Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০১৮ সালের বাংলাদেশ থেকে ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 27 May 2019
২০১৮ সালের  বাংলাদেশ থেকে ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে
Share on FacebookShare on Twitter

২০১৮ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোট ১৪৯টি অনুরোধের মাধ্যমে ১৯৫ জন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে, যা বছরের প্রথমার্ধের তুলনায় কিছুটা কম। গত বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মোট ১৫২টি অনুরোধের মাধ্যমে ২০৫ জন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। মার্কিন সোস্যাল মিডিয়া জায়ান্টটি প্রকাশিত ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট’ শীর্ষক অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকে তথ্য চেয়ে ১৩০টি জরুরি এবং ১৯টি আইনি অনুরোধ করা হয়েছিল। এসব অনুরোধের মাধ্যমে যে ১৯৫ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য জানতে চাওয়া হয়েছে, তার ৪৪ শতাংশের তথ্য সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। জরুরি অনুরোধের ক্ষেত্রে ৪৮ শতাংশ এবং আইনি অনুরোধের ক্ষেত্রে ১৬ শতাংশের তথ্য দেয়া হয়েছে। একই সময় ২০টি অনুরোধের মাধ্যমে ৩১টি অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের অনুরোধ করা হয়েছিল, সেসব অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণ করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের প্রথমার্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে ১৩৪টি জরুরি এবং ১৮টি আইনি প্রক্রিয়ার অনুরোধ ছিল। সে সময় মোট অনুরোধের ৫৭ শতাংশের তথ্য সরবরাহ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। তবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ কিছুটা কমেছে।

বিশ্বব্যাপী ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটি ছাড়িয়েছে। বিপুলসংখ্যক ব্যবহারকারীর মধ্যে স্বচ্ছতা প্রদর্শনের অংশ হিসেবে ২০১৩ সাল থেকে গ্রাহকতথ্য চেয়ে সরকারি অনুরোধের সংখ্যা প্রকাশ করে আসছে ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের শেষার্ধে গ্রাহকতথ্য চেয়ে ফেসবুকে ১২টি অনুরোধের মাধ্যমে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। সে সময় প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের মোট অনুরোধের ১৬ দশমিক ৬৭ শতাংশের তথ্য সরবরাহ করে ফেসবুক। পাশাপাশি প্লাটফরমটি থেকে চারটি কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কন্টেন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

২০১৫ সালের প্রথমার্ধে বাংলাদেশ সরকার তিনটি অনুরোধের মাধ্যমে মোট তিনটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল। এছাড়া ২০১৪ সালের প্রথমার্ধে পাঁচটি ও শেষার্ধে ১৭টি, ২০১৩ সালের প্রথমার্ধে ১২টি ও শেষার্ধে পাঁচটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। তবে এসব অনুরোধের বিপরীতে কোনো তথ্য দেয়নি ফেসবুক। যদিও ২০১৩ সালের শেষার্ধে বাংলাদেশ সরকারের অনুরোধে তিনটি কন্টেন্ট সরিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দ্বিতীয়ার্ধে দেশটির পক্ষ থেকে মোট ৪১ হাজার ৩৩৬ জন ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। তবে ফেসবুক জানিয়েছে, তারা এর বিপরীতে ৮৮ শতাংশের তথ্য সরবরাহ করেছে। গত বছর দ্বিতীয়ার্ধে ভারত সরকারের পক্ষ থেকে মোট ২০ হাজার ৮০৫ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। এর মধ্যে জরুরিভিত্তিতে ৮৬১ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। দেশটির চাহিদার বিপরীতে ৫৩ শতাংশের তথ্য সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পরই ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।

ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল ও ভাইস প্রেসিডেন্ট ক্রিস সন্দরবাই বলেন, গত বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার আগের চেয়ে ৭ শতাংশ বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ
নির্বাচিত

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ

চিপ ব্যবসায় বড় ধস, স্যামসাংয়ের মুনাফা কমল অর্ধেকের বেশি
নির্বাচিত

চিপ ব্যবসায় বড় ধস, স্যামসাংয়ের মুনাফা কমল অর্ধেকের বেশি

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা
নির্বাচিত

ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও
প্রযুক্তি সংবাদ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
প্রযুক্তি সংবাদ

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 May 2019

২০১৮ সালের বাংলাদেশ থেকে ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে

Techzoom.TV |
TechzoomTV