Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মার্চ ২০২৫
বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি
Share on FacebookShare on Twitter

ফোল্ডেবল ফোন ধীরে ধীরে ট্রেন্ডে পরিণত হচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে, সম্প্রতি বাংলাদেশের বাজারে বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনটি নিয়ে এসেছে স্মার্টফোন উদ্ভাবনে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেকনো। স্মার্টফোন ব্যবহারকারীদের সকল কার্যক্রম নিখুঁতভাবে সম্পূর্ণ করতে সহায়ক এই ফোন স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ফিচার ও নান্দনিক ডিজাইন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনকে করে তুলেছে অনন্য। দুর্দান্ত কনফিগারেশনের এই ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এই ফোল্ডেবল ফোনে রয়েছে আর্কষনীয় ডিজাইন পাশাপাশি এই ডিভাইসের অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারী হিঞ্জ ডিজাইন যা স্টাইল এবং ডিউরাবিলিটি নিশ্চিত করবে। ফোল্ড ফোন হলেও এই ফোনে রয়েছে মাত্র ২৪৯ গ্রাম ওজন এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসের থিকনেস মাত্র ৫.৫ মিলিমিটার যা ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা দিবে। এছাড়াও লং টাইম ব্যবহার নিশ্চিত করতে ৪ লক্ষবার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাশ করেছে এই ফোন।

এই ফোনে রয়েছে ডুয়াল স্ক্রিন। ৭.৮৫” অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬.৪২” অ্যামোলেড সাব স্ক্রিন, যা ব্যবহারকারীর ভিউয়িং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ২২৯৬ x ২০০০ টুকে+ রেজ্যুলেশনের মেইন স্ক্রিন এবং সাব-স্ক্রিনে রয়েছে ২৫৫০ x ১০৮০ এফএইচডি+ রেজ্যুলেশন পাশাপাশি এর ডুয়াল ১২০ হার্জ এলটিপিও অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যা নিশ্চিত করবে চমৎকার ভিজ্যূয়াল ও স্মুথ অভিজ্ঞতা। এই ডিভাইসে আরও আছে ফ্যান্টম ভি পেন সাপোর্ট যা ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটিতে আরও হেল্প করবে। এই পেনে রয়েছে লক স্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার। টেকনো এআই দ্বারা সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েল টাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারি ও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।

ক্লাউড স্টেপ ডিজাইন সহ এই ফোনের ক্যামেরা সেটআপটি ব্যবহারকারীদের মন জয় করে নেবে। এই ফোনে রয়েছে আলট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। এই অবিশ্বাস্য ক্যামেরা সেটআপের মাধ্যমে, ব্যবহারকারীরা ডে-লাইট বা লো লাইট সব ক্ষেত্রেই মাস্টার-লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন। দুর্দান্ত সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর পাশাপাশি ১২জিবি র‍্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ম্যাসিভ ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা। এই ডিভাইসে ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা দীর্ঘ সময় কোনও বাধা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, ডিভাইসটিতে আরও রয়েছে আইপি৫৪-গ্রেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, আইপি৬৮-গ্রেড ওয়াটারপ্রুফ টাইপ-সি কম্পোনেন্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট-প্রুফ সাইড কি সিল স্ট্রাকচার, ৩৬০° ওয়াটারপ্রুফ মিড ফ্রেম, ওয়ান-মিটার ড্রপ টেস্ট সার্টিফিকেশন, টিইউভি এসইউডি ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্রেড এ মার্ক এবং দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য মাত্র ১৩৯,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেকনোটেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

প্রি-ইনস্টলড অ্যাপ অপসারণে বাধ্য করবে ভারত

১ জানুয়ারি ২০২১ থেকে বেশ কিছু স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

১ জানুয়ারি ২০২১ থেকে বেশ কিছু স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

আজ রাত ১২টার পর  বন্ধ হবে ২০ লাখ সিম
টেলিকম

জাতীয় পরিচয়পত্র ছাড়া ২টির বেশি সিম নয়

কৃষকের ইন্টারনেট নির্ভরতা বাড়ছে, তিনটি অ্যাপে ফসল চাষের সমাধান
প্রযুক্তি সংবাদ

কৃষকের ইন্টারনেট নির্ভরতা বাড়ছে, তিনটি অ্যাপে ফসল চাষের সমাধান

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরস্কার পেল র‌্যাবিটহোল
প্রযুক্তি সংবাদ

‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরস্কার পেল র‌্যাবিটহোল

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম
প্রযুক্তি বাজার

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মার্চ ২০২৫

বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি

Techzoom.TV |
TechzoomTV