Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সার্ভার ডিভিশন বিক্রি করে দিচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

নিজেদের সার্ভার ব্যবসা বিক্রি করে দেয়ার কথা চালাচালি করছে হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইন্টেলের কাছ থেকে প্রসেসর সংগ্রহ কঠিন হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্টটির। খবর টেক রাডার।

বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, সরকার-সমর্থিত এক ক্রেতাসহ বেশ কয়েকটি কোম্পানির একটি কনসোর্টিয়ামের কাছে নিজেদের এক্স৮৬ সার্ভার ব্যবসা বিক্রির আলোচনা চালাচ্ছে হুয়াওয়ে।

কী পরিমাণ অর্থে হুয়াওয়ে তাদের সার্ভার ব্যবসা বিক্রি করতে চাচ্ছে তা স্পষ্ট জানা যায়নি। তবে তা কয়েকশ কোটি ইউয়ান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণ আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। এ পর্যন্ত আলোচনায় এগিয়ে থাকা কোম্পানিটি হচ্ছে রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হেনান ইনফরমেশন ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট। শুরু থেকেই হুয়াওয়ের সার্ভার ব্যবসায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ছিল এ প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এটা স্পষ্ট নয় রাষ্ট্রনিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানটি নাকি ভোক্তা ইলেকট্রনিকস নির্মাতা হুয়াকিন টেকনোলজি বা অন্য কোনো প্রতিষ্ঠান আলাদাভাবে অধিগ্রহণের চেষ্টা করছে নাকি একটি কনসোর্টিয়াম গঠন করে ক্রয়ের চেষ্টা চালাচ্ছে। গত বছর হুয়াওয়ে তাদের সাবসিডিয়ারি স্মার্টফোন ব্র্যান্ড অনর বিক্রি করে দেয়। তখন তা কিনে নিয়েছিল শেনঝেন সরকারের নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম।

স্মার্টফোন বাজারে একটি প্রধান শক্তি হয়ে দাঁড়াচ্ছিল হুয়াওয়ে। এমনকি বেশ কয়েকটি বাজারে স্যামসাং ও অ্যাপলের সঙ্গে টেক্কা দিচ্ছিল শেনঝেনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপর্যয়ে পড়ে হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞায় চিপ সংগ্রহ থেকে বিভিন্ন উপকরণ ও যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হয়ে পড়ে তাদের। এতে বেশ কয়েকটি পণ্য তৈরি বন্ধ করাসহ অনেক দেশে স্মার্টফোন বিক্রি ও ফাইভজি নেটওয়ার্ক বিক্রি বন্ধ করে দেয় হুয়াওয়ে।

যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ নেটওয়ার্কে হুয়াওয়ের চিপ ব্যবহার মার্কিন নিরাপত্তার জন্য হুমকি দাবি করে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এতে কোয়ালকম ও ইন্টেলের মতো কোম্পানি হুয়াওয়ের কাছে বিভিন্ন উপকরণ সরবরাহ বন্ধ করে দেয়। এতে হুয়াওয়ের ফাইভজি স্মার্টফোন ব্যবসা মুখ থুবড়ে পড়ে। অথচ এ খাতে বড় অংকের বিনিয়োগ নিয়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছিল চীনা প্রযুক্তি জায়ান্টটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের
ছাড় ও অফার

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?
গেম

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?

অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক
প্রযুক্তি সংবাদ

অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
কিভাবে করবেন

এক ফোনে পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট লগইন রাখবেন যেভাবে

১০০ জিবিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

১০০ জিবিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা
অর্থ ও বাণিজ্য

১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
নির্বাচিত

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?
নির্বাচিত

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও নতুন প্রসেসরে আসছে পোকোর ২ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
টেলিকম

‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

ঢাকার সেরা ১০ প্লাস্টিক, কসমেটিক ও ডার্মাটো-সার্জন বিশেষজ্ঞের তালিকা

ঢাকার সেরা ১০ প্লাস্টিক, কসমেটিক ও ডার্মাটো-সার্জন বিশেষজ্ঞের তালিকা

শাওমি ১৭টি রিভিউ: দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি; কোথায় পিছিয়ে?

শাওমি ১৭টি রিভিউ: দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি; কোথায় পিছিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ নভেম্বর ২০২১

সার্ভার ডিভিশন বিক্রি করে দিচ্ছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV