Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ মে ২০২৫
তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
Share on FacebookShare on Twitter

আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সল্যুশন উপস্থাপন করতে পারবেন।

আজ (সোমবার) রাজধানীতে রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি; রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক প্রমুখ।

বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বিডিঅ্যাপস এখন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপায়িত করার জন্য টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫ এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিটিআরসির মহাপরিচালক বলেন, বিডিঅ্যাপস তরুণ যুব সমাজকে অনুপ্রাণিত করতে এই ইনোভেশন সামিট আয়োজন করছে, যা তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। আশা করছি এই ধরনের আয়োজন আমাদের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও বেগবান করতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসির সিসিও, শিহাব আহমাদ বলেন, “বিডিঅ্যাপসের প্রতিশ্রুতি হচ্ছে উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা।”

সিসিআরও সাহেদ আলম, দেশের প্রযুক্তি ইকোসিস্টেমে বিডিঅ্যাপসের ভূমিকা তুলে ধরে বলেন, “বিডিঅ্যাপস বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার পথও প্রশস্ত করছে।”

রবি আজিয়াটা পিএলসির জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক বলেন, “বিডিঅ্যাপস ইনোভেশন সামিট হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের ডিজিটাল আইডিয়া উপস্থাপন করতে পারবেন। এই প্ল্যাটফর্ম তরুণদের আইডিয়া বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামিটের মূল লক্ষ্য হলো- ইনোভেটিভ ডিজিটাল সল্যুশন ডেভেলপমেন্টকে আরও গতিশীল করা এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেমের সমৃদ্ধিতে সহযোগিতা করা।’

কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা bdappsinnovationsummit.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বিশেষজ্ঞ বিচারক প্যানেল শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে । সেখানে প্রতিযোগীদের দেওয়া উদ্ভাবনী সমাধানগুলোর গ্রহণযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবেন বিচারকরা এবং উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরা হবে।

প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৫ লক্ষ টাকা। এছাড়াও সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম রবি আজিয়াটা পিএলসির একটি উদ্যোগ। প্লাটফর্মটি স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী ধারণা বাস্তবে রূপান্তরের জন্য প্রয়োজনীয় টুল, রিসোর্স এবং সহায়তা প্রদান করে থাকে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা
প্রযুক্তি সংবাদ

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা

নতুন যে অ্যাপে মজেছেন আমেরিকানরা
নির্বাচিত

নতুন যে অ্যাপে মজেছেন আমেরিকানরা

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
টেলিকম

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ: শীর্ষে রবি, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট মূল সমস্যা

মার্চেই ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে।
প্রযুক্তি সংবাদ

মার্চেই ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে।

বাগেরহাটে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

বাগেরহাটে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা
অটোমোবাইল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix