Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিচার ফোন: বৈশ্বিক বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
ফিচার ফোন: বৈশ্বিক বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের যুগে প্রবেশ করলেও ফিচার ফোনের চাহিদা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে যেখানে স্মার্টফোন জনপ্রিয় হয়ে উঠেছে, সেখানে সহজ ব্যবহার, নিরাপত্তা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও কম খরচের জন্য অনেক ব্যবহারকারী এখনো ফিচার ফোনকেই বেছে নিচ্ছে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি ও গ্রামীণ জনপদের মানুষ, যেখানে ইন্টারনেট সুবিধা এখনো সহজলভ্য হয়নি তাদের পছন্দের শীর্ষে রয়েছে ডিভাইসটি। জার্মানভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার মতে, চলতি বছর বিশ্বব্যাপী ফিচার ফোনের বাজারে বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার।

স্ট্যাটিস্টা বলছে, নির্ভরযোগ্য বিকল্প ডিভাইস খোঁজার ক্ষেত্রে ফিচার ফোন বা ‘ডাম্ব ফোনের’ ব্যবহার চোখে পড়ার মতো। টেলিযোগাযোগ খাতে এখনো কিছু কোম্পানি নিয়মিত ফিচার ফোন বাজারে আনছে। তবে সংস্থাটির মতে, এখনো অনেকেই ফিচার ফোন ব্যবহার করলেও সময়ের সঙ্গে এর চাহিদা কমবে। ফলে ধীরে ধীরে এসব ডিভাইসের বাজার সংকুচিত হবে। ২০২৫-২৯ সালের মধ্যে ফিচার ফোন খাতে সমন্বিত বার্ষিক আয় (সিএজিআর) গড়ে ৫ দশমিক ১৯ শতাংশ হারে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট গবেষকরা।

ফিচার ফোন মূলত সাধারণ মোবাইল ফোন, যেগুলো কল করা ও মেসেজ পাঠানোর মতো মৌলিক কাজেই ব্যবহার হয়। এসব ফোনে স্মার্টফোনের মতো আধুনিক সুবিধা না থাকলেও এগুলো সহজ ও সাশ্রয়ী বিকল্প হিসেবে পরিচিত। প্রবীণ ব্যবহারকারী বা যারা শুধু দরকারি কাজের জন্য মোবাইল ব্যবহার করতে চান, তাদের মধ্যে ফিচার ফোনের চাহিদা তুলনামূলক বেশি। সাধারণত এসব ফোন ছোট পর্দা, কম শক্তিশালী প্রসেসর ও সীমিত মেমোরি থাকে। এছাড়া ফিচার ফোনে অ্যান্ড্রয়েড বা আইওএস নয়, বরং নিজস্ব সহজ অপারেটিং সিস্টেম ব্যবহার হয়।

আধুনিক স্মার্টফোনের তুলনায় ফিচার ফোনের গঠন বেশ আলাদা। এসব ফোন সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং অনেক সময়ই এর ব্যাক কভার ও ব্যাটারি খোলা যায়, যা আজকের স্মার্টফোনে প্রায় অনুপস্থিত। ফিচার ফোনের আকারও তুলনামূলকভাবে ছোট, যা হাতে ধরা বা বহন করা অনেক সহজ করে তোলে। আইফোন ১৬ বা গ্যালাক্সি এস২৫-এর মতো বড় স্মার্টফোনের পাশে এগুলো অনেকটাই হালকা ও ক্ষুদ্র মনে হয়।

স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, ফিচার ফোন বাজারের পরিসংখ্যানে মোট আয়, মাথাপিছু গড় আয়, বিক্রি হওয়া ইউনিট সংখ্যা, মাথাপিছু গড় বিক্রির পরিমাণ ও গড় দামের তথ্য অন্তর্ভুক্ত থাকে। এসব তথ্য অনলাইন ও অফলাইন উভয় ধরনের বিক্রয় চ্যানেলের ভিত্তিতে তৈরি হয় এবং এতে সাধারণ ক্রেতাদের কেনাকাটার হিসাব ধরা হয়।

২০২৫ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, ফিচার ফোনের বাজারে শীর্ষস্থানে আছে নকিয়া, জেডটিই ও আলকাটেলের মতো প্রতিষ্ঠান। কোম্পানিগুলো উদ্ভাবনী পণ্য, ব্র্যান্ড ও বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত।

ফিচার ফোনের প্রসঙ্গে প্রথমেই যে নামটি সামনে আসে, তা হলো ‘নকিয়া’। ২০০০-এর দশকের মাঝামাঝি সময় ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি বৈশ্বিক মোবাইল ফোন বাজারের ৪০ শতাংশের বেশি দখলে রেখেছিল। ৩৩১০ মডেল ও এন-সিরিজের মতো আইকনিক ফোন তৈরি করেছিল নকিয়া। এসব ডিভাইস কিছুদিনের মধ্যেই স্থায়িত্ব, ব্যবহারকারীর জন্য সহজ ডিজাইন ও আধুনিক বৈশিষ্ট্যের জন্য খুব জনপ্রিয় হয়ে ওঠে। নকিয়ার নিজস্ব সিমবিয়ান অপারেটিং সিস্টেম ছিল বেশ প্রভাবশালী। কোম্পানির ফিচার ফোনগুলো উন্নত ও উদীয়মান বাজারে ব্যাপক হারে বিক্রি হতো।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিলিট করা নম্বর ফিরিয়ে আনার উপায়
প্রযুক্তি সংবাদ

ডিলিট করা নম্বর ফিরিয়ে আনার উপায়

ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে তৈরি করছে স্যামসাং, উৎপাদন শুরু

হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড যেভাবে খুঁজে পাবেন
কিভাবে করবেন

হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড যেভাবে খুঁজে পাবেন

চীনা সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে স্যামসাংয়ের চুক্তি
প্রযুক্তি সংবাদ

চীনা সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

কম দামে সেরা ৫টি মিনি ড্রোন
নির্বাচিত

কম দামে সেরা ৫টি মিনি ড্রোন

আইফোনে এআই ফিচার যে সমস্যা তৈরি করছে
প্রযুক্তি সংবাদ

আইফোনে এআই ফিচার যে সমস্যা তৈরি করছে

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ এপ্রিল ২০২৫

ফিচার ফোন: বৈশ্বিক বিক্রি ছাড়াবে ১ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix