Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ২৯ মে ২০১৯
ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০
Share on FacebookShare on Twitter

ক্যামেরার জায়গা দখল করেছে স্মার্টফোন। অনেকেই ভালো মানের ছবি তোলার জন্য ভালো স্মার্টফোনের খোঁজ করেন। এবারের ঈদে ভালো মানের ক্যামেরা ফোন হিসেবে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ৭০। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে আসা, সুপার স্লো মোশন ও হাইপারল্যাপস ভিডিও ধারণ করার সুবিধা পাওয়া যায় এতে। স্যামসাং মোবাইল বাংলাদেশ সূত্রে জানা গেছে, নতুন এ সিরিজের ফোনগুলো দেশেই সংযোজন করে তারা।

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের এ ফোনের পেছনে রয়েছে তিনটি ক্যামেরা সেটআপ। এর উল্লেখযোগ্য ফিচার হচ্ছে—এফ ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। গ্রুপে ছবি তুলতে গেলে কিংবা ল্যান্ডস্কেপ ভিডিও ক্যাপচার করতে গেলে প্রায়ই অনেকে প্রশস্ত জায়গা নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। এ সমস্যা দূর করতে ডিভাইসটিতে ১২৩ ডিগ্রির আলট্রাওয়াইড লেন্স যুক্ত করেছে স্যামসাং। এ ছাড়া এফ ১.৭ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের মূল লেন্স ছবিকে করে আরও বেশি প্রাণবন্ত। এফ ২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেলের লাইভ ফোকাস দিয়ে পোর্ট্রেট ছবি তোলা যায় দুর্দান্ত। অন্যদিকে, সেলফিপ্রেমীদের ফোনটি ভালো লাগতে পারে। ফোনটির সামনে রয়েছে এ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

ডিসপ্লের দিক দিয়ে স্যামসাংয়ের নতুন এ স্মার্টফোন ভালো মানের। ফোনটির সুপার অ্যামোলেড ৬ দশমিক ৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিংয়ে দুর্দান্ত ডিসপ্লের অভিজ্ঞতা দিতে পারে এটি।

এ৭০ স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ অক্টাকোর প্রসেসর। ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। ফলে মাল্টিটাস্কিং হয় কোনো ল্যাগিং ছাড়াই। ফোনটিতে একই সময়ে জনপ্রিয় সব অ্যাপ ব্যবহার ও গেম খেলা যায় সহজেই।

ফোনে স্যামসাং ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ ওএসভিত্তিক ভিন্নধর্মী ও দ্রুতগতির স্যামসাং ওয়ান ইউআই। স্যামসাং ওয়ান ইউআইয়ের বিশেষ দিক হচ্ছে এটি ফোনের ব্যাটারি খরচ করে কম। ইন্টারফেসটি সাজানো হয়েছে সৃজনশীলতার বিষয়টিকে মাথায় রেখে।

ফোনটির ব্যাটারি ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিংসহ ইউএসবি-সি সুবিধা পাওয়া যাবে এতে। ফোনটির দাম ৩৮ হাজার ৯৯০ টাকা। দেশের বাজারে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

আইফোন বিক্রিতে অ্যাপলের নতুন রেকর্ড

মার্কিন নিষেধাজ্ঞার মুখে হুয়াওয়েসহ চীনের একাধিক কোম্পানি
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয় হুয়াওয়ের

২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হবে ওয়ালটন: পলক
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হবে ওয়ালটন: পলক

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
নির্বাচিত

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

এআই প্রযুক্তির ঊর্ধ্বমুখী চাহিদায় ফক্সকনের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির ঊর্ধ্বমুখী চাহিদায় ফক্সকনের রেকর্ড আয়

Load More

ট্রেন্ডিং টপিক

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধনের...

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মে ২০১৯

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০

Techzoom.TV |
TechzoomTV