Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম প্রশিক্ষণের জন্য প্রথম নিজস্ব চিপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান কোম্পানি মেটা। এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ নিজস্ব কাস্টম সিলিকন বা বিশেষায়িত হার্ডওয়্যার তৈরির মাধ্যমে এনভিডিয়ার মতো তৃতীয় পক্ষের সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাতে পারবে মেটা। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যম কোম্পানিটি ছোট পরিসরে চিপ পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা সফল হলে বড় পরিসরে চিপের উৎপাদন করার পরিকল্পনা রয়েছে তাদের।

নিজস্ব চিপ তৈরি করার প্রচেষ্টা মেটার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কোম্পানিটি পরিসর বৃদ্ধির জন্য এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে। সেজন্য নিজস্ব চিপ তৈরি করলে এর উচ্চ অবকাঠামো খরচ কমাতে সাহায্য করবে।

২০২৫ সালের জন্য মেটা মোট ব্যয়ের পূর্বাভাস দিয়েছে ১১ হাজার ৪০০ কোটি থেকে ১১ হাজার ৯০০ কোটি ডলার পর্যন্ত। এর মধ্যে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার মূলধন ব্যয় মূলত এআই অবকাঠামোয় খরচ করা হবে।

একটি সূত্র জানিয়েছে, মেটার নতুন প্রশিক্ষণ চিপ শুধু এআই-সংক্রান্ত কাজের জন্য তৈরি করা হচ্ছে। এটি সাধারণত এআই কাজের জন্য ব্যবহৃত গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় বেশি শক্তি-সাশ্রয়ী হবে।

চিপটি তৈরিতে মেটা তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসির সঙ্গে কাজ করছে বলে ওই সূত্র জানিয়েছে।

অন্য একটি সূত্র জানিয়েছে যে মেটা চিপটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে প্রথম ‘টেপ-আউট’ সম্পন্ন করার পর, যা চিপ তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর অর্থ হলো প্রাথমিক নকশাটি উৎপাদনের জন্য কারখানায় পাঠানো হয়েছে।

এ ধরনের একটি টেপ-আউটে সাধারণত কয়েক কোটি ডলার খরচ হয় এবং সম্পূর্ণ হতে প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগে। তবে এর সফলতার কোনো নিশ্চয়তা নেই। যদি এটি ব্যর্থ হয়, তাহলে মেটাকে সমস্যা চিহ্নিত করে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চিপ তৈরির বিষয়ে মেটা ও টিএসএমসি কোনো মন্তব্য করেনি।

চিপ কোম্পানির মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসিলারেটর (এমটিআইএ) সিরিজের সর্বশেষ সংস্করণ। প্রকল্পটি বছরের পর বছর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এক পর্যায়ে মেটা একই উন্নয়ন পর্যায়ে থাকা একটি চিপ বাতিল করেছিল। এআই প্রশিক্ষণের জন্য ২০২৬ সালের মধ্যে নিজস্ব চিপ ব্যবহার শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন মেটার নির্বাহীরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা
নির্বাচিত

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা

ক্রোম বা ফায়ারফক্সের প্রাইভেট ট্যাব সম্পর্কে জনপ্রিয় কিছু আকষ্মিক তথ্য
নির্বাচিত

ক্রোম বা ফায়ারফক্সের প্রাইভেট ট্যাব সম্পর্কে জনপ্রিয় কিছু আকষ্মিক তথ্য

নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যে ‘আঙুল ফুলে কলাগাছ’ জায়েদ
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যে ‘আঙুল ফুলে কলাগাছ’ জায়েদ

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব
প্রযুক্তি সংবাদ

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে  যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বিস্ফোরিত হয়ে যুবকের মৃত্য, ভুলেও করবেন না এই কাজ

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং...

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix