Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসি লাইসেন্সের জন্য স্টারলিংকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 April 2025
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
Share on FacebookShare on Twitter

দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে লাইসেন্সের জন্য আবেদন করেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘তারা গত সপ্তাহে আবেদন করেছে। সব নিয়ম মেনেই প্রক্রিয়া চলবে।’ এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে অনুমোদন পেয়েছে স্টারলিংক। এখন কেবল বিটিআরসির লাইসেন্স পেলেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে প্রতিষ্ঠানটি।

স্টারলিংক লাইসেন্স পেলে সম্প্রতি প্রণীত নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালার আওতায় লাইসেন্স পাওয়া প্রথম প্রতিষ্ঠান হবে তারা। এ নীতিমালায় আবেদন ও প্রক্রিয়াকরণ ফি ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার এবং বার্ষিক ফি নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ডলার।

টার্মিনাল ফি, ছাড় ও শর্ত
প্রতিটি টার্মিনালের জন্য বার্ষিক স্টেশন ফি ১ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে শুধুমাত্র আইওটি সেবায় ব্যবহৃত টার্মিনালের জন্য ফি নেওয়া হবে না।

সরকারি আইআইজি বা স্থানীয় স্যাটেলাইট কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব গড়লে ২৫ শতাংশ ছাড় মিলবে সব ফি-তে।

লাইসেন্সের প্রথম দুই বছর স্টারলিংককে আয়ের ভাগ দিতে হবে না। তবে তৃতীয় বছর থেকে মোট আয়ের ৩ শতাংশ, আর ষষ্ঠ বছর থেকে দিতে হবে ৫.৫ শতাংশ।

নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়
এনজিএসও লাইসেন্স ছাড়াও স্পেকট্রাম ব্যবহারের জন্য আলাদা রেডিও কমিউনিকেশন লাইসেন্স নিতে হবে। সেবা চালুর আগে ইন্টারনেট ট্রাফিক স্থানীয় গেটওয়ের মাধ্যমে পরিচালনা বাধ্যতামূলক। এতে করে সরকারের পক্ষে চাইলে ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণ বা বন্ধ করা সম্ভব হবে।

তবে ইন্টারনেট বন্ধের মতো ঘটনা রোধে সরকার চারটি বড় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ইন্টারনেট বন্ধ রোধে সরকারের চার উদ্যোগ:
১. সাইবার নিরাপত্তা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি।
২. ইন্টারনেট বন্ধের অনুমতি দেওয়া এসওপি বাতিল।
৩. এনজিএসও লাইসেন্স নির্দেশিকায় ইন্টারনেট বন্ধের ধারা বর্জন।
৪. টেলিকম আইন সংশোধন করে ভবিষ্যতের সুযোগ বাতিল।

বাজার প্রতিযোগিতা ও মূল্য নির্ধারণ বড় চ্যালেঞ্জ
টেলিকম বিশ্লেষক মোস্তফা মাহমুদ হুসেইন বলেন, “স্টারলিংকের আগমন বাংলাদেশের টেলিকম খাতে যুগান্তকারী ঘটনা। তবে স্থানীয় ব্রডব্যান্ডের তুলনায় উচ্চমূল্য তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।”

তিনি বলেন, “বাজার ধরতে হলে স্টারলিংককে প্রতিযোগিতামূলক মূল্য দিতে হবে, না হলে সাধারণ গ্রাহক টানাটা কঠিন হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারলিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন
প্রযুক্তি সংবাদ

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন

স্মার্টফোনের বাজার
নির্বাচিত

বিশ্বব্যাপী ব্যবহৃত স্মার্টফোনের বাজার এক দশকে বাড়বে প্রায় চার গুণ

গুগলে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

গুগলে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ

এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
নির্বাচিত

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন
নির্বাচিত

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2025

বিটিআরসি লাইসেন্সের জন্য স্টারলিংকের আবেদন

Techzoom.TV |
TechzoomTV