Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ২২ কোটির বেশি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 February 2025
২০২৪ সালে বাজারে আসা সেরা ৫টি ক্যামেরা ফোন
Share on FacebookShare on Twitter

২০২৪ সালে কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং বিশ্বব্যাপী প্রায় ২২ কোটি ৩৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা মোট স্মার্টফোন বিক্রির ১৯ দশমিক ৪ শতাংশ। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পাঁচ কোটির বেশি স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি।

যদিও অর্থের এ অংক আগের প্রান্তিক এবং আগের বছরের একই প্রান্তিকের তুলনায় কম, তবু বর্তমানে বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রয়েছে স্যামসাং। জার্মান অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার চলতি মাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, গত বছর বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ছাড়িয়েছে ১২০ কোটি ইউনিট। এ বাজারে নেতৃত্ব দিচ্ছে স্যামসাং ও যুক্তরাষ্ট্রের অ্যাপল। অন্যদিকে চীনের হুয়াওয়ের পতনের পর এ সময় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে শাওমি। এ তিন কোম্পানি একসঙ্গে বিশ্ব স্মার্টফোন বাজারের ৫০ শতাংশেরও বেশি হিস্যা ধরে রেখেছে।

২০০৯ সাল থেকে বিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রয়েছে অ্যাপল ও স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের প্রধান স্মার্টফোন লাইন ‘গ্যালাক্সি সিরিজ’ উন্মোচন হয় ওই বছরই। অন্যদিকে অ্যাপল আইফোনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা কোম্পানির আয়ের একটি প্রধান উৎস। সামগ্রিকভাবে স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছে ২০০৯ সাল। এর ঠিক দু’ বছর আগে নকিয়া প্রায় ৫০ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থানে ছিল। কিন্তু ২০১৩ সালের মধ্যে তা নেমে দাঁড়ায় ৩ শতাংশে।

অন্যদিকে স্যামসাং স্মার্টফোনের বাজার হিস্যা তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ২০০৯ সালের মাঝামাঝি ৩ শতাংশ থেকে ২০১২ সালের মাঝে গিয়ে ৩২ দশমিক ২ শতাংশে পৌঁছে। ওই সময় অন্য কোনো প্রতিযোগী এমন দ্রুত প্রবৃদ্ধি দেখাতে পারেনি বলে জানান বাজার বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্যামসাং বাজারে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের সাশ্রয়ী থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে বাজারে। যেমন গ্যালাক্সি এ ও এম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন সিরিজ, অন্যদিকে এস ও জেড সিরিজ তৈরি হয় প্রিমিয়াম ব্যবহারকারীদের লক্ষ্য করে। ফলে ব্র্যান্ডটি বড় পরিসরের গ্রাহকের কাছে পৌঁছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ৮ ৫জি বনাম রেডমি নোট ১০ টি ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি ৮ ৫জি বনাম রেডমি নোট ১০ টি ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

চীনের তৈরি এয়ারশিপের সফল প্রথম ফ্লাইট
প্রযুক্তি সংবাদ

চীনের তৈরি এয়ারশিপের সফল প্রথম ফ্লাইট

যেভাবে গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন
প্রযুক্তি সংবাদ

যেভাবে গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

গিগাবাইটের জেড ৩৯০ মডেলের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি বাজার

গিগাবাইটের জেড ৩৯০ মডেলের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে

ওরাইমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান
নির্বাচিত

ওরাইমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2025

বিশ্বব্যাপী ২২ কোটির বেশি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV