Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝিনাইদহে মোবাইলেই জুয়ার আসর! প্রতি মাসে কোটি টাকার অবৈধ লেনদেন

অনুমোদনহীন অ্যান্ড্রয়েড অ্যাপে চলছে অনলাইন জুয়ার বাণিজ্য, তরুণরা ঝুঁকছে বিপদে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
ঝিনাইদহে মোবাইলেই জুয়ার আসর! প্রতি মাসে কোটি টাকার অবৈধ লেনদেন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন হাতে! সামনে বসে তরুণ কিংবা যুবক! বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই—এই শান্ত চেহারার মানুষটা ডুবে আছে ভয়ঙ্কর এক জগতে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই চলছে রমরমা অনলাইন জুয়া, চলছে কোটি টাকার অবৈধ লেনদেন।

বিশ্বস্ত সূত্র বলছে, ঝিনাইদহ জেলা থেকে প্রতি মাসেই কোটি টাকার ওপরে অবৈধ টাকা হাতবদল হচ্ছে এ জুয়ার মাধ্যমে। শহর পেরিয়ে এই জুয়া ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামেও। অথচ প্রশাসন এখনো নিরব!

প্লে স্টোর নয়, অজানা অ্যাপে চলছে জুয়ার কারবার

অনুমোদনহীন অ্যান্ড্রয়েড অ্যাপ, গুগল প্লে স্টোরে নেই কোনো অস্তিত্ব। অথচ এই অ্যাপেই মোবাইলে চলছে জুয়া।
ভিপিএন চালু করে, ফেক আইডি তৈরি করে জুয়ার দুনিয়ায় ঢুকে পড়ছে উঠতি প্রজন্ম।

এজেন্টদের হাতে লাখ লাখ টাকা, ব্যাংক নয় মোবাইল ব্যাংকিংই ভরসা

টাকা তুলতে হলে লাগবে এজেন্ট, লাগবে মোবাইল ব্যাংকিং।
জুয়া খেলে উপার্জন করা অর্থ কোনো ব্যাংকে তোলা যায় না।
এই সুযোগে স্থানীয় এজেন্টরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কেউ কেউ টাকা নিয়েই গা ঢাকা দিচ্ছে!

রেফার করে ‘বোনাস’, রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যে স্বপ্নে সর্বস্ব হারাচ্ছে তরুণ সমাজ

একজন সদস্য আরেকজন সদস্য আনলেই মিলছে কথিত বোনাস। এই চক্রে জড়িয়ে পড়ছে কলেজ পড়ুয়া ছাত্র থেকে শুরু করে পেশাজীবী, দোকানদার, শ্রমজীবী মানুষেরাও।
অর্থের মোহে নিঃস্ব হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ।

“জুয়া মানেই প্রতারণা”—ভুক্তভোগীদের হৃদয়বিদারক স্বীকারোক্তি

একজন যুবক বলেন, “তিন মাস ধরে খেলছি। টাকা তুলতে পারি নাই। শুধু লস।”
আরেকজন জানান, “এজেন্টের মাধ্যমে টাকা পাঠালেও মাঝেমধ্যে এজেন্ট উধাও হয়ে যায়।”

“তরুণদের রক্ষা করতে হবে”—শিক্ষকদের আহ্বান

কেশবচন্দ্র কলেজের শিক্ষক মো. আলমগীর হোসাইন বলেন, “নৈতিক শিক্ষা জরুরি। প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তিনি বলেন, “পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন সঠিক পথ নয়। তরুণ প্রজন্মের মোহ ভেঙে দিতে হবে।”

প্রশাসন জানে, তবে পদক্ষেপ নেই!

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ব্যবস্থা নিতে পারছি না।”
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ ইমরান জাকারিয়া জানান, “ভুক্তভোগীরা নির্ভয়ে অভিযোগ করুন, আইনি সহায়তা পাবেন।”

এই সমাজ কি চুপ থাকবে? মোবাইল ফোনকে অস্ত্র বানিয়ে সমাজ ধ্বংস করছে একটি সংঘবদ্ধ চক্র। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় এখনই প্রশাসন, অভিভাবক ও সমাজের যৌথ প্রতিরোধ দরকার। না হলে এই আগুন একদিন পুড়িয়ে দেবে পুরো দেশকে!

Tags: VPN জুয়া বাংলাদেশঅনলাইন জুয়াঅনলাইন জুয়া প্রতিকারঅ্যান্ড্রয়েড অ্যাপ জুয়াজুয়া এজেন্ট লেনদেনজুয়ার ফাঁদ তরুণ সমাজঝিনাইদহ অনলাইন জুয়াবিটিআরসি অনুমোদনহীন অ্যাপমোবাইল জুয়া প্রতারণামোবাইল জুয়ার অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ১০ প্রতারক থেকে সাবধান
প্রযুক্তি সংবাদ

১৮ বছরে এই প্রথম ব্যবহারকারী কমলো ফেসবুকের

ব্যান করার পর ৪০৫ গুন বেড়েছে পর্ন সাইটে ভিজিট
প্রযুক্তি সংবাদ

পর্ন সাইট খুললেই তথ্য যাবে পুলিশের কাছে

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬
নির্বাচিত

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামের বিরুদ্ধে অবৈধ তথ্য সংগ্রহের অভিযোগ

মাইক্রোসফট অফিসে ভিডিও এডিটিং ও অডিও রেকর্ডিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট অফিসে ভিডিও এডিটিং ও অডিও রেকর্ডিং সুবিধা

আইফোন থেকে ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট, মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনলো অ্যাপল
নির্বাচিত

আইফোন থেকে ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট, মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনলো অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix