Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 February 2025
হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়া এখন একটি সাধারণ সমস্যা। প্রিয় এই গ্যাজেট হারালে বেকায়দায় পড়তে হয়। কেননা, এখন নিত্যদিনের নানা কাজ ফোন দিয়েই করা হয়। তাই স্মার্টফোন হারালে উদভ্রান্তের মতো লাগে।

ফোন চুরি বা হারালে এতে থাকা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যও বেহাত হতে পারে। তাই ব্যবহারকারীরা যাতে অনায়াসে নিজেদের ফোন খুঁজে পান, তার জন্ অ্যানড্রয়েড ফোনের জন্য বিশেষ ফিচার দিয়েছে গুগল। যার নাম ফাইন্ড মাই ডিভাইস (Find My Device)।

এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। শুধু তা-ই নয়, এর সাহায্যে ফোন লক করা তো যাবেই, এমনকি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে নানান তথ্য, ছবি ও ভিডিও মুছে পর্যন্ত ফেলা যাবে।

যদিও এই পরিস্থিতিতে ফাইন্ড মাই ডিভাইস ফিচার ব্যবহার করার জন্য নিজের সমস্ত ডিভাইসে এই ফিচার সেট-আপ করতে হবে। যাতে ফোন হারিয়ে গেলে তা পাওয়ার জন্য এই ফিচার ব্যবহার করা যায়।

গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচার সেট-আপ করার উপায় জেনে নেওয়া যাক।
১. নিশ্চিত করতে হবে যে, অ্যান্ড্রয়েড ডিভাইসে যেন অ্যানড্রয়েড ৪.১ অথবা তার হায়ার ভার্সন চলে।

২. ব্যবহারকারীর ডিভাইসের লোকেশন ট্র্যাক করার জন্য লোকেশন সার্ভিসেসের প্রয়োজন হয় ফাইন্ড মাই ডিভাইসের। এবার Settings > Location-এ গিয়ে লোকেশন সার্ভিসেস অন করতে হবে।

৩. ব্যবহারকারীর ডিভাইস তার গুগল অ্যাকাউন্টের সঙ্গে যেন লিঙ্কড থাকে। এটা জরুরি।

৪. এবার ফাইন্ড মাই ডিভাইস এনেবল করতে হবে: এর জন্য Settings > Google > Find My Device-এ যেতে হবে।

৫. Find My Device অন আছে কি না, দেখতে হবে।

৬. প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।

৭. সঠিক লোকেশন ডেটার জন্য ব্যাকগ্রাউন্ডে Find My Device চালিয়ে রাখতে হবে। সেই সঙ্গে এর জন্য অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন, ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটা অন থাকতে হবে।

Find My Device ফিচার ব্যবহারের উপায়
১. ফোন হারিয়ে গেলে অন্য ডিভাইস থেকে Find My Device ওয়েবসাইট ওপেন করতে হবে। অথবা অন্য অ্যানড্রয়েড ডিভাইসে Find My Device অ্যাপ ডাউনলোড করতে পারেন।

২. এরপর নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। হারিয়ে যাওয়া ডিভাইসের সঙ্গে লিঙ্ক করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এটা ব্যবহারকারীর ডিভাইসের তথ্য সিস্টেম ব্যবহার করার অনুমতি পায়।

৩. একবার সাইন-ইন করা হলে ফাইন্ড মাই ডিভাইস একটি ম্যাপের মধ্যে ব্যবহারকারীর হারানো ডিভাইসকে খোঁজার চেষ্টা করবে। ডিভাইসের কানেক্টিভিটি এবং লোকেশন সেটিংসের মতো একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করে লোকেশনের নির্ভুলনতা।

এবার বেছে নিতে হবে নিম্নলিখিত বিষয়গুলো-
এই অপশনের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস ৫ মিনিটের জন্য ফুল ভলিউমে বেজে উঠবে, এমনকি তা সাইলেন্ট অথবা ভাইব্রেশন মোডে থাকলেও।

সিকিউর ডিভাইস
যদি মনে হয় কেউ ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করছেন, তাহলে তিনি দূরে বসেও ডিভাইস লক করে দিতে পারেন।

ইরেজ ডিভাইস
সর্বশেষ বিকল্প অনুসারে নিজের ডিভাইস মুছে দিতে হবে। পুরোপুরি সমস্ত ডেটা, অ্যাপ, ফাইল ডিলিট করা সম্ভব।

ব্যাটারি এবং নেটওয়ার্ক পরীক্ষা করা
ব্যবহারকারীর ডিভাইসের ব্যাটারি লেভেল এবং নেটওয়ার্ক কানেকশনের বিষয়ে রিয়েল-টাইম ইনফরমেশন দিতে পারে Find My Device।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকে বিজ্ঞাপন বয়কট, এক দিনে ক্ষতি ৭২০ কোটি ডলার

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটককে জরিমানা করবে ইইউ

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি
টেলিকম

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট

ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2025

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix