Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের টেলিযোগাযোগ কোম্পানির নেটওয়ার্ক বন্ধ করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী ও বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। একইসঙ্গে রোহিঙ্গাদের মোবাইল ফোন সিম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে দ্রুত তাদের প্রত্যাবাসনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটি কর্তৃক আয়োজিত “রোহিঙ্গাদের সহজ শর্তে ও সুলভ মূল্যে মোবাইল সিম প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে” মানববন্ধন ও সমাবেশ থেকে দাবি জানান তিনি। মানববন্ধনে সংহতি জানিয়ে মূল বক্তা হিসেবে মহিউদ্দিন বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত শরণার্থী হিসেবে আশ্রিত মায়ানমানের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহারের পাশাপাশি মায়ানমারের এমটিএমসির টেলিকম নেটওয়ার্কও ব্যবহার করে আসছে যা সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করলে মাঝে মাঝে বিটিআরসির কিছু কর্মকর্তাদের পরিদর্শনে পাঠানো হয়। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১৫ সালে সরকার দেশে যখন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া চালু করে তখন সেই নীতিমালায় বলা হয় বাংলাদেশের কোন বৈধ নাগরিক যার বয়স ১৮ বছর সেই ব্যক্তি জাতীয় পরিচয় পত্র বা তার পাসপোর্ট দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবে। অথচ মায়ানমারের রোহিঙ্গা নাগরিকরা আমাদের দেশের নাগরিকদের নামে ব্যবহৃত সিম অবৈধভাবে ব্যবহারের পাশাপাশি মায়ানমারের টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করছে দেদারসে। এর মাধ্যমে মায়ানমারে টেলিকম প্রতিষ্ঠান অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ও ব্যবসা পরিচালনা করছে। টেলিকম সেবা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মায়ানমারে চলে গেছে। কার্যত বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী এবং বিটিআরসি চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায়ভার ঘোঁচাতে তারা রোহিঙ্গা নাগরিকদের বৈধ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি করে সিম দেয়ার পাঁয়তারা তৈরি করেছে। এর মাধ্যমে হয়তো অপারেটরদের মোটা দাগে কিছু ব্যবসা পরিচালনা হবে। কিন্তু দেশের অভ্যন্তরে অরাজকতা, সন্ত্রাস মাদক ও এইডস এর মত মহামারী ব্যাপকতা সৃষ্টি করতে পারে। এর সুষ্ঠু সমাধানের জন্য আমাদের মতামত হচ্ছে সবার আগে অবৈধ নেটওয়ার্ক বন্ধ ও সকল অবৈধ সিম জব্দ করা। দ্বিতীয়ত রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাথে বসে স্থানীয় প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সভাপতির বক্তব্যে আতাউল্লাহ খান বলেন, আমরা বাংলাদেশী নাগরিকরা আজ মহা বিপদে। আমাদের আশ্রয় দেওয়ার মানবিক দিক বিবেচনায় মানবতার প্রধানমন্ত্রী যে মানবতা দেখিয়েছেন তা যে আমাদের জন্য এত বড় কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারিনি। আমরা দেখেছি মহিবুল্লাহ এই অবৈধ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করেছিল। এই রোহিঙ্গারা অবৈধ নেটওয়ার্ক সিম ব্যবহার করে মাদক পাচার, অর্থ পাচার, চোরা চালান এবং অসামাজিক কার্যে লিপ্ত হয়ে হাজারের মতো এইডস রোগী আজ শুধু কক্সবাজার জেলা নয় সারা বাংলাদেশের জন্য আতংক তৈরি করেছে । টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মানবতার আড়ালে ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার যে পায়তারা তা আমরা বুঝি। কোনভাবেই রোহিঙ্গাদের বৈধভাবে পাঁচটি করে সিম প্রদান করা যাবে না। তারমানে আমরা অমানবিক এ কথা বলা যাবে না, আমরা তাদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রক্ষার্থে সাবেক ডাক ও টেলিযোগ মন্ত্রী যেভাবে টেলিফোন বুথ তৈরি করে সেখানে গিয়ে কথা বলার ব্যবস্থা করে দিয়েছিলেন বিনামূল্যে সেটি কেন বন্ধ হল? সকল সিম উদ্ধার করে সঠিক মালিকদের কাছে শেষ সিম বুঝিয়ে দিতে হবে সেই সাথে টেলিফোন বুথের মাধ্যমে তাদের যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের অবৈধ কারবারের ফলে স্থানীয় জনগোষ্ঠী যে সকল মামলা হামলার শিকার হয়েছে তার যথাযথ অন্ত করে প্রয়োজনে ব্যবস্থাপনা করতে হবে।

উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সদস্য সচিব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমরা যারা স্থানীয় অধিবাসী তারা আজ মহা বিপদে। রোহিঙ্গারা মায়ানমারের নেটওয়ার্ক এবং বাংলাদেশের নেটওয়ার্ক উভয় ব্যবহার করছে, এমনিতেই তাদের অত্যাচারে অতিষ্ঠ তাদের বর্তমানে ব্যবহৃত সকল সিম জব্দ না করে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে বৈধভাবে দিলে অবৈধ ব্যবহার বন্ধ হবে এটা হাস্যকর কথা। সরকারের উচিত হবে তাদেরকে অবৈধ সকল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া। তা না করে নতুন করে বৈধ ভাবে সিম দিয়ে সিদ্ধান্ত হবে আত্মঘাতী মূলক। আমরা এ সিদ্ধান্ত মানিনা।

রোহিঙ্গা এসপি হিসেবে পরিচিত সাবেক পুলিশের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বক্তব্যে বলেন, আমি রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসতেছি সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই রোহিঙ্গাদের নতুন করে বৈধ ভাবে চিন্তা সিদ্ধান্ত একদিকে যেমন সংবিধান পরিপন্থী তেমনিভাবে ভুল সিদ্ধান্ত।

সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ মামুন, সাধারণ নাগরিক সমাজের কো অর্ডিনেটর শেখ ফরিদ, উখিয়ার স্থানীয় সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্নস্থরের নাগরিকবৃন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

MWC 2026: শাওমি নিয়ে আসছে বিশ্বের অন্যতম পাতলা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক!
নির্বাচিত

MWC 2026: শাওমি নিয়ে আসছে বিশ্বের অন্যতম পাতলা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক!

টেলিকম বিভাগের জন্য চাইনিজ মেশিনারিজের নিরাপত্তা সামগ্রী
প্রযুক্তি সংবাদ

টেলিকম বিভাগের জন্য চাইনিজ মেশিনারিজের নিরাপত্তা সামগ্রী

মোবাইল ব্রডব্যান্ড চালু করল গ্রামীণফোন, জানুন মাসিক খরচ কত
টেলিকম

মোবাইল ব্রডব্যান্ড চালু করল গ্রামীণফোন, জানুন মাসিক খরচ কত

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

বৈধ-অবৈধ ফোন নিয়ে নতুন যে বার্তা দিলো বিটিআরসি

ইন্টারনেট বন্ধ দমন-পীড়নের অস্ত্র হয়ে উঠেছে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট বন্ধ দমন-পীড়নের অস্ত্র হয়ে উঠেছে

ডিভাইন আইটি‘র উদ্যোগে চট্টগ্রামে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক সেমিনার
প্রযুক্তি সংবাদ

ডিভাইন আইটি‘র উদ্যোগে চট্টগ্রামে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক সেমিনার

Load More

ট্রেন্ডিং টপিক

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
নির্বাচিত

বাজারে আসার আগেই স্টক-আউটের শঙ্কায় অ্যাপলের ফোল্ডেবল আইফোন

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
বিবিধ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিবিধ

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
বিবিধ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায়...

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ সেপ্টেম্বর ২০২২

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix