্ভার ব্লক করেছে। তাছাড়া সব আইআইজি, আইএসপি এবং টেলিকম অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সিম কার্ড ক্রয় করা হয়, সে বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি।

অবৈধ কোম্পানিগুলোর সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণকারী হাজার হাজার জিপিএস ব্যবহারকারীরা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ট্যাসলক, মোটোলক, সিনোট্র্যাক এবং অন্যান্য অবৈধ অপারেটরদের সেবা গ্রহণকারী গ্রাহকরা।

তাছাড়া দেশে অবৈধ জিপিএস পরিষেবার ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি চারটি ভেহিক্যাল ট্র্যাকিং পরিষেবা (ভিটিএস) কোম্পানির লাইসেন্স বাতিল করেছে।

খাত-সংশ্লিষ্টরা এবং নিয়ন্ত্রক সংস্থা ব্যবহারকারীদের অনুমোদিত বা বৈধ ভিটিএস কোম্পানিগুলো থেকে অনুরূপ পরিষেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এর অন্যতম কারণ হলো, অবৈধ পরিষেবা প্রদানকারীদের বিরুদ্ধে বিটিআরসির অভিযান অব্যাহত থাকবে। ফলে যেকোনো সময় সেসব অবৈধ অপারেটরদের সার্ভার ব্লক হয়ে যেতে পারে।

এদিকে, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) মুখপাত্ররা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সাম্প্রতিক এ অভিযান বৈধ কোম্পানিগুলোকে উৎসাহিত করবে এবং গ্রাহকদের অনুমোদিত যানবাহন ট্র্যাকিং পরিষেবা গ্রহণ করতে অনুপ্রাণিত করবে।

বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম বলেন, আমি মনে করি, বিটিআরসির এ সিদ্ধান্ত সময়োপযোগী এবং বাংলাদেশের প্রযুক্তিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি লাইসেন্সধারী বৈধ ভিটিএস ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করবে, যা দেশের প্রযুক্তি ইকোসিস্টেমে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাংলাদেশের সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো
প্রযুক্তি সংবাদ

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’
অটোমোবাইল

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা
প্রযুক্তি সংবাদ

কাজের স্বীতৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

আইফোনের জন্য ক্যামেরা চিপ তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

আইফোনের জন্য ক্যামেরা চিপ তৈরি করছে অ্যাপল

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল
নির্বাচিত

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জানুয়ারি ২০২৫

বিটিআরসির অভিযানে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন অবৈধ জিপিএস সার্ভার

Techzoom.TV |
TechzoomTV