Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটার আয় ছাড়িয়েছে ১৬ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
মেটার আয় ছাড়িয়েছে ১৬ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের চতুর্থ প্রান্তিকসহ (অক্টোবর-ডিসেম্বর) পূর্ণ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ার কারণে এ সময় আয় ও মুনাফার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে কোম্পানিটি।

গত বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় মেটার আয় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৯ কোটি ডলার। গত এক বছরে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি আয় করেছে ১৬ হাজার ৪৫০ কোটি ডলার।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, ‘এ বছর অত্যন্ত বুদ্ধিমান ও আরো উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট ১০০ কোটি মানুষের কাছে পৌঁছবে। আমার প্রত্যাশা, সে নেতৃস্থানীয় এআই অ্যাসিস্ট্যান্ট হবে মেটা।’ তিনি জানান, এআই চশমা ও সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আরো গুরুত্ব দিয়ে কাজ করছে মেটা।

চলতি প্রান্তিকের আয়ের পূর্বাভাসও প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মেটার প্রত্যাশা, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৩ হাজার ৯৫০ থেকে ৪ হাজার কোটি ডলার ছাড়াবে কোম্পানির আয়। বছরওয়ারি হিসাবে ২০২৫ সালেও আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি আশা করা হচ্ছে।

জাকারবার্গ জানান, এছাড়া কোম্পানিটি প্রায় ১২ হাজার কোটি ডলার পর্যন্ত ব্যয়ের প্রত্যাশা করছে। এ ব্যয় বাড়ার মূল কারণ হলো মেটার অবকাঠামো খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা। আগের বছরের তুলনায় মেটার কর্মী সংখ্যা ১০ শতাংশ বেড়েছে গত বছর। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেটার মোট কর্মীর সংখ্যা ছিল ৭৪ হাজার ৬৭ জন।

ইনভেস্টিংডটকমের বিশ্লেষক জেসি কোহেন এ বিষয়ে বলেছেন, ‘মেটার চতুর্থ প্রান্তিকের ফলাফল বলছে যে ডিজিটাল বিজ্ঞাপন বাজারের অনিশ্চিত পরিস্থিতিতেও কোম্পানিটি স্থিতিশীল রয়েছে। আয় ও মুনাফার পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়ে তারা প্রমাণ করেছে, খরচ নিয়ন্ত্রণ ও কাজের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা ব্যর্থ হয়নি। মেটা এআই অবকাঠামো ও মেটাভার্স পরিকল্পনায়ও আরো জোর দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে এআই অ্যাসিস্ট্যান্ট ‘মেটা এআই’ উন্মোচন করে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিটি। এ ফিচার ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ওয়েবে ব্যবহার করা যায়। ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ৫০ কোটি ব্যবহারকারী নিয়ে শীর্ষ পাঁচ চ্যাটবটের তালিকায় প্রথম অবস্থানে আছে প্রতিষ্ঠানটি। চলতি বছর এআই অবকাঠামোয় ৬ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করছে মেটা প্লাটফর্মস। এ বিনিয়োগ কোম্পানিকে ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে সহায়তা করবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।

এক ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেছেন, ‘২০২৫ হবে এআইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এটি একটি বিশাল প্রচেষ্টা। আগামী বছরগুলোয় প্রযুক্তিটি আমাদের মূল পণ্য ও ব্যবসাকে এগিয়ে নেবে।’

২০০৪ সালে মার্ক জাকারবার্গ ও তার কলেজ রুমমেটরা মিলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ফেসবুক’ প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অকুলাসের মতো প্লাটফর্মকে নিজেদের অধীনে নিয়ে আসে। ২০২১ সালে ফেসবুকের নাম পরিবর্তন করে রাখা হয় ‘মেটা’। এ পরিবর্তনের মূল কারণ ছিল, কোম্পানিটির নতুন লক্ষ্য মেটাভার্স প্রযুক্তির দিকে মনোনিবেশ করা। মেটাভার্স হলো একটি ভার্চুয়াল জগৎ, যেখানে মানুষ অনলাইনে একে অন্যের সঙ্গে আরো বাস্তবসম্মত উপায়ে যোগাযোগ করতে পারবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি গেম বানানোর ইতিহাস
গেম

চীনের বাইরে ১০০ কোটি ছাড়িয়েছে পাবজির ডাউনলোড

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক
নির্বাচিত

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি
টেলিকম

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস
নির্বাচিত

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস

এই চারটি ফিচার সম্ভবত থাকবে আসন্ন আইফোনে
নির্বাচিত

এই চারটি ফিচার সম্ভবত থাকবে আসন্ন আইফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix