Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 June 2019
ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়
Share on FacebookShare on Twitter

ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন মোবাইল অপারেটর গ্রামীণফোনের স্টার গ্রাহকরা। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের যেকোনো শোরুম থেকে এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এয়ার কুলার এবং ওয়াশিং মেশিন ক্রয়ে জিপির স্টার গ্রাহকরা এ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

সম্প্রতি ওয়ালটন কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম এবং গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট এইএম সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, মো. হুমায়ূন কবীর, এস এম জাহিদ হাসান, মোহাম্মদ তানভীর রহমান, মো. সিরাজুল ইসলাম, মো. রায়হান ও মো. সাখাওয়াত হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, অপারেটিভ ডিরেক্টর হাবিবুর রহমান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খন্দকার শাহরিয়ার মুরশিদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান, গ্রামীণফোনের হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট হাসান আহমেদ তৌহিদ এবং লিড স্পেশালিস্ট নাসের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ১০ শতাংশ মূল্যছাড় পেতে যে কোনো ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে পণ্য কেনার পর জিপির স্টার গ্রাহকদের মোবাইল নাম্বার থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য লিখতে হবে ওয়ালটন, স্পেস দিয়ে পণ্যের মোট মূল্য (WALTON<Total Bill Amount-MRP>) লিখে ২৯০০০ নম্বরে পাঠাতে হবে।

বর্তমানে বাজারে রয়েছে ১ থেকে ২ টনের মোট ২০ মডেলের ওয়ালটন স্প্লিট এসি। ৩৫ হাজার ৯০০ টাকা থেকে যা পাওয়া যাবে ৭৬ হাজার ৪০০ টাকায়। আছে ২০ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চির পর্যন্ত ৪০ মডেলের এলইডি, স্মার্ট এবং ফোরকে স্মার্ট টেলিভিশন। দাম ১১,৯০০ টাকা থেকে ৯৯,৯০০ টাকা পর্যন্ত। ১২ মডেলের সেমি অটোমেটিক এবং অটোমেটিক ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম পড়বে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা। আর চার মডেলের এয়ার কুলারের দাম ৫,৫০০ টাকা থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত।

এদিকে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ওয়ালটন এসি, টিভি এবং ওয়াশিং মেশিন কিনে রেজিস্ট্রেশন করলেই রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। থাকছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য ফ্রি। এছাড়াও, আছে লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার।

এর পাশাপাশি ওয়ালটন এসি কিনে পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। আর ‘এসি এক্সচেঞ্জ অফার’ এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের পুরোনো এসি বদলে ২৫ শতাংশ ছাড়ে নতুন এসি দিচ্ছে তারা। সেইসঙ্গে, ওয়ালটন এসি কিনে গ্রাহক তার মোবাইল ফোনে এসির কলার টিউন সেট করলে এবং ক্রয়কৃত এসি ইনস্টল করার পর ছবি তুলে ফেসবুকে আপলোড করলেই মিলছে ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি
নির্বাচিত

মাইক্রোম্যাক্স নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি

আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে গেছে এমন ৭ টি লক্ষণ
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে গেছে এমন ৭ টি লক্ষণ

১ টাকায় স্মার্টফোন দিচ্ছে অপো!
নির্বাচিত

১ টাকায় স্মার্টফোন দিচ্ছে অপো!

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
নির্বাচিত

কভার ব্যবহারে কি সেলফোনের ক্ষতি হয়

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া
নির্বাচিত

১ বার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নকিয়া

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’
নির্বাচিত

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2019

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়

Techzoom.TV |
TechzoomTV