Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গত মাসে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা গেম-বহির্ভূত অ্যাপ চ্যাটজিপিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 April 2025
গত মাসে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা গেম-বহির্ভূত অ্যাপ চ্যাটজিপিটি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী গত মার্চে গেম বাদে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিল চ্যাটজিপিটি। প্রথমবারের মতো মাসিক ডাউনলোড চার্টে ইনস্টাগ্রাম ও টিকটককে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে অ্যাপটি।

অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারের নতুন তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে চ্যাটজিপিটি ডাউনলোডের হার ২৮ শতাংশ বেড়ে ৪ কোটি ৬ লাখে পৌঁছেছে। মার্চে চ্যাটজিপিটি বেশকিছু আপডেট করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইমেজ জেনারেটর। ফলে মাসের শেষে ও এপ্রিলে ব্যবহারকারীদের জনপ্রিয় জাপানি অ্যানিমেশন স্টুডিও ঘিবলির স্টাইলে ছবি ও মিম তৈরির ভাইরাল ট্রেন্ড দেখা যায়। এছাড়া ওপেনএআই তাদের ছবি-সংক্রান্ত কনটেন্ট মডারেশন নীতির কিছু সীমাবদ্ধতা শিথিল করেছে। একই সঙ্গে উন্নত করেছে ভয়েজ ফিচারও।

তবে অ্যাপফিগার বলছে, শুধু নতুন ফিচারের জন্য চ্যাটজিপিটির ব্র্যান্ডের সুনাম এ জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা পালন করেছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চ্যাটজিপিটি ইনস্টলের হার বেড়েছে ১৪৮ শতাংশ।

অ্যাপফিগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারিয়েল মাইকায়েলি বলেন, ‘ঠিক দুই হাজারের দশকে যেমন গুগল একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছিল, তেমনি এখন অনেকেই এআই বলতে চ্যাটজিপিটিকেই বোঝে। চ্যাটজিপিটির এ জনপ্রিয়তার কারণে অন্যান্য চ্যাটবট যেমন, মেনাস, ডিপসিক বাজারে টিকে থাকাটা কঠিন হয়ে পড়েছে। যেমন অ্যান্থ্রোপিকের ক্লাউড জনপ্রিয়তা পাচ্ছে না। তবে ইলোন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এআই গ্রোক জনপ্রিয়তা পেলেও পেতে পারে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শীর্ষস্থানে ছিল টিকটক এবং দ্বিতীয় স্থানে ইনস্টাগ্রাম ও তৃতীয় স্থানে ছিল চ্যাটজিপিটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে অ্যাপটি ডাউনলোডের হার বেড়ে গিয়েছিল বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। তবে বর্তমানে নিষেধাজ্ঞাটি স্থগিত রয়েছে। তবে গত বছর ইনস্টাগ্রাম ছিল যুক্তরাষ্ট্রের কিশোরদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ।

সাম্প্রতিক পাইপার স্যান্ডলারের একটি জরিপে দেখা গেছে, মার্কিন কিশোরদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রাম, প্রায় ৮৭ শতাংশ। টিকটক ব্যবহার করেন ৭৯ শতাংশ এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করেন ৭২ শতাংশ।

মার্চে শীর্ষ ১০ অ্যাপের তালিকায় আরো আছে মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্যাপকাট, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস ও টেমু।

সব মিলিয়ে মার্চে শীর্ষ ১০টি অ্যাপ মোট ৩৩৯ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে, যা ফেব্রুয়ারির ২৯৯ মিলিয়ন ডাউনলোডের চেয়ে অনেক বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাপকাটটেলিগ্রামথ্রেডসফেসবুকস্ন্যাপচ্যাটহোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই
নির্বাচিত

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই

সোনালী ব্যাংকের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের ডাটা সেন্টার চুক্তি সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের ডাটা সেন্টার চুক্তি সম্পন্ন

সমস্যা থাকলে বিনামূল্যে মিলবে নতুন এয়ারপডস প্রো
নির্বাচিত

সমস্যা থাকলে বিনামূল্যে মিলবে নতুন এয়ারপডস প্রো

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
নির্বাচিত

এ বছরও চীনে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড ভিভো

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ

গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ কমায় যেভাবে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ কমায় যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business
অর্থ ও বাণিজ্য

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী...

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 April 2025

গত মাসে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা গেম-বহির্ভূত অ্যাপ চ্যাটজিপিটি

Techzoom.TV |
TechzoomTV