Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ মার্চ ২০২৫
২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

২০২৪ সালে ক্রিপ্টোকারেন্সি জগতে অবৈধ লেনদেন হয়েছে প্রায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার মূল্যের। সাম্প্রতিক বছরগুলোয় ডিজিটাল কারেন্সি বাজারে অপরাধমূলক কার্যকলাপের হার উল্লেখযোগ্য বেড়েছে। এসব লেনদেনের মধ্যে রয়েছে র‍্যানসমওয়্যার পেমেন্ট, প্রতারণাসহ অন্যান্য অপরাধপ্রবণ কর্মকাণ্ড। ব্লকচেইন ডাটা প্লাটফর্ম চেইনঅ্যালিসিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

চেইনঅ্যালিসিস বলছে, গত বছর অপরাধীদের সঙ্গে সম্পর্কিত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে বিশাল পরিমাণ অর্থ জমা পড়েছে। ফলে ২০২৪ সাল ডিজিটাল অপরাধের জন্য আরেকটি সফল বছর হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিটকয়েন ও ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সিতে বেশি ঝুঁকছে অপরাধীরা। যেহেতু এগুলোয় একক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে না এবং ছদ্মনামি হওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, ৪০ বিলিয়ন ডলারের পরিমাণটি সাইবার অপরাধ মোকাবেলায় আইন প্রয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। ক্রিপ্টো শিল্পে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টা সত্ত্বেও অপরাধীরা সিস্টেমকে কাজে লাগানোর নতুন উপায় বের করছে। এটি বিশ্বব্যাপী আর্থিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

চেইনঅ্যালিসিস বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এবং আগের অপরাধের নতুন তথ্য আসার ফলে গত বছরের অবৈধ ক্রিপ্টো লেনদেনের পরিমাণ সম্ভবত বাড়বে। ফলে এ সংখ্যা ৪ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৫ হাজার কোটি ডলার ছাড়াতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ হিসাবে নন-ক্রিপ্টো অপরাধ থেকে আসা অর্থ অন্তর্ভুক্ত নয়। যদি এ অতিরিক্ত উৎসগুলোও হিসাবে যোগ করা হয়, তাহলে অবৈধ কার্যকলাপে জড়িত অর্থের পরিমাণ আরো অনেক বেশি হতে পারে। নন-ক্রিপ্টো অপরাধ বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নয় এমন অপরাধ বলতে সেসব অবৈধ কার্যকলাপকে বোঝায়, যা মূলত ডিজিটাল কারেন্সির বাইরে ঘটে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে অর্থ পাচার বা লুকানোর একটি টুল হিসেবে ব্যবহার করা হয়। যেমন প্রতারকরা নগদ অর্থ বিটকয়েন বা ইথেরিয়ামে রূপান্তর করে কর্তৃপক্ষের চোখে ধুলো দিতে পারে। যেহেতু এ কার্যকলাপগুলো ট্র্যাক করা এবং পরিমাপ করা কঠিন, তাই প্রায়ই এ ধরনের হিসাব থেকে বাদ পড়ে যায়।

২০২৩ সালে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রমে যুক্ত মোট অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ৬১০ কোটি ডলার। ওই বছর এ শিল্পে মোট লেনদেনের পরিমাণের মধ্যে অপরাধমূলক লেনদেনের হার ছিল দশমিক ৬১ শতাংশ। কিন্তু গত বছর এ হার কমে দাঁড়ায় দশমিক ১৪ শতাংশে।

চেইনঅ্যালিসিস বলছে, সাইবার অপরাধীরা এখন অবৈধ অর্থ পাঠানোর পদ্ধতিও পরিবর্তন করছে। সম্প্রতি তারা বিটকয়েন থেকে সরে গিয়ে স্টেবলকয়েনসের দিকে যাচ্ছে। বছরের পর বছর ধরে অপরাধমূলক কার্যকলাপ, বিশেষ করে র‍্যানসমওয়্যার আক্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন। বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত এ ক্রিপ্টোকারেন্সির দাম গত বছর দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম ২ লাখ ডলার ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

চার বছর আগেও যেখানে সব অবৈধ ক্রিপ্টো লেনদেনের প্রায় ৭০ শতাংশ বিটকয়েনে করা হতো। তবে এ চিত্র এখন পরিবর্তন হয়েছে। গত বছর এ সংখ্যা কমে হয়েছে ২০ শতাংশ। এ পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী স্টেবলকয়েনস এখন অবৈধ লেনদেনের প্রায় ৬৩ শতাংশের জন্য দায়ী। স্টেবলকয়েনস এমন ধরনের ক্রিপ্টোকারেন্সি, যার মূল্য একটি ফিয়াট মুদ্রা (যেমন ডলার, ইউরো) বা অন্য কোনো স্থির সম্পদের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ স্টেবলকয়েনসের মূল্য ক্রিপ্টোকারেন্সির মতো ওঠানামা করে না, যা একে অবৈধ লেনদেনের জন্য আরো সহজ ও নির্ভরযোগ্য করে তোলে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কনটেক্সট ইনডেক্সিং
প্রযুক্তি সংবাদ

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

ভালোবাসা দিবসে অনলাইন কেলেঙ্কারি থেকে সাবধান!
নির্বাচিত

ভালোবাসা দিবসে অনলাইন কেলেঙ্কারি থেকে সাবধান!

২ জিবি র‌্যামের ফোরজি ফোন আনল ওয়ালটন
নির্বাচিত

২ জিবি র‌্যামের ফোরজি ফোন আনল ওয়ালটন

করোনাভাইরাস অ্যাপ থেকে সাবধান!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস অ্যাপ থেকে সাবধান!

প্রাণঘাতী বজ্রপাত থেকে বাঁচাবে অ্যাপ, সংকেত দেবে আগেই
প্রযুক্তি সংবাদ

প্রাণঘাতী বজ্রপাত থেকে বাঁচাবে অ্যাপ, সংকেত দেবে আগেই

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix