Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 February 2022
কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ১৫ বছর রেলে একচেটিয়া ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সম্প্রতি সিএনএসকে বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

টিকিট বিক্রয় এবং চুক্তি নিয়ে নানা অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে রেল ভবনে সহজে টিকিট বিক্রয়ের অনুমতি দিল রেল। এ দিন রেলপথ মন্ত্রীর উপস্থিতিতে রেলওয়ে ও সহজের মধ্যে ৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন থেকে ট্রেনের টিকিট বিক্রিয় করবে সহজ।

বিকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই, ইনস্টল, কমিশন, অপারেট, রক্ষণাবেক্ষণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে সই করেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, আর সহজের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালিহা এম কাদির।

চুক্তি অনুযায়ী প্রতিটি টিকিটের জন্য সহজ লিমিটেডকে ২৫ পয়সা সার্ভিস চার্জ দিতে হবে। যেখানে সিএনএসকে দিতে হতো প্রায় তিন টাকা। আগামী ২১ দিনের মধ্যে কাজ বুঝে নেবে সহজ। আগামী ১৮ মাস তারা আগের সার্ভারে (রেলওয়ের নিজস্ব সার্ভার) কাজ চালিয়ে যাবে। এরপর প্রয়োজন হলে টিকেটিং সিস্টেমে পরিবর্তন আনবে এবং নিজস্ব সার্ভারে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘সিএনএস নিয়ে রেলের সাথে বেশ ঝামেলাও ছিল। আমাদের ভাজে অভিজ্ঞতাও হয়েছে। মামলা থেকে ধরে কত কিছুই না হয়ে গেল। এগুলো কোনো দিনই মেনে নেয়া যায় না। তারা এক একটি টিকিটের জন্য প্রায় ৪ টাকা নিতো। আর এখন সহজ নেবে মাত্র ১৫ পয়সা। টিকিট বিক্রয়ে আমরা সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন হই এবং রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল টিকিটিং ব্যবস্থা নিয়ে।

এই ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা আগেই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অনেক বাধা অতিক্রম করে আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। চুক্তির মাধ্যমে সেই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা এখন ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছি- আগামীতে ১০০ ভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে।

মন্ত্রী বলেন, ২০০৭ সালে সিএনএসের সঙ্গে চুক্তি হয়েছিল রেলের। তারপর থেকে মেয়াদ বাড়িয়ে মামলা-মোকদ্দমা করে এই পর্যায়ে এসেছে। আমার আমলেও চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি আমার কাছেও আসে। আমি সেটাকে সমর্থন না করে নতুন টেন্ডার করতে বলি। সিএনএসও আবেন করেছিল। কিন্তু তারা ১ টাকা ৪০ পয়সা সার্ভিস চার্জ চেয়েছিল। আর সহজ ২৫ পয়সার কথা বলেছিল। সর্বনিম্ন হিসেবে ২০১৯ সালে কাজ পায় কাজ পায় সহজ। এরপর সিএনএস হাইকোর্টে মামলা করে। এতদিন পরে মামলা নিষ্পত্তি হয়েছে। ফলে আমাদের চুক্তি করতে আর কোনো বাধা ছিল না। কিন্তু আমাদের সার্ভিস চালু রাখতে এতদিন সিএনএসকে দেওয়া ছিল। অনেকটা বাধ্য হয়ে দিয়েছি। আমরা আশা করছি, মানুষের আর অনলাইনে টিকিট কাটতে ভোগান্তি হবে না।

সহজের এমডি মালিহা এম কাদির বলেন, আমাদের স্বপ্ন ছিল রেলে সেবা দেব- টিকিট বিক্রি করবো। আমাদের লাভ কত হবে না হবে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে রেলের মতো এত বড় একটি প্রতিষ্ঠানে আমরা কাজ করতে পারবো- এটা মাথায় নিয়েই কাজ করেছি। আমরা সফল হয়েছি। সর্বোচ্চ সেবা দিতে চাই আমরা। ২০১৪ সাল থেকে বাসের অনলাইন টিকেটিং নিয়ে আমরা কাজ করে আসছি। অনলাইনে টিকিট বিক্রি আমাদের মজ্জাগত বিষয়। মানুষকে আমরা যাতে ভালো সেবা দিতে পারি এই লক্ষ্যে কাজটি নিয়েছি।

এ দিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর উল আলম চৌধুরীসহ রেলওয়ে ও সহজের কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সহজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!
প্রযুক্তি সংবাদ

প্রত্যেককে ৫০০ ডলার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তথ্যটি ভুয়া!

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?
প্রযুক্তি সংবাদ

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

স্ট্রিমিং, ভিডিও গেম ও ডিজিটাল কনটেন্টের বাজার ছাড়াবে ৩৩ হাজার কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 February 2022

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix