Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ মে ২০২৫
গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহত্তম মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই পতনে প্লাটফর্মে থাকা অ্যাপের সংখ্যা ৩৪ লাখ থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র ১৮ লাখে। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস-এর তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে টেকক্রাঞ্চ।

অ্যাপফিগারসের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপের সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে হয়েছে ১৬ লাখ ৪০ হাজার। এতে দেখা যাচ্ছে, অ্যাপ স্টোরে যখন ধীরে ধীরে অ্যাপ বাড়ছে, সেখানে গুগল প্লে স্টোরে ঘটছে বিপরীত ঘটনা।

কী কারণে এমন হ্রাস?

বিশ্লেষকদের মতে, গুগলের নতুন ও কঠোর নীতিমালাই এ অবস্থার মূল কারণ। আগে যেখানে প্লে স্টোরে অ্যাপ যাচাই মূলত স্বয়ংক্রিয় স্ক্যানিং ও ম্যালওয়্যার পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে এখন মানহীন, অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত অ্যাপ গুলোও সরিয়ে ফেলা হচ্ছে।

২০২৪ সালের জুলাই থেকে গুগল যেসব নীতিগত পরিবর্তন আনে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল:

  • কার্যকারিতা নেই এমন অ্যাপ বাতিল

  • কোনো কনটেন্ট না থাকা অ্যাপ বাদ

  • ফিচারবিহীন বা পরিত্যক্ত অ্যাপ সরানো

  • গোপনীয়তা লঙ্ঘনকারী অ্যাপ ব্লক

  • AI ব্যবহার করে হুমকি শনাক্তকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা

ইউরোপীয় আইনেও প্রভাব

অ্যাপ কমে যাওয়ার পেছনে আরেকটি কারণ বলা হচ্ছে ইইউ’র নতুন ট্রেডার স্ট্যাটাস আইন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এ নিয়ম অনুযায়ী, ইউরোপে অ্যাপ প্রকাশ করতে হলে ডেভেলপারের নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক। অনেকেই তা না মানায় তাদের অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে।

তবে আশ্চর্যের বিষয়—অ্যাপলও একই নিয়ম অনুসরণ করছে, কিন্তু তাদের প্ল্যাটফর্মে অ্যাপের সংখ্যা কমেনি।

নতুন অ্যাপ এখনো আসছে

এদিকে অ্যাপফিগারস জানায়, অ্যাপ সরালেও নতুন অ্যাপ আসা থেমে নেই। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্লে স্টোরে নতুন করে প্রকাশিত হয়েছে ১০,৪০০টি অ্যাপ, যা আগের বছরের তুলনায় ৭.১ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, গুগলের এমন পদক্ষেপ মানসম্পন্ন ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: App Store vs Play StorePlay Store Cleanupঅপ্রয়োজনীয় অ্যাপ ডিলিটঅ্যাপফিগারস রিপোর্টইউরোপীয় অ্যাপ নীতিমালাগুগল অ্যাপ সরানোগুগল প্লে স্টোর অ্যাপ কমেছে

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক নজরে দেখে নিন কি আছে ভিভো এস১ স্মার্টফোনটিতে
প্রযুক্তি সংবাদ

এক নজরে দেখে নিন কি আছে ভিভো এস১ স্মার্টফোনটিতে

চ্যাটজিপিটির লাগাম টানতে চায় মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির লাগাম টানতে চায় মাইক্রোসফট

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

সব ইভেন্ট ‘শুধু ডিজিটাল’ করার সিদ্ধান্তে মাইক্রোসফট

বাংলাদেশে উবার ব্যবহারকারীদের চমকপ্রদ তথ্য
অটোমোবাইল

উবারের ৩১ শতাংশ কর্মী ছাঁটাই

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন
নির্বাচিত

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন

আইফোনের ব্যবসা মন্দায় বোনাস কমেছে টিম কুকের
প্রযুক্তি সংবাদ

সোস্যাল মিডিয়ার সমালোচনায় টিম কুক

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মে ২০২৫

গুগল প্লে স্টোরে অ্যাপের সংখ্যা কমেছে ৪৭%

Techzoom.TV |
TechzoomTV