Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 February 2025
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়
Share on FacebookShare on Twitter

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। কারণ যোগাযোগের জন্য ব্যবহৃত এসব প্লাটফর্মে ব্যক্তিগত তথ্য থাকে। অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গেও লিংক করেন ব্যবহারকারীরা। কিন্তু একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু না করা এবং কিংবা প্রয়োজনের তুলনায় তথ্য শেয়ার করায় এসব অ্যাকাউন্ট হ্যাকারদের জন্য হ্যাক করা সহজ হয়

ফেসবুক
বিশ্বজুড়ে ফেসবুকের ৩০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। ফলে এটি ব্যক্তিগত তথ্যের বিশাল ভাণ্ডার। প্রতিটি অ্যাকাউন্টে জন্মতারিখ, বন্ধুদের তালিকা, ই-মেইল, ফোন নম্বর, লোকেশন ও পেমেন্ট তথ্য থাকতে পারে। হ্যাকাররা এসব তথ্য পরিচয় চুরি, ফিশিং (প্রতারক লিংক পাঠিয়ে তথ্য হাতিয়ে নেয়া) বা ডার্ক ওয়েবে বিক্রি করতে পারে।

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম শুধু ছবি শেয়ার করার প্লাটফর্ম নয়, বরং প্রভাবশালী ব্যক্তিত্ব (ইনফ্লুয়েন্সার), ব্যবসা ও ব্র্যান্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। হ্যাকাররা অ্যাকাউন্ট দখল করে প্রতারণামূলক পণ্য প্রচার করতে পারে বা অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার নামে মুক্তিপণ দাবি করতে পারে।

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও হ্যাকাররা ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার পদ্ধতিকে টার্গেট করে। সিম সুইচিং বা ফিশিংয়ের মাধ্যমে তারা অন্যের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে পারে। একবার অ্যাকাউন্ট হ্যাক হলে তারা বন্ধুবান্ধব ও পরিবারকে প্রতারণামূলক লিংক পাঠিয়ে টাকা হাতিয়ে নিতে পারে।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করতে হবে

১. শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার
এক্ষেত্রে প্রথম প্রতিরক্ষা হলো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না। পাসওয়ার্ডে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন যুক্ত করতে হবে। একইভাবে সহজ কিছু যেমন “password123” বা “abcd1234” ব্যবহার করা যাবে না।

প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সব পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।

পাবলিক প্লেসে (ক্যাফে, বাস, ট্রেন) থাকলে কেউ যেন পাসওয়ার্ড দেখে ফেলতে না পারে, সেজন্য গোপনীয়তা রক্ষাকারী স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। এ ধরনের স্ক্রিন প্রোটেক্টর শুধু সরাসরি সামনে থেকে দেখলে পরিষ্কার দেখা যায়। বাঁ বা ডান পাশ থেকে কেউ তাকালে স্ক্রিন কালো বা ঝাপসা দেখাবে।

২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা
টু-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাকাউন্টে বাড়তি নিরাপত্তা যোগ করে। এটি একটি অতিরিক্ত স্তরের নিরাপত্তা, যেখানে পাসওয়ার্ড দেয়ার পরও একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়।

যদি কারও পাসওয়ার্ড হাতেও চলে যায়, তাহলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড ছাড়া তারা ঢুকতে পারবে না। গুগল অথেনটিকেটর বা Authy-র মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে, যা প্রতি ৩০ সেকেন্ড পরপর নতুন কোড তৈরি করে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করতে পারেন।

৩. সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা
সবকিছু করলেও হ্যাকাররা সবসময় নতুন উপায়ে আক্রমণ চালানোর চেষ্টা করবে। তাই সর্বশেষ সাইবার নিরাপত্তা আপডেট সম্পর্কে জানুন, ফিশিং প্রতারণা চেনার দক্ষতা অর্জন জরুরি এবং যাচাই ছাড়া কোনো লিংকে ক্লিক করা যাবে না। অনলাইনে নিরাপদ থাকতে হলে সতর্ক থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক
প্রযুক্তি সংবাদ

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট : পলক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

গ্রেফতার করলেও কারখানা খোলা রাখব: টেসলা প্রধান
নির্বাচিত

গ্রেফতার করলেও কারখানা খোলা রাখব: টেসলা প্রধান

চীনের ক্যান্টন ফেয়ারে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

চীনের ক্যান্টন ফেয়ারে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং অ্যাপে ভয়েস মেসেজ সুবিধা

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন
নির্বাচিত

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2025

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

Techzoom.TV |
TechzoomTV