Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 July 2026
‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস
Share on FacebookShare on Twitter

অ্যাপল ভক্তরা বর্তমানে নিজেদের প্রথম ফোল্ডএবল আইফোনের জন্য এখনও অপেক্ষা করছেন। এ সময়ই ফোল্ডএবল ফোনের বাজারে নিজেদের আধিপত্য আরও বাড়াতে পুরোপুরি প্রস্তুত স্যামসাং।

এ মাসেই লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট। এবারের আয়োজনে মূল আকর্ষণ হিসেবে নতুন ডিজাইনের ‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ ও দুটি ভিন্ন সংস্করণে ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’ আসার জোরালো সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বিশ্বজুড়ে র‍্যামের ঘাটতি ও উৎপাদন খরচের কারণে ক্যামেরায় কিছুটা কাটছাঁট হলেও বড় ডিসপ্লে ও উন্নত প্রযুক্তির মাধ্যমে জেড ফোল্ড সিরিজে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্টটি।

ইভেন্টে স্যামসাং ঠিক কী কী চমক নিয়ে আসছে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য কম। তবে কোম্পানিটি বলেছে, তারা ‘ফোল্ডএবল ফোনের বাজারে নিজেদের নেতৃত্বকে আরও মজবুত করতে সর্বশেষ গ্যালাক্সি ফোনগুলো উন্মোচন করবে’।

সাম্প্রতিক বিভিন্ন গুঞ্জন ও ফাঁস হওয়া তথ্য অনুসারে, ইভেন্টে সম্ভাব্য নতুন ‘গ্যালাক্সি ওয়াচ’-এর পাশাপাশি দুই থেকে তিনটি নতুন ফোন দেখা যেতে পারে।

ইভেন্টে নতুন ‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ আসার বিষয়টি প্রায় নিশ্চিত। স্যামসাং তাদের এ কমপ্যাক্ট ফোল্ডএবল ফোনটিকে নতুন ডিজাইনের হিঞ্জ, যা দিয়ে ফোন ভাঁজ করা হয়, উন্নত পারফরম্যান্স ও তুলনামূলক হালকা বডি দিয়ে বাজারে আনবে।

ফোনের ডিজাইনে খুব বড় কোনো পরিবর্তন না-ও হতে পারে। কারণ বিশ্বজুড়ে র‍্যামের ঘাটতির কারণে ২০২৬ সালে বড় ধরনের আপগ্রেড করাটা কোম্পানির জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

বড় সম্ভাবনা রয়েছে ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’ ফোন দুটি ভিন্ন সংস্করণ বাজারে আসার। গুঞ্জন রয়েছে, এর বেইস মডেলটিতে আরও চওড়া মেইন ডিসপ্লে দেওয়া হবে। ফলে ফোনটি খোলার পর সিনেমা বা ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার রেশিও বা ভিডিওর সাইজ ও স্ক্রিনের অনুপাত মিলবে।

উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে ‘স্ট্যান্ডার্ড জেড ফোল্ড ৮’ মডেলে ‘জেড ফোল্ড ৭’-এর মতো তিনটি ক্যামেরার বদলে কেবল দুটি ব্যাক ক্যামেরা দেওয়া হতে পারে।

এদিকে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা’ও দেখার আশা রয়েছে, যা হবে এ সিরিজের নতুন শীর্ষ মডেল। এতে উন্নত ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, যাতে ফোনের ভাঁজ বা দাগটি আগের চেয়ে অনেক কম চোখে পড়বে।

এ ছাড়া এতে থাকবে আপডেটেড প্রসেসর, তিনটি ব্যাক ক্যামেরা ও আরও দ্রুতগতির চার্জিং সুবিধা। লিক হওয়া এসব নাম ও ফিচার ১০০ ভাগ নির্ভুল কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। কারণ যৌক্তিকভাবে ভাবলে, চওড়া মেইন ডিসপ্লেটি বেইস মডেলের চেয়ে ফ্ল্যাগশিপ ‘আল্ট্রা’ মডেলেই বেশি মানায় এবং বেইস ‘জেড ফোল্ড ৮’ মডেলে বর্তমান ‘জেড ফোল্ড ৭’-এর ডিজাইনই ধরে রাখা বেশি অর্থবহ।

এ ইভেন্টে স্যামসাংয়ের কাছ থেকে বইয়ের মতো ভাঁজ করা বা বুক-স্টাইল ফোল্ডএবল ফোনের দুটি ভিন্ন সংস্করণ আসার বিষয়টি হবে প্রথম ঘটনা। ফলে এ দিকে নজর রাখাটাই স্বাভাবিক।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও চওড়া ডিজাইনের নতুন এক ফোনের কিছু টিজার প্রকাশ করেছে স্যামসাং, যেখানে ইঙ্গিত মিলেছে, কোম্পানিটির ‘জেড ফোল্ড’ পরিবারে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে।

পাশাপাশি, এখনও শতভাগ নিশ্চিত না হলেও গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ‘গ্যালাক্সি ওয়াচ ৯’, ‘গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২’ বা স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ‘অ্যান্ড্রয়েড এক্সআর গ্লাসেস’-এর এক ঝলক দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

স্যামসাং নিজেদের পণ্যের কয়েকটি বা সবগুলোরই পূর্ণাঙ্গ উন্মোচন যদি এ ইভেন্টে না করে এ বছরের শরতের শেষ দিক পর্যন্ত জমিয়ে রাখে তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

যারা স্যামসাংয়ের নতুন এসব ডিভাইস আগে থেকেই না দেখে কেনার জন্য দারুণ উত্তেজিত হয়ে আছেন তাদের জন্য কোম্পানিটি গ্যালাক্সি আনপ্যাকডের আগে রিজার্ভেশন বা অগ্রিম বুকিংয়ের সুযোগ দিচ্ছে। যারা প্রি-অর্ডার করবেন তারা ৩০ ডলারের ছাড় পাবেন।

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আরও বিস্তারিত তথ্যের জন্য আগামী ২২ জুলাই বাংলাদেশ সময় রাত ৭টায় স্যামসাংয়ের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি জেড ফ্লিপ ৮

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটেলের ৪জিবি+৬৪জিবি স্মার্টফোন ভিশন ৩
প্রযুক্তি সংবাদ

আইটেলের ৪জিবি+৬৪জিবি স্মার্টফোন ভিশন ৩

প্রিয় মুহূর্তকে স্মৃতিতে বাঁধতে ফুজি ইনটেক্স ওয়াইড ৩০০ ইনস্ট্যান্ট
প্রযুক্তি সংবাদ

প্রিয় মুহূর্তকে স্মৃতিতে বাঁধতে ফুজি ইনটেক্স ওয়াইড ৩০০ ইনস্ট্যান্ট

ভিভো ওয়াই১০০: গিরগিটির মতো রঙ বদলায় এই ফোন
নির্বাচিত

ভিভো ওয়াই১০০: গিরগিটির মতো রঙ বদলায় এই ফোন

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১
নির্বাচিত

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল, স্মার্টওয়াচ, ইয়ারবাড ফাঁস!
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল, স্মার্টওয়াচ, ইয়ারবাড ফাঁস!

Load More

ট্রেন্ডিং টপিক

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গত বৃহস্পতিবার সকালে অদ্ভুত এক...

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 July 2026

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

Techzoom.TV |
TechzoomTV