Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মায়ের জন্য মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন টাইলস মিস্ত্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ মে ২০১৯
মায়ের জন্য মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন টাইলস মিস্ত্রি
Share on FacebookShare on Twitter

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজেদন্তা গ্রামের মোহাম্মদ চান মিয়া। পেশায় টাইলস মিস্ত্রি চান মিয়া ফ্রিজটি তার মায়ের জন্য কেনেন। এরপর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে নতুন গাড়ি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। এই গাড়ির মাধ্যমে ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়ে চান মিয়া ও তার পরিবারে এখন খুশির জোয়ার।

মার্সেল সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে রেফ্রিজারেটর এবং ফ্রিজার ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় আরো থাকছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনার লক্ষ্যে সারা দেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে মোবাইল নম্বর দিয়ে পণ্যটি রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএস-এ ক্রেতাকে নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা ক্যাশ ভাউচারের অংক জানিয়ে দেয়া হচ্ছে।

সোমবার (২৭ মে, ২০১৯) ফুলপুরের মার্সেলের পরিবেশক শোরুম ‘খান মটরস এন্ড ইলেক্ট্রনিক্স’ আয়োজিত এক অনুষ্ঠানে চান মিয়ার কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মার্সেলের ব্র্র্যান্ড আম্বাসেডর আমিন খান এবং হেড অব সেলস মো. সাখাওয়াত হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর থানার এসআই সুমন মিয়া, মার্সেলের ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক, ‘খান মটরস এন্ড ইলেক্ট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী আইয়ূব খান প্রমুখ।

নতুন গাড়ি পেয়ে আবেগাপ্লুত চান মিয়া জানান, তার বাবা বেঁচে নেই। স্ত্রী ও ছোট দুই ভাইকে নিয়ে ঢাকার সাভারে থাকেন। টাইলসের কাজ করে কোনোমতে চলে তার সংসার। এর মধ্যে মা বলে বসেন গ্রামে তার জন্য একটি ফ্রিজ কিনে দিতে। মায়ের আবদার পূরণে কিছু টাকা যোগাড় করে বাড়ি যান তিনি। গত ২১ মে ফুলপুরের ‘খান মটরস এন্ড ইলেক্ট্রনিক্স’ থেকে মাত্র ১৭ হাজার ৭০০ টাকা দিয়ে ৯ সিএফটির একটি মার্সেল ফ্রিজ কেনেন। সেই ফ্রিজেই তার ভাগ্যে নতুন গাড়ি মিলে যায়।

তিনি বলেন, মায়ের দোয়া ছিলো বলেই নতুন গাড়ি পেলাম। মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। সবাইকে দেখানোর জন্য গাড়িটি আমি বাড়িতে নিয়ে যাবো। যাতে তারা বোঝে যে মার্সেল কথা দিয়ে কথা রাখে। তাদের পণ্য খুবই ভালো মানের। দামও সাধ্যের মধ্যে। আমি মার্সেলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই গাড়ি আমার জীবন পাল্টে দেবে।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান ক্রেতাদের জন্য এমন একটি সুযোগ রাখায় মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের আগের তিন সিজনে মার্সেল পণ্য কিনে নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও ক্রেতারা কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন পণ্য ফ্রি পেয়েছেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ফুলপুর শহরের ‘অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল’-এর শিক্ষাথীরা মার্সেল পণ্যের ওপর একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী উপস্থাপন করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

কেমন হবে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোন!
নির্বাচিত

কেমন হবে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোন!

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন
প্রযুক্তি সংবাদ

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন

পিক্সেল ফোনে অ্যানড্রয়েড ১৪ আপডেট এলো
নির্বাচিত

পিক্সেল ফোনে অ্যানড্রয়েড ১৪ আপডেট এলো

পাকিস্তানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা
নির্বাচিত

পাকিস্তানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০১৯

মায়ের জন্য মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন টাইলস মিস্ত্রি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix