Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 April 2025
ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ (TICK AMX13)। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ। স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোল এর জন্য ওয়ালটনের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েস।

নতুন এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে যা দিচ্ছে আরও উন্নত কালার আউটপুট এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এতে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন, এবং সাথে দু’টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ যা ক্যাজুয়াল ও প্রফেশনাল উভয় ব্যবহারের জন্যই মানানসই। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে ‘টিক এএমএক্স১৩’ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।

‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটিতে রয়েছে শক্তিশালী এসএফ৩২এলবি৫৬৩ (SF32LB563) চিপসেট এবং ৩৫০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জে ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই মডেলটিতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় সরাসরি ব্লুটুথ কলিং করা যায়। পাশাপাশি দ্রুত রেসপন্সের জন্য রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভাইব্রেশন অ্যালার্ট।

হেলথ ও ফিটনেস মনিটরিংয়ে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচ একটি সত্যিকারের অল-ইন-ওয়ান সলিউশন। এতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ রয়েছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার। এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা—হার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং।

স্মার্ট অ্যাসিস্ট্যান্টযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, এমনকি ওমেন্স হেলথ রিমাইন্ডার-এর মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও। ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিংধারী হওয়ায় বর্ষাকাল বা ঘামযুক্ত পরিবেশেও এটি অনায়াসে ব্যবহারযোগ্য। পাশাপাশি এতে রয়েছে শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচার যা স্মার্টওয়াচটিকে করে তোলে ভার্সেটাইল এবং অলরাউন্ড ইউজের জন্য আদর্শ।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “আধুনিক জীবনযাপনে স্মার্টওয়াচ আমাদের নিত্যদিনের সঙ্গী। ওয়ালটন প্রতিনিয়ত গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকের আধুনিক জীবনের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে। এটি হবে সময়ের সঠিক ও সর্বোত্তম ব্যবহারের জন্য অন্যতম নির্ভরযোগ্য গ্যাজেটস।”

বর্তমানে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি মাত্র ৪,৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltondigitech.com/products/lifestyle/smart-watch/walton-tick-amx13-smart-watch?tab=specs) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। ফিচারে পরিপূর্ণ এবং ডিজাইনে প্রিমিয়াম ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার
প্রযুক্তি সংবাদ

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড

আইফোন ১২ মিনিতে লক স্ক্রিন ত্রুটি
নির্বাচিত

নতুন আইফোনে পর্দাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও

ফিলিস্তিনপন্থী কনটেন্ট সরিয়ে নিল টিকটক
প্রযুক্তি সংবাদ

ফিলিস্তিনপন্থী কনটেন্ট সরিয়ে নিল টিকটক

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 April 2025

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

Techzoom.TV |
TechzoomTV