Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলাকারীরা হ্যাকিং না করে লগ ইন করে সিস্টেমে প্রবেশ করছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 April 2025
সাইবার হামলাকারীরা হ্যাকিং না করে লগ ইন করে সিস্টেমে প্রবেশ করছে
Share on FacebookShare on Twitter

আইআর এবং এমডিআর ঘটনায় ৫৬ % ক্ষেত্রে, সাইবার হামলাকারীরা হ্যাকিং না করে, লগ ইন করে সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছেআইআর এবং এমডিআর ঘটনায় হামলাকারীরা মাত্র তিন দিনে তথ্য চুরি করেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ২০২৫ সফোস অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৪ সালে ৪০০টিরও বেশি ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) এবং ইনসিডেন্ট রেসপন্স (আইআর) ঘটনার আওতায় সাইবার হামলাকারীদের আচরণ এবং কৌশল সম্পর্কিত তথ্য এই প্রতিবেদনে উঠে আসে।

প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, ৫৬ শতাংশ ঘটনায় এক্সটারনাল রিমোট সার্ভিস অপব্যবহার করে সাইবার হামলাকারীরা নেটওয়ার্কগুলোতে প্রাথমিক অ্যাক্সেস পেয়ে যায়। যেমন, বৈধ অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ফায়ারওয়াল এবং ভিপিএনগুলোর মতো এজ ডিভাইস মাধ্যম।

এক্সটারনাল রিমোট সার্ভিস এবং বৈধ অ্যাকাউন্টগুলো একসঙ্গে আক্রমণের মূল কারণ হয়ে উঠে। দ্বিতীয় বছরেও, আক্রমণের প্রথম কারণ ছিল কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল (৪১% ঘটনার ক্ষেত্রে)। এছাড়া, ভালনারিবিলিটি বা সিস্টেমে দুর্বলতার অপব্যবহার ছিল ২১.৭৯ শতাংশ এবং ব্রুট ফোর্স হামলা ছিল ২১.০৭ শতাংশ।

সাইবার হামলার গতি
কোনো প্রতিষ্ঠানে সাইবার হামলা কতটা দ্রুত হয়েছে তা শনাক্ত করার জন্য সফোস এক্স-অপস র‍্যানসমওয়্যার, ডেটা চুরি, আর তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনাগুলোর দিকে বিশেষভাবে গুরুত্ব দেয়। এই তিন ধরনের ক্ষেত্রে, আক্রমণের শুরু এবং তথ্য অপসারণের মধ্যবর্তী সময় ছিল মাত্র ৭২.৯৮ ঘণ্টা (৩.০৪ দিন)। আর। তথ্য অপসারণ থেকে হামলা শনাক্ত পর্যন্ত মধ্যকার ব্যবধান ছিল মাত্র ২.৭ ঘণ্টা।

২০২৫ সফোস অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্টের অন্যান্য তথ্য

● হামলাকারীরা প্রাথমিক পদক্ষেপে ১১ ঘণ্টার মধ্যে অ্যাক্টিভ ডিরেক্টরি লঙ্ঘন করতে পারে।
● ২০২৪ সালে সবচেয়ে সক্রিয় র‍্যানসমওয়্যার গ্রুপ ছিল ‘আকিরা’ এবং এরপরে ছিল ‘ফগ’ এবং ‘লকবিট’।
● ২০২৪ সালে সামগ্রিক হামলার সময়কাল ৪ দিন থেকে কমে ২ দিনে নেমে আসে।
● আইআর ঘটনার ক্ষেত্রে র‍্যানসমওয়্যার হামলা অশনাক্ত অবস্থায় ছিল ৪ দিন; নন-র‍্যানসমওয়্যার ছিল গড়ে ১১.৫ দিন।
● এমডিআর এর ক্ষেত্রে র‍্যানসমওয়্যারের হামলাগুলো অশনাক্ত অবস্থায় ছিল ৩ দিন এবং নন-র‍্যানসমওয়্যারের সময় ছিল ১ দিন।
● ৮৩% র‍্যানসমওয়্যার হামলা হয় ওয়ার্কিং আওয়ারের পরে বা অফিস শেষ হওয়ার পরে।
● ৮৪ শতাংশ এমডিআর/আইআর ঘটনার ক্ষেত্রে রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি) অপব্যবহার হয়েছিল।

সফোসের পরামর্শ
● উন্মুক্ত আরডিপি পোর্ট বন্ধ করুন
● ফিশিং হামলা ঠেকাতে মাল্টিফ্যাক্টর অথোনটিকেশন (এমএফএ) ব্যবহার করুন
● ইন্টারনেট-মুখী ডিভাইস এবং পরিষেবাগুলোতে সময়মতো দুর্বল সিস্টেমগুলো প্যাচ করুন
● ইডিআর বা এমডিআর চালু করুন এবং এটি সবসময় সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করুন
● ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা করুন এবং নিয়মিত এটি পরীক্ষা করুন

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করে ইট টেইকস টু: দ্য ২০২৫ সফোস অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট পড়তে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল
নির্বাচিত

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল: সফোস 

পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের সেমিকন্ডাক্টর খাত
প্রযুক্তি সংবাদ

পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের সেমিকন্ডাক্টর খাত

মোবাইল কিনতে শতকরা ৭০ টাকা ঋণ দেবে ব্যাংক
নির্বাচিত

মোবাইল কিনতে শতকরা ৭০ টাকা ঋণ দেবে ব্যাংক

১০ দিনের রিমান্ডে পলক
নির্বাচিত

১০ দিনের রিমান্ডে পলক

ফোনের ক্যামেরা কাজ করছে না? সমাধান আপনার হাতেই
কিভাবে করবেন

ফোনের ক্যামেরা কাজ করছে না? সমাধান আপনার হাতেই

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের ‘স্বর্ণযুগ’, করোনায় মুনাফা বেড়েছে তিনগুণ

Load More

ট্রেন্ডিং টপিক

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2025

সাইবার হামলাকারীরা হ্যাকিং না করে লগ ইন করে সিস্টেমে প্রবেশ করছে

Techzoom.TV |
TechzoomTV