Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 February 2025
‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা
Share on FacebookShare on Twitter

জুলাই-আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। সারা দেশ তখন অনলাইন দুনিয়ার বাইরে। যারা স্মার্টফোনে আগে থেকেই অফলাইন গেম নামিয়ে রাখেননি, তারা বাধ্য হয়েছিলেন গুগল ক্রোমের বিখ্যাত ডাইনোসর গেম খেলার জন্য।

গুগল ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে তৈরি, নতুন এই স্যাটায়ার গেমে এবার দৌড়াচ্ছেন বাংলাদেশের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন এক নোবেলজয়ী, হাতে কাঁটা নিয়ে অপেক্ষায়—যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন!

গেমটির নাম—’দৌড়াও হাসিনা দৌড়াও’। প্রকাশের পর মাত্র এক রাতেই এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, খেলেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি ব্যবহারকারী।

গেমটি তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। তাসরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিলই, তখনই ভাবলেন—কেন না জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গেম বানানো যায়! এরপর মাত্র ৮-১০ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায় ‘দৌড়াও হাসিনা দৌড়াও’।

তবে তাসরিফ এটিকে কোনো সাধারণ ইন্ডি ধাঁচের গেম বলতে নারাজ। বরং তিনি এটিকে ‘ভাইরাল মিম’ হিসেবেই দেখছেন। তার ভাষায়, ‘রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম, তবে জানতাম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে।’

গেমে খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে কাঁটা হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা—’নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই; আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই’।

পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ কয়েন। পেছনে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা, হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র মোদির পেছনে আর তার সম্মুখে কাঁটা হাতে বাধা হয়ে দাড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ইউনূস।

তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর। দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ—’কী অপরাধটা করেছি আমি?’

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে, এবং এখন পর্যন্ত এটি তিন লাখ ৪০ হাজারেরও বেশি বার খেলা হয়েছে। তবে এটি শুধু হাসি-তামাশার খোরাক জুগিয়েছে এমন নয়, বরং শুরু হয়েছে বিতর্কও। কারও কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করছেন।

তাসরিফ জানালেন, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন—কেউ বলছেন তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউবা গেমের সাইট হ্যাক করার হুমকি দিচ্ছেন। তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, কারণ এমন কিছু যে ভাইরাল হবেই, তা তিনি আগেই জানতেন।

তবে এত আলোচনা-সমালোচনার মধ্যেও তাসরিফ ভাবছেন আরেকটি নতুন গেম বানানোর কথা। এবার হাসিনাকে দৌড়ানোর বদলে খেলোয়াড়রা হয়তো নতুন কোনো ভূমিকায় থাকবেন!

অবশ্য, এটি কোনো শত্রুতার বার্তা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক হতাশা ও ক্ষোভের প্রতিচ্ছবি। আর এই কারণেই তাসরিফের মতে, এমন গেমের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। তাছাড়া, গেমটি ইতোমধ্যেই প্লেয়ারদের কাছ থেকে ২৬ ডলার বা প্রায় ৩ হাজার ১৪৭ টাকা সমর্থন পেয়েছে, যা ভবিষ্যতে তাসরিফকে আরও বড় কিছু করতে অনুপ্রাণিত করতে পারে।

তবে ভবিষ্যতে কি এমন আরও গেম বানানোর পরিকল্পনা আছে? তাসরিফ জানালেন, অনেকেই তাকে নতুন আইডিয়া দিচ্ছেন—কেউ বলছেন এবার শুধু দৌড় নয়, বরং পাল্টা আক্রমণের সুযোগ রাখা হোক! তবে আপাতত, তিনি ফিরতে চান নিজের পছন্দের গেমিং জগতে—স্টিম আর নিন্টেন্ডো সুইচের জন্য আসল গেম তৈরির দিকেই তার মনোযোগ।

‘ভাইরাল হওয়া আর সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট পাওয়া আমার ক্যারিয়ারে কোনো কাজে আসবে না। গেমিংয়ের মূলধারার বাজারে কাজ করাটাই আমার লক্ষ্য,’ বলেন তাসরিফ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

সারা পৃথিবীই শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক: পলক

প্রিয়শপে ঘুরে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ‘ইটারেটিভ’ এর প্রতিষ্ঠাতাগণ
নির্বাচিত

প্রিয়শপে ঘুরে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ‘ইটারেটিভ’ এর প্রতিষ্ঠাতাগণ

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় ছাড় দেবে লাইফস্প্রিং

যে ক্যাবল দিয়ে কম্পিউটার হ্যাক করা যায়
নির্বাচিত

যে ক্যাবল দিয়ে কম্পিউটার হ্যাক করা যায়

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স মেটার
নির্বাচিত

সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স মেটার

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2025

‘দৌড়াও হাসিনা দৌড়াও’: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix