Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ-এর সঙ্গে অনলাইনে লাইভে বাজেট ফ্রেন্ডলি ২০০ হার্জের প্রথম নতুন গেমিং মনিটর বাজারে এনেছে গিগাবাইট। গেমিং অভিজ্ঞতাকে আরও স্মুথ এবং নিরবচ্ছিন্ন করতে মানসম্মত মনিটরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিযোগিতামূলক গেমিংয়ে কম রেসপন্স টাইম এবং উচ্চ রিফ্রেশ রেট গেমারদের জন্য অপরিহার্য। এমনই সব আধুনিক ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হয়েছে নতুন এই মনিটর। মডেলটির নাম গিগাবাইট জিএস২৫এফ২ (GS25F2)।

বুধবার (৫ মার্চ) রাতে মনিটর লাইভ লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসি বিল্ডার বাংলাদেশ-এর অনন্য জামান।

মনিটরটির বিশেষ ফিচারসমূহ:
১. ২০০ হার্জের রিফ্রেশ রেট: ফুল এইচডি রেজুলেশনের (১৯২০ x ১০৮০) এই মনিটরের ২০০ হার্জের রিফ্রেশ রেট গেমিং অভিজ্ঞতাকে অত্যন্ত স্মুথ এবং ঝকঝকে করে তোলে। বিশেষ করে ফাস্ট-পেসড গেমে এটি গেমারদের সময় আরও রেসপন্সিভ এবং প্রাণবন্ত করে তোলে।

২. এসএস আইপিএস প্যানেল: এই মনিটরে ব্যবহৃত সুপার স্পিড (SS) আইপিএস প্রযুক্তি উন্নত রঙের সঠিকতা এবং উজ্জ্বলতা নিশ্চিত করে। এর ফলে গেমিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা আরও জীবন্ত হয়ে ওঠে।

৩. ফুল এইচডি রেজুলেশন: ১০৮০পি (ফুল এইচডি) রেজুলেশন গেমিং এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য আদর্শ। এটি উচ্চ মানের গ্রাফিক্স এবং স্পষ্ট দৃশ্য প্রদান করে, যা সিনেমা, ভিডিও কন্টেন্ট এবং গেমিংয়ের জন্য একদম যথার্থ।

৪. ফাস্ট রেসপন্স টাইম: মাত্র ১ এমএস (GTG) রেসপন্স টাইম গেমারদের জন্য বিশেষভাবে উপযোগী। প্রতিযোগিতামূলক গেমিংয়ে এটি ল্যাগ-মুক্ত এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে।

৫. ভিইএসএ (VESA) মাউন্ট সাপোর্ট: মনিটরটি ভিইএসএ মাউন্ট সাপোর্ট করে, যা ব্যবহারকারীদের জন্য ওয়াল মাউন্ট বা ডেস্ক মাউন্ট সিস্টেমে সহজেই সেটআপ করার সুবিধা দেয়।

এই মনিটরে রয়েছে এএমডি ফ্রি সিনক্রো (AMD FreeSync), ফ্লিকার ফ্রি (Flicker Free) এবং লো ব্লু লাইট (Low Blue Light) প্রযুক্তি, যা চোখের ওপর চাপ কমায় এবং দীর্ঘ সময় গেমিং বা কাজ করার সময় আরামদায়ক অভিজ্ঞতা দেয়। নতুন এই মনিটরটির দাম ২৪ হাজার ৫০০ টাকা।

উন্নত ফিচার এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে গিগাবাইটের এই নতুন মনিটরটি দেশের গেমার এবং প্রযুক্তি প্রেমীদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ। যারা কম্পিউটার হার্ডওয়্যার, গেমিং, পিসি বিল্ড, এবং টেকনোলজি রিভিউ নিয়ে কন্টেন্ট তৈরি করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুম বৃষ্টিতে নির্ভার রাখবে ভিভো ভি৪০ ফাইভজি
নির্বাচিত

ঝুম বৃষ্টিতে নির্ভার রাখবে ভিভো ভি৪০ ফাইভজি

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

আইফোন ১৪ দেখতে যেমন

চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোন যেভাবে ব্যবহার করবেন
নির্বাচিত

স্মার্টফোন আসক্তি কমাবেন যেভাবে

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ
নির্বাচিত

চীনের বাজারে আইকিউওও ফোনের নতুন সিরিজ

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

গ্রামীণফোনের আয়োজনে ফাইভজি মিডিয়া ক্যাপাসিটি বিল্ডিং সেশন
টেলিকম

গ্রামীণফোনের আয়োজনে ফাইভজি মিডিয়া ক্যাপাসিটি বিল্ডিং সেশন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ মার্চ ২০২৫

বাজারে এলো ২০০ হার্জের গিগাবাইটের প্রথম গেমিং মনিটর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix