Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আওয়ামী লীগ আমলে মোস্তাফা জব্বারের রোষানলে পড়ে অভ্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
প্রচার বিমুখ ব্যক্তি অভ্র কিবোর্ড এর মেহদী হাসান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে অভ্র প্রতিষ্ঠার আগে থেকে যে বাংলা সফটওয়ারটি কি-বোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয়। তবে এটি একটি বাণিজ্যিক সফটওয়ার। মূলত এই সফটওয়ার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে পয়সা গুনতে হয়।

বিজয় সফটওয়ারের সত্ত্বাধিকারী হলেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে ২০১৮ সালে মন্ত্রীসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ছিলেন তিনি। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মি. জব্বার। মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ১৯৮৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয় কী বোর্ড ও সফটওয়ার প্রকাশিত হয়।

১৯৮৯ সালেই এই সফটওয়ারটির কপিরাইট করানো হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে অভ্র ব্যবহারে গ্রাহককে কোনো অর্থ খরচ করতে হয় না। কেননা সেটি একেবারেই উন্মুক্ত, বিনামূল্যের। ২০১০ সালে প্রথম অভ্র কি-বোর্ড বা সফটওয়ারটি রোষানলে পড়ে। যখন মি. জব্বার ওই বছরের এপ্রিলে একটি সংবাদপত্রের এক নিবন্ধে অভ্রের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, হ্যাকাররা তার ‘বিজয়’ সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে।

অভ্র কি-বোর্ডকে পাইরেটেড সফটওয়্যার হিসেবে ওই লেখায় অভিহিত করেন তিনি। মি. জব্বার সে সময় অভিযোগ করেছিলেন যে, জাতীয় তথ্য ভান্ডার তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অভ্র কি-বোর্ড ব্যবহার করা হয়েছে।

সে সময় গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমের বিভিন্ন ব্লগে বিষয়টি নিয়ে তোলপাড় চলে। অনেকের লেখায় বলা হয়েছিল, নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়ারের পরিবর্তে বিনামূল্যের অভ্র ব্যবহার করার কারণে প্রায় পাঁচ কোটি টাকা লোকসান হয়েছে বলে মি. জব্বার অভিযোগ করেছেন।

ক্রমাগত হুমকি, উকিল নোটিশ পাঠানো হয়েছিল এই বিনামূল্যের সফটওয়ার প্রতিষ্ঠানটিকে। এক পর্যায়ে বিনামূল্যের অভ্র সফটওয়ারের বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ করেন মি. জব্বার।

তার অভিযোগ ছিল, অভ্র সফটওয়ারের সাথে ইউনি বিজয় নামে যে কি-বোর্ডের লে-আউট সরবরাহ করা হয়, এটি প্যাটেন্টকৃত বিজয় কি-বোর্ড লে আউটের নকল। এই অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস মেহদী হাসান খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। ওই নোটিশের পর মি. খান সময় আবেদন করলে ২০১০ সালের ২৩ মে পর্যন্ত তাকে সময় দেয়া হয়। পরে ওই বছরের জুনে ঢাকার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহদী হাসান খান ও মোস্তাফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।

অভ্রের চার প্রতিষ্ঠাতার একজন তানবীন ইসলাম সিয়াম বলেন, “এরপরে আমরা কি-বোর্ডের ওই লে-আউট রিমুভ করে দিয়েছিলাম। এখানে একটা লে আউট ছিল যাতে বিজয় কি-বোর্ডের লে আউটের কিছু কিছু অংশ মেলে। যারা বিজয় থেকে ইউনিকোডে টাইপ করতে পারছে না, তাদের জন্য এটা ছিল। কিন্তু দুটো এক ছিল না।”

মি. সিয়াম বলছেন, অভিযোগকারী পক্ষের সাথে সমঝোতার পর পরবর্তী ভার্সনে ওই লে আউট রাখা হয়নি। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি বিজয় সফটওয়ারের সত্ত্বাধিকারী মোস্তাফা জব্বার।

সব অ্যান্ড্রয়েড ফোনে বিজয় বাধ্যতামূলক
স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা সব ধরনের স্মার্ট ফোনে বিজয় বাংলা কি-বোর্ড সংযুক্ত করতে ২০২৩ সালে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিজয় কি-বোর্ডের মালিক এবং তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সে সময় বলেছিলেন, বিজয় বি-বোর্ড “বাংলা লেখার জাতীয় মান” হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিটিআরসির স্পেকট্রাম বিভাগ সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট বা এপিকে ব্যবহার করা বাধ্যতামূলক করে। এ ধরনের নানা প্রতিকুলতা সামলাতে হয়েছে অভ্র কি-বোর্ড বা সফটওয়ারটিকে। এখন তারা পেয়েছে একুশে পদক।

Tags: বিজয় কি-বোর্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

থ্রি ন্যানোমিটার চিপের উৎপাদন বাড়াচ্ছে টিএসএমসি
নির্বাচিত

থ্রি ন্যানোমিটার চিপের উৎপাদন বাড়াচ্ছে টিএসএমসি

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
নির্বাচিত

অল্প বয়সীদের সময় বেধে দিচ্ছে টিকটক

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে
প্রযুক্তি সংবাদ

সুপার কম্পিউটারের কোটি বছরের কাজ গুগলের ‘অবিশ্বাস্য’ চিপ করবে ৫ মিনিটে

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন

অনার ২০০ এবং ২০০ প্রো প্রি-বুকিংয়ে দুর্দান্ত অফার
নির্বাচিত

অনার ২০০ এবং ২০০ প্রো প্রি-বুকিংয়ে দুর্দান্ত অফার

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
নির্বাচিত

পোল্যান্ডে বড় বিনিয়োগের পরিকল্পনায় হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix