Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ (২২ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠানে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের অধীনে বন্দর নির্মাণ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং জাপানের দুটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান পেন্টা-ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও টিওএ কর্পোরেশনের যৌথ উদ্যোগের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন; নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান; নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান; বাংলাদেশে জাপান দূতাবাসের উপ-মিশন প্রধান নাওকি তাকাহাশি এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি।

মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর আর্থিক সহায়তায় (ঋণ) সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে অর্থায়নের পাশাপাশি, জাইকা প্রকল্পটির নকশা, পরিবেশগত দিকসমূহ এবং পরিচালন দক্ষতা আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে কারিগরি সহায়তাও প্রদান করছে।

মহেশখালী-মাতারবাড়ী ইন্টেগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআইডিআই) মূল প্রকল্প মাতারবাড়ী বন্দর, যা বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ উদ্যোগে চলমান বিস্তৃত উন্নয়নের অংশ। এ উদ্যোগের লক্ষ্য একীভূত লজিসটিকস, জ্বালানি ও শিল্পোন্নয়ন সংযুক্ত করার মাধ্যমে মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে পরিণত করা। মাতারবাড়ী বন্দর চালু হলে এটি আশেপাশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে সহায়ক হবে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করবে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

প্রকল্পের বৃহত্তর পর্যায়ের অংশ হিসেবে, মাতারবাড়ী বন্দরকে ১ নং জাতীয় মহাসড়কের সাথে যুক্ত করবে এমন ২৭ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ এবং চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত বিদ্যমান মহাসড়কের বেশকিছু সংকীর্ণ অংশের উন্নয়নে সহায়তা করছে জাইকা। বন্দর থেকে দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চলগুলোর মধ্যে মালামাল স্থানান্তরকে সহজ করার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও বহুমুখী লজিকটিকস পদ্ধতি নিশ্চিত করতে হলে এ উন্নয়ন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, “এটি কেবল একটি চুক্তি স্বাক্ষর নয়, এর মাধ্যমে একটি রূপান্তরমুখী যাত্রার শুরু হলো। মাতারবাড়ী বন্দর বাংলাদেশে একটি নতুন সামুদ্রিক দ্বার হিসেবে কাজ করবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। আমরা এই দূরদৃষ্টিসম্পন্ন প্রকল্পে সহায়তা করতে পেরে উচ্ছ্বসিত; যা বাংলাদেশ ও জাপানের অংশীদারিত্বের সক্ষমতা ও গভীরতাকেই প্রতিফলিত করে।”

মাতারবাড়ী বন্দরের কাজ শেষ হওয়ার পর এটি বৃহৎ আকারের কনটেইনার জাহাজগুলোকে ধারণ করতে সক্ষম হবে; ফলে, বর্তমানে এই অঞ্চলের ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোর ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে করে পরিবহনের সময় বাঁচবে, আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য খরচ কমবে এবং বাণিজ্যপথগুলোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে; যা বাংলাদেশকে বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতা ও বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে সহায়তা করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতীয়রা এখনো এআই ব্যবহারে পিছিয়ে, দেখাল গুগলের সমীক্ষা
প্রযুক্তি সংবাদ

ভারতীয়রা এখনো এআই ব্যবহারে পিছিয়ে, দেখাল গুগলের সমীক্ষা

নতুন ইমোজি আসবে ২০২২ সালে
নির্বাচিত

নতুন ইমোজি আসবে ২০২২ সালে

স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!
প্রযুক্তি সংবাদ

স্ত্রীর জন্য ‘ঘুমের বাক্স’ বানিয়েছেন জাকারবার্গ!

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?

তরুণদের মূল্যবোধ গড়তে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

তরুণদের মূল্যবোধ গড়তে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার
প্রযুক্তি সংবাদ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix