Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 March 2025
ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র
Share on FacebookShare on Twitter

আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তাদের মতে, দেশের আইসিটি খাতের সত্যিকারের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে একটা টেকসই পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করেত হবে। সে অনুসারে আইসিটি খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর এই মহাকর্মযজ্ঞটি সম্পন্ন করতে সরকারের সঙ্গে সকলকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) ইউনাইটেড আইসিটি ফোরামের (ইউআইএফ) উদ্যোগে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহাফিলে অংশ নিয়ে এমন মন্তব্য করেন আইসিটি ইন্ডাস্ট্রির নেতারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসাবে বক্তব্যে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। ভিন্নমত থাকলেও অপরপক্ষকে সন্মান জানাতে হবে। ব্যাক্তি বা দলই কেবল নয় ভাবতে হবে সবাইকে নিয়ে। আবার দেশের তথ্যপ্রযুক্তিসহ সকল শিল্প উন্নয়নে প্রয়োজন সকলের আন্তুরিক অংশগ্রহণ। ইন্ডাস্ট্রির উন্নয়নে ব্যবসায়িক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সংগঠনগুলোকেও নিজের জায়গায় স্বাবলাম্বী হতে হবে। নির্বাচিত সরকার নীতি নির্ধারণ বা পলিসিগত উন্নয়নে সংগঠনগুলোর সাথে কাজ করবে। কিন্তু সংগঠনকে চলতে হবে তার নিজস্ব গতিধারায়। আর দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক সংগঠনগুলোর মধ্যকার ঐক্য খুবই জরুরি। তাই সকলেকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

স্বাগত বক্তব্যে ইউনাইটেড আইসিটি ফোরামের আহ্বায়ক ও প্রধান সংগঠক ফয়সল আলিম বলেন, ‘বাংলাদেশের আইসিটি খাতের সত্যিকারের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে সক্রিয় ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’

বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ‘আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া।’

বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাওলী বলেন, ‘বর্তমান বেসিস নেতৃত্বে গতিশীলতা ও কার্যকর উদ্যোগের অভাব সুস্পষ্ট। পুরো আইসিটি শিল্পকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে নিতে হলে বেসিসে দ্রুত সংস্কার প্রয়োজন।

বেসিসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটির চেয়ারম্যান শাফকাত হায়দার চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোগকে পুঁজি করে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারিত্বের-ভিত্তিতে আইসিটি খাতকে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আইসিটির সক্ষমতাকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমরা নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি এম রাশিদুল হাসান, আইসিটি ফোরামের সদস্যবৃন্দ রিয়াদ হাসনাইন, সহিবুর রহমান খান রানা, রাফসানজানি সামির, সায়মা শওকত, মঈনউদ্দিন আহমেদ, জিয়া আশরাফ, খালেদ সাইফুল্লাহ, মতিউর রহমান, আব্দুল মোমিন, ফিদা মাহমুদ, মর্তুজা আহমেদসহ দেশের আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউআইএফ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন এসইউভি গাড়ি আনছে হুন্ডাই
অটোমোবাইল

এসি ছাড়াই গাড়ির ভেতর ঠান্ডা থাকবে যেভাবে

রাশিয়ার প্রযুক্তি খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ার প্রযুক্তি খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’
নির্বাচিত

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’

২০২৩ সাল থেকে ৩০০ স্কুলে জাপানি ‘কুমন’ পদ্ধতিতে পাঠদান: পলক
প্রযুক্তি সংবাদ

২০২৩ সাল থেকে ৩০০ স্কুলে জাপানি ‘কুমন’ পদ্ধতিতে পাঠদান: পলক

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে
নির্বাচিত

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে

চীনে হুয়াওয়ের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে হুয়াওয়ের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2025

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

Techzoom.TV |
TechzoomTV