Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ মার্চ ২০২৫
আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার
Share on FacebookShare on Twitter

আইফোন ১৭ সিরিজ আসতে এখনও ঢের দেরি। অ্যাপল সাম্প্রতিক বছরগুলোতে আইফোনের নতুন সিরিজ উন্মোচন করে আসছে সেপ্টেম্বরে। এই ধারাবাহিকতায় এ বছরও আইফোন ১৭ আসার সম্ভাবনা সেপ্টেম্বরেই। অর্থাৎ, আইফোনের পরবর্তী সিরিজটি বাজারে আসতে এখন অন্তত ৫-৬ মাস বাকি। কিন্তু এরই মধ্যে প্রযুক্তি বিশ্বের একাধিক সূত্র আইফোন ১৭ সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য বাজারে ফাঁস করতে শুরু করেছে। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে আইফোন ১৭ প্রো মডেলের সম্ভাব্য বেশ কিছু ফিচার এখানে তুলে ধরা হলো।

আইফোন ১৭ প্রো এর কাঠামো (ফ্রেম)
শোনা যাচ্ছে আইফোন ১৭ প্রো মডেলে থাকবে অ্যালুমিনিয়ামের কাঠামো বা ফ্রেম। আইফোনের ১৬ প্রো ও ১৭ প্রো মডেলগুলোতে ব্যবহার করা হয়েছিল টাইটানিয়ামের ফ্রেম। এর আগে আইফোন এক্স থেকে আইফোন ১৪ প্রো মডেলগুলোর বডিফ্রেম স্টেইনলেস স্টিলের তৈরি ছিল। আইফোন ১৭ প্রো মডেলের ব্যাকসাইড কিছুটা অ্যালুমিনিয়াম ও কিছুটা গ্লাস দিয়ে তৈরি।

আয়তকার ক্যামেরা বাম্প
আইফোন ১৭ প্রো মডেল দুটিতে দেখা যেতে পারে বড় আয়তকার (রেকট্যাংগুলার) ক্যামেরা বাম্প। অর্থাৎ ফোনটির ক্যামেরা প্যানেল বডি থেকে কিছুটা বেরিয়ে থাকবে। ক্যামেরা প্যানেলের কোণগুলো গোলাকার হতে পারে। তবে ট্রিপল ক্যামেরার জন্য ত্রিকোণাকৃতির অ্যারেঞ্জমেন্ট বহাল থাকবে বলে জানা গেছে।

অধিক সুরক্ষিত ডিসপ্লে
আইফোন ১৭ প্রো মডেলের ডিসপ্লেতে নতুন অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং বা আবরণ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এর ফলে ডিসপ্লে স্ক্রিন আগের চেয়ে আরও বেশি স্ক্র্যাচ (আঁচর) বা দাগ প্রতিরোধী হয়ে উঠবে। প্রো মডেলগুলোর স্ক্রিন আগের চেয়েও বেশি সুরক্ষিত থাকবে।

আরও বড় ব্যাটারি
আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটির ডিজাইন কিছুটা মোটা হতে পারে, যার ফলে ডিভাইসটিতে ১৬ প্রো ম্যাক্সের তুলনায় বড় ও বেশি সক্ষমতার ব্যাটারি থাকতে পারে বলে জানা গেছ।

এ১৯ প্রো চিপ
আইফোন ১৭ প্রো মডেলে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ প্রো চিপ দেখার সমূহ সম্ভাবনা আছে। চুক্তিভিত্তিক চিপনির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি’র নতুন ও তৃতীয় প্রজন্মের ৩এনএম (ন্যানোমিটার) প্রযুক্তিতে তৈরি হবে এ১৯ প্রো চিপ। উন্নত এই চিপের কল্যাণে আইফোন ১৬ প্রো মডেলের তুলনায় আরও বেশি শক্তিশালী ও পাওয়ার এফিশিয়েন্ট হয়ে উঠবে আইফোন ১৭ প্রো মডেল দুটি।

অ্যাপলের নিজস্ব ডিজাইনের ওয়াই-ফাই ৭ চিপ দেখা যেতে পারে আইফোন ১৭ সিরিজের প্রতিটি ফোনেই। আইফোনের বর্তমানে মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই চিপ। কিন্তু আইফোন ১৭ সিরিজ থেকেই অ্যাপলে তাঁদের নিজেদের ডিজাইনে তৈরি ওয়াই-ফাই ৭ চিপ ব্যবহার করতে শুরু করবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
আইফোন ১৭ সিরিজের প্রতিটি ফোনেই ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করতে পারে অ্যাপল। ফলে সেলফিপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে ১৭ সিরিজটি। উল্লেখ্য, আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

৪৮ মেগাপিক্সেলের রিয়ার টেলিফটো ক্যামেরা
আইফোন ১৭ প্রো মডেল দুটির ব্যাকসাইডে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে। বর্তমানে আইফোন ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে আছে ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

১২জিবি র‍্যাম
আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলেই আছে ৮জিবি র‍্যাম। তবে ১৭ সিরিজের প্রো মডেল দুটিতে ১২জিবি র‍্যাম দেখতে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। প্রাথমিকভাবে সূত্রগুলো শুধু ১৭ প্রো ম্যাক্সের কথা বললেও পরবর্তীতে জানিয়েছে যে, প্রো ও প্রো ম্যাক্স দুটি মডেলেই থাকতে পারে ১২জিবি করে র‍্যাম। এর ফলে ব্যবহারকারীরা আরও ভালোভাবে অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক এআই ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া অধিক র‍্যামের কল্যাণে মাল্টিটাস্কিং-ও হয়ে উঠবে আরও সহজ।

উন্নত কুলিং সিস্টেম
আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেলের আভ্যন্তরীণ নকশায় (ইনটারনাল ডিজাইনে) পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। এর ফলে ফোনের অভ্যন্তরে উৎপন্ন তাপ আরও ভালোভাবে ছড়াতে পারবে এবং ফোন তুলনামূলক কম গরম হবে। এছাড়া প্রো মডেল দুটিতে ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম আসতে পারে বলেও দাবি করেছে কয়েকটি সূত্র। এর ফলে ডিভাইসের তাপ ব্যবস্থাপনা আরও বেশি কার্যকর হবে এবং থার্মাল পারফরম্যান্সও বৃদ্ধি পাবে।

৮কে মানের ভিডিও রেকর্ডিং
আইফোন ১৭ প্রো মডেলে ৮কে মানের ভিডিও রেকর্ডিং করা যাবে বলেও সম্প্রতি একটি সূত্র দাবি করেছে। বর্তমানে ১৬ সিরিজের প্রো মডেল দুটিতে সর্বোচ্চ ৪কে মানের ভিডিও রেকর্ডিং করা যায়।

আইফোন ১৭ সিরিজের প্রো মডেল সম্পর্কিত ফাঁস হওয়া এই ফিচারগুলোর সতত্য যাচাই করার কোনো সুযোগ নেই। কেননা অ্যাপল সচরাচর উন্মোচনের আগে তাঁদের প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলে কোনো তথ্যই শেয়ার করে না। তবে আইস ইউনিভার্স, মিং-চি কুয়ো, জেফ পু, ইন্সট্যান্ট ডিজিটালের মতো বিশ্বস্ত সূত্রগুলো থেকে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অতীতে সত্য বলে প্রমাণিত হয়েছে। আইফোন ১৭ সিরিজের ক্ষেত্রেও তেমনটা না হওয়ার বিশেষ কোনো কারণ নেই।

Tags: আইফোনআইফোন ১৭ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

স্মার্টফোন বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে

আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: ফকির মাহবুব আনাম

অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম
নির্বাচিত

অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix