Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 March 2025
স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?
Share on FacebookShare on Twitter

স্মার্টওয়াচ ও স্মার্ট ব্যান্ড হচ্ছে জনপ্রিয় দুটি পরিধেয় ডিভাইস। ঘড়ি হিসেবে এগুলোর মধ্যে মিল থাকলেও, অন্যান্য ফিচারে রয়েছে পার্থক্য। এজন্য প্রয়োজনের ওপর নির্ভর করে বিকল্প বেছে নেয়া জরুরি। স্মার্টওয়াচে অনেক ধরনের ফিচার রয়েছে এবং কিছু ক্ষেত্রে সিম ব্যবহার করে ফোনের বিকল্প হিসেবেও ব্যবহার করা সম্ভব। অন্যদিকে স্মার্ট ব্যান্ডে মূলত ফিটনেস ট্র্যাকিংয়ে বেশি মনোযোগ দেয়া হয়েছে, তবে এতে স্মার্টওয়াচের কিছু ফিচারও পাওয়া যাবে। একইভাবে স্মার্টওয়াচে ফিটনেস ট্র্যাকিং সুবিধা ব্যবহার করা যায়। দামের ক্ষেত্রে স্মার্ট ব্যান্ড তুলনামূলক সাশ্রয়ী ও ওজনেও হালকা। এজন্য কোনটা কেনা হবে সে সিদ্ধান্ত নেয়ার আগে পরিধেয় ডিভাইস দুটির পার্থক্য সম্পর্কে ধারণা রাখা জরুরি।

ডিজাইন ও ডিসপ্লে
স্মার্টওয়াচের স্ক্রিন স্মার্ট ব্যান্ডের তুলনায় বড়। এতে নোটিফিকেশন, মেসেজ ও অ্যাপ সহজে দেখা যায়। স্মার্টওয়াচের রেজল্যুশন ও ব্রাইটনেসও সাধারণত উন্নত থাকে। তবে ডিভাইসটি কিছুটা ভারী হয়। স্মার্টওয়াচে কাস্টমাইজেবল ওয়াচ ফেস ও স্ট্র্যাপ পাল্টানোর অপশন থাকায় আরো বেশি স্টাইল অপশন পাওয়া যায়। স্মার্ট ব্যান্ড সাধারণত ছোট, হালকা ও সরল ডিজাইনের হয়ে থাকে। এগুলো সাধারণত সিলিকন বা রাবার স্ট্র্যাপের মধ্যে সীমাবদ্ধ।

কার্যকারিতা ও ফিচার
স্মার্টওয়াচ ও স্মার্ট ব্যান্ড উভয়ই ফিটনেস ট্র্যাক করতে সক্ষম। হাঁটা, দৌড়, হৃদস্পন্দন, দূরত্ব, ঘুমসহ আরো কয়েকটি শরীরবৃত্তীয় কার্যকলাপ মাপতে পারে। এ তথ্য ফোনের অ্যাপের সঙ্গে সিঙ্ক করে পরিপূর্ণভাবে দেখা যায়। স্মার্টওয়াচে আরো বেশি ফিচার থাকে, যেমন মিউজিক স্ট্রিমিং, নেভিগেশন, কন্টাক্টলেস পেমেন্ট ও উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ। স্মার্ট ব্যান্ড প্রধানত ফিটনেস ট্র্যাকিং-কেন্দ্রিক ফিচার সরবরাহ করে। সাধারণ ইন্টারফেসের সাহায্যে এ তথ্য খুব সহজে দেখা যায়।

ব্যাটারি ব্যাকআপ ও দাম
স্মার্ট ব্যান্ডগুলো স্মার্টওয়াচের চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়। উদাহরণস্বরূপ, ফিটবিট চার্জ ৬ প্রায় সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। অ্যাপল ওয়াচ এসই মোটামুটি ১৮ ঘণ্টা চলতে পারে। স্মার্ট ব্যান্ডগুলো সাশ্রয়ী দামে পাওয়া যায়। ফিটবিট ইনস্পায়ার ৩-এর দাম ৯৯ ডলার ৯৫ সেন্ট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭-এর দাম ২৯৯ ডলার ৯৯ সেন্ট।

কমে আসছে পার্থক্য
গত কয়েক বছর স্মার্টওয়াচ ও স্মার্ট ব্যান্ডের মধ্যে পার্থক্য অনেকটাই কমে এসেছে। স্মার্টওয়াচে স্মার্টফোনের মতো ফিচার পাওয়া যায়। স্মার্ট ব্যান্ডগুলো প্রধানত ফিটনেস ট্র্যাকিং-কেন্দ্রিক। বর্তমানে আমাজফিট অ্যাকটিভ ২-এর মতো ডিভাইসগুলো স্মার্টওয়াচের মতো ফিচার অফার করে, তবে ব্যাটারি লাইফ প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হয়। ওয়ানপ্লাস ওয়াচ ৩ ও গার্মিন ভেনু ৩-সহ কিছু স্মার্টওয়াচ ব্যাটারি লাইফে উন্নতি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজেই ফেসবুক থেকে আয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

সহজেই ফেসবুক থেকে আয়ের সুযোগ

প্রতিদিন অনলাইনে গড়ে ভূমি রাজস্ব আদায় ৫ কোটি টাকার ঊর্ধ্বে
প্রযুক্তি সংবাদ

প্রতিদিন অনলাইনে গড়ে ভূমি রাজস্ব আদায় ৫ কোটি টাকার ঊর্ধ্বে

ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করার উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করার উপায়

স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল
নির্বাচিত

স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল

সাইবারওয়ান ও সাইবারডগ রোবট দেখাবে শাওমি
অটোমোবাইল

সাইবারওয়ান ও সাইবারডগ রোবট দেখাবে শাওমি

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2025

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?

Techzoom.TV |
TechzoomTV