Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ বছর পর ফের টিকটক কেনার আলোচনায় মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 February 2025
পাঁচ বছর পর ফের টিকটক কেনার আলোচনায় মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

প্রায় পাঁচ বছর পর আবারো আলোচিত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কেনার পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি চীনের বাইটড্যান্স মালিকানাধীন টিকটকের মার্কিন শাখা অধিগ্রহণের আলোচনায় রয়েছে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২০ সালে ফিরে গেলে দেখা যায়, ওই সময় টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কার্যক্রম কেনার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে দুই কোম্পানি, মাইক্রোসফট ও ওরাকল করপোরেশন। তখন ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাইটড্যান্সকে তাদের অ্যাপ বিক্রি করতে বলেন, না হলে কোম্পানিটি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিলে মাইক্রোসফটের সঙ্গে কাজ করতে আলোচনা শুরু করে বাইটড্যান্স। মূল পরিকল্পনা ছিল জাতীয় নিরাপত্তার ঝুঁকি এড়াতে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করা। পরে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ওরাকলকে বেছে নেয় টিকটক, তবে সে চুক্তিও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ২০২১ সালে এক কনফারেন্সে সত্য নাদেলা জানান, টিকটক যখন তাদের কাছে যায়, তখন তিনি এ বিষয়ে বেশ আগ্রহ দেখান। তবে পরিকল্পনাটি আর সামনে এগোয়নি।

সাম্প্রতিক ঘটনায় মাইক্রোসফটের সঙ্গে টিকটকের চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলব হ্যাঁ। টিকটক নিয়ে অনেকেরই আগ্রহ আছে। এটি নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।’ এর আগে সোমবার রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ইঙ্গিত দেন। শুরুতে নিরাপত্তা ঝুঁকির কারণে অ্যাপটি নিষিদ্ধ করার পক্ষে থাকলেও এখন সে চিন্তা থেকে কিছুটা সরে এসেছেন তিনি, বিশেষ করে টিকটকে ট্রাম্পপন্থী কনটেন্টের জনপ্রিয়তার কারণে। বাইটড্যান্সকে ৭৫ দিনের সময়সীমা দিয়েছেন প্রেসিডেন্ট, যেন তারা টিকটকের মার্কিন কার্যক্রম দেশের অভ্যন্তরীণ কোনো কোম্পানির কাছে বিক্রি করে। এছাড়া তিনি আরো অনেক প্রতিষ্ঠানকে অ্যাপটি কেনার প্রতিযোগিতায় অংশ নেয়ার আহ্বান জানান। তবে মাইক্রোসফট এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
নির্বাচিত

ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বিষয়ে সোচ্চার ফেসবুক

বাংলাদেশে ফাইভজি প্রযুক্তি সহজলভ্য করতে টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভজি
নির্বাচিত

বাংলাদেশে ফাইভজি প্রযুক্তি সহজলভ্য করতে টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভজি

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির সময়সীমা আরো বাড়ানো হতে পারে: ট্রাম্প
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির সময়সীমা আরো বাড়ানো হতে পারে: ট্রাম্প

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সমঝোতা স্মারক স্বাক্ষর

শাওমি
নির্বাচিত

হুয়াওয়ে ও স্যামসাংয়ের পর এবার ট্রাইফোল্ডের বাজারে আসতে পারে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর
প্রযুক্তি সংবাদ

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business
অর্থ ও বাণিজ্য

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 February 2025

পাঁচ বছর পর ফের টিকটক কেনার আলোচনায় মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV