Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 May 2025
স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ধীর হয়ে এসেছে স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি। চলতি বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি ইউনিট। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। টানা তিন প্রান্তিক ধরে স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির হার ধীরগতিতে বেড়েছে। এ সময় বাজার খুব বেশি সম্প্রসারণ হয়নি, আবার উল্লেখযোগ্যভাবে কমেও যায়নি। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। খবর টেকস্পট।

স্মার্টফোন বাজার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল ও স্যামসাং এখনো বাজারের শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছে, তবে সামগ্রিকভাবে স্মার্টফোন শিল্পের গতি এখন অনেক মন্থর।

ক্যানালিস জানিয়েছে, স্মার্টফোন শিল্পে চলমান ধীরগতির পেছনে বেশকিছু কারণ রয়েছে। সংস্থাটির মতে, ‘রিপ্লেসমেন্ট সাইকেল’ বা ফোন বদলের ধারা শেষ হয়ে গেছে। একজন ব্যবহারকারী সাধারণভাবে তিন-পাঁচ বছর পর পুরনো ফোনটি বদলে ফেলে। ফলে বড়সংখ্যক মানুষ একই সময়ে নতুন ফোন কেনে। যখন সবাই নতুন ফোন কিনে ফেলে এবং সাময়িকভাবে আর কেউ ডিভাইস পরিবর্তন করে না, তখন সে সাইকেল বা চক্র শেষ হয়ে গেছে বলে ধরা হয়।

এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক স্মার্টফোন নির্মাতা এখন বিক্রি ও মজুদের ব্যাপারে আরো সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছে। ফলে নতুন মডেলের ফোন বাজারে আনায় কিছুটা ধীরতা দেখা যাচ্ছে। আবার সাম্প্রতিক মডেলগুলোয় বড় কোনো উদ্ভাবন না থাকায় ব্যবহারকারীদের আগ্রহও কমে যাচ্ছে। পরিস্থিতি বুঝে অনেক নির্মাতা মজুদ ও বিক্রি নিয়ন্ত্রণে রেখেছে, ফলে বাজারে প্রবৃদ্ধি থমকে গেছে। এমন অবস্থায় সাময়িকভাবে বাজার স্থবির থাকলেও ভবিষ্যতে আবার গতি ফিরতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন বিক্রি ও বাজার হিস্যার দিক থেকে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শীর্ষস্থান দখলে রেখেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি এ সময়ের মধ্যে ছয় কোটির বেশি স্মার্টফোন বিক্রি করে বাজারের ২০ শতাংশ হিস্যা নিশ্চিত করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় স্যামসাংয়ের প্রবৃদ্ধি ছিল ১ শতাংশ। অন্যদিকে অ্যাপল প্রথম প্রান্তিকে সরবরাহ করেছে পাঁচ কোটির বেশি আইফোন। এ সময় টেক জায়ান্টটির বাজার হিস্যা ছিল ১৯ শতাংশ। যুক্তরাষ্ট্র ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী বিক্রির কারণে অ্যাপলের বাজার হিস্যা বার্ষিক হিসাবে বেড়েছে ১৩ শতাংশ। স্যামসাং সামান্য ব্যবধানে শীর্ষে থাকলেও প্রবৃদ্ধির দিক থেকে অ্যাপলের অবস্থান ছিল শক্তিশালী।

ক্যানালিসের গবেষণা ব্যবস্থাপক লি সুয়ান জানান, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রিতে বড় প্রবৃদ্ধি দেখা গেছে, যার বড় অংশই এসেছে অ্যাপলের থেকে।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শুল্ক নীতির আগাম পূর্বাভাস পেয়ে অ্যাপল আগেই পণ্যের মজুদ বাড়িয়ে নেয়। ফলে কোম্পানিটি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে ছিল। একই সঙ্গে শুল্ক ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটি ভারতে আইফোন উৎপাদনও বাড়িয়েছে।

এদিকে প্রথম প্রান্তিকে শাওমি, ভিভো ও অপো শীর্ষ পাঁচ স্মার্টফোন নির্মাতার তালিকায় জায়গা করে নিয়েছে।

শুল্ক প্রসঙ্গে ক্যানালিসের বিশ্লেষকদের ধারণা, এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে এন্ট্রি-লেভেল বা সাশ্রয়ী স্মার্টফোন। ডিভাইসের গড় বিক্রয়মূল্য বাড়তে থাকায় কম দামি ফোনের বাজার প্রায় উঠে যেতে পারে। প্রবণতাটি শুধু স্মার্টফোনেই নয়, অন্যান্য ইলেকট্রনিক পণ্যেও দেখা দেবে। যেমন সম্প্রতি মাইক্রোসফট অনেককে চমকে দিয়ে এক্সবক্স কনসোলের দাম ৮০-১৩০ ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি
প্রযুক্তি সংবাদ

এআই ভিডিও টুল নিয়ে হলিউডের আপত্তি

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে নভেম্বরেই

জাতীয় স্বীকৃতি পেলো জেডইটি বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

জাতীয় স্বীকৃতি পেলো জেডইটি বাংলাদেশ

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিল

গ্রিন হাই-টেক শিল্পে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
নির্বাচিত

গ্রিন হাই-টেক শিল্পে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2025

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix