Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাসওয়ার্ড মুক্ত ইন্টারনেট সত্যিই কি সম্ভব?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 March 2025
পাসওয়ার্ড মুক্ত ইন্টারনেট সত্যিই কি সম্ভব?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাকাউন্ট ও ডিভাইসের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। কিন্তু ডিজিটাল জগতে প্রবেশের জন্য ও ব্যক্তির সুরক্ষায় ব্যবহৃত পাসওয়ার্ড নানা জটিলতা সৃষ্টি করছে। তথ্য ফাঁস থেকে শুরু করে ফিশিং স্ক্যাম, পাসওয়ার্ড-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন গবেষণায়। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ভাবছেন, কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট বিশ্বে নিরাপদ থাকা যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাসওয়ার্ডের বিকল্প হিসেবে বায়োমেট্রিকস (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন) এবং অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এসব পদ্ধতি শুধু ব্যবহারকারীর জন্য সহজই নয়, নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি শক্তিশালী। পাসওয়ার্ডের যুগ শেষ হয়ে গেলে সাইবার হামলার ঝুঁকি অনেকাংশে কমে যেতে পারে বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে পাসওয়ার্ডবিহীন প্রযুক্তি মানুষের ডিজিটাল জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তুলবে। তবে এ পরিবর্তন আনতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যবহারকারীকেও সচেতন হতে হবে।

কোয়ান্টাম ও রিয়াল-টাইম এআই প্রযুক্তির অগ্রগামী উদ্ভাবক ‘টেকলিয়াম’ অনলাইন নিরাপত্তা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিচ্ছে। প্রতিষ্ঠানটির সিইও জেসন হো এমন একটি ভবিষ্যতের কথা বলছেন, যেখানে ব্যবহারকারী কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন ছাড়াই নিরাপদে অনলাইনে ঘোরাফেরা করতে পারবেন। নতুন সুরক্ষিত ব্যবস্থা অনলাইনে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে। হো বলেন, ‘আমরা নিরাপত্তাকে আরো সহজ করার সঙ্গে সঙ্গে এমন একটি ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছি, যেখানে সেবা দানকারী ও গ্রহীতা উভয়ই উপকৃত হবে।’ টেকলিয়ামের উদ্ভাবন শুধু নিরাপত্তাই নয়, বরং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করতে কাজ করছে বলে দাবি করেন তিনি।

সাইবারসিকিউরিটি ভেঞ্চারস অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক অর্থনীতিতে ৮ ট্রিলিয়ন ডলার ক্ষতির জন্য দায়ী ছিল সাইবারক্রাইম। চলতি বছরের মধ্যে এ সংখ্যা ১০ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ডিজিটাল সিস্টেমের বিস্তার বাড়লে এটি আরো বাড়বে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

টেকলিয়ামের সিইও হো জানান, কোম্পানির কাছে ইন্টারনেট নিরাপদ করার প্রযুক্তি রয়েছে এবং তারা এটি বাস্তবায়ন করছে। ডিজিটাল জগতে নিরাপত্তার জরুরি প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে ‘ইকিউসি’ প্রযুক্তি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। কোয়ান্টাম আনসার্টেইন্টি প্রযুক্তির ব্যবহার করে প্লাটফর্মটি এআই-চালিত স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ও উন্নত ডিভাইস পেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট প্রবেশ সম্ভব করেছে।

টেকলিয়ামের দাবি, সিস্টেমটি ডাটা ও ডিভাইস উভয়কেই সুরক্ষিত রাখে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব। এ প্রক্রিয়ায় ব্যবহারকারী কিছু পরিচিত বস্তু যেমন পাহাড়, পিয়ানো বা হাতি বেছে তাদের পরিচিতি তৈরি করেন। সুরক্ষিত ও নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে প্রতিটি ব্যবহারকারী ও ডিভাইসের জন্য একটি বিশেষ কোয়ান্টাম কি নির্ধারণ করা হয়, যা তাদের একক পরিচয় হিসেবে কাজ করে।

গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশের বেশি প্রতিষ্ঠান পাসওয়ার্ড মুক্ত প্রযুক্তি গ্রহণ করবে। টেকলিয়ামের ইকিউসি এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিনিস্টার গ্রুপের সাথে আকাশ ডিজিটাল টিভি-এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার গ্রুপের সাথে আকাশ ডিজিটাল টিভি-এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

ওয়ান প্লাস ৯ লাইট ২০২১ এর চমক
প্রযুক্তি সংবাদ

ওয়ান প্লাস ৯ লাইট ২০২১ এর চমক

এ বছরেই মহাকাশে নভোচারী পাঠাতে চায় স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

মহাকাশ ভ্রমণের ইচ্ছা পূরণ করতে যাচ্ছে স্পেসএক্স

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি
প্রযুক্তি সংবাদ

রাত পোহালেই এই সব মোবাইলে বন্ধ হোয়াটসঅ্যাপ, তালিকায় কি আপনার ফোনও? দেখে নিন

আন্তর্জাতিক বাজারে শাওমির একাধিক পণ্য
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে শাওমির একাধিক পণ্য

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বিনাসুদে ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন ১৩

Load More

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2025

পাসওয়ার্ড মুক্ত ইন্টারনেট সত্যিই কি সম্ভব?

Techzoom.TV |
TechzoomTV