Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ মে ২০২৫
ISPAB নির্বাচন: ISP UNITED টিম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান সংগঠন ISPAB-এর আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত টিম হচ্ছে ISP UNITED, যাদের ক্যাম্পেইনে ‘পরিবর্তনের প্রতিশ্রুতি’ই মূলমন্ত্র। তবে এই টিম নিয়ে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্নমুখী প্রতিক্রিয়া—কেউ বলেছেন পুরোনো ডায়নোসরদের দরকার নেই , আবার কেউ সন্দেহ করছেন পুরনো প্রভাবশালী গোষ্ঠীর ছায়া আছে কি না।

ISPAB নির্বাচন নতুন নেতৃত্ব আনতে চায় যারা বাস্তবে ফিল্ডে কাজ করেন। পুরোনো ডায়নোসরদের দরকার নেই।” – মন্তব্য একজন চট্টগ্রামভিত্তিক আইএসপি প্রতিনিধি।

অন্যদিকে কিছু ভোটার সন্দেহ প্রকাশ করেছেন যে, ISP UNITED আসলে ‘পুরোনো ঘরানার’ কিছু গোষ্ঠীর নতুন মোড়ক: “নাম পাল্টালেই চরিত্র পাল্টায় না। পিছনে কারা আছে সেটা গুরুত্বপূর্ণ।” – বলেন ঢাকার এক সিনিয়র ভোটার।

“ভোটে জেতার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে কোনো পরিষ্কার রোডম্যাপ নেই।” – মত একজন ISPAB সদস্য।

আরও পড়ুন : আইএসপিএবি’র নির্বাচনকে সামনে রেখে পুনর্গঠিত হচ্ছে পতিত আওয়ামী লীগের ব্যবসায়ীরা

অনেক সদস্য এখনো সিদ্ধান্ত নেননি। তাঁরা চাইছেন, উভয় টিম তাদের পরিকল্পনা খোলামেলাভাবে প্রকাশ করুক। “আমরা দেখতে চাই, কে গ্রাহকের মূল্য, ফেয়ার ব্যান্ডউইথ, বিটিআরসির সাথে যুক্তি দিয়ে লড়াই করতে পারবে।”

অতীতের মুখ নতুন পোস্টারে — বিশ্বাস করা যাচ্ছে না “এই টিমে যারা আছেন, তাদের অনেকেই আগেও ছিলেন, শুধু এবার টিমের নাম পাল্টেছে। পুরনো লোকদের নতুন মোড়কে ফেরত আনার চেষ্টা।” — কুমিল্লার একজন দীর্ঘদিনের আইএসপি অপারেটর

“যতই ছোট আইএসপি-দের পক্ষে কথা বলুক, মূল খেলাটা বড়দের স্বার্থ সুরক্ষার। ক্ষমতায় গেলে টার্গেট হবে লো-ক্যাপাসিটি আইএসপি-রা।” রাজশাহীর একজন মাঝারি আইএসপি’র মালিক

“এই টিমের কিছু সদস্য নির্দিষ্ট কর্পোরেট বা পাইকারি ব্যান্ডউইথ সিন্ডিকেটের হয়ে খেলছে। আইএসপিএবি যেন তাদের হাতের পুতুল না হয়ে যায়।”— চট্টগ্রামের অভিজ্ঞ ভোটার,

“খুব হিসেব করে কিছু এলাকা থেকে প্রার্থী নিয়েছে, যাতে ভোট ব্লক ধরে রাখা যায়। এটা ব্যবসায়িক রাজনীতির কৌশল, গণতন্ত্র না।”— নারায়ণগঞ্জের এক তরুণ ভোটার

“ভোটের আগে প্রচুর প্রতিশ্রুতি – কিন্তু বাস্তবায়নের রোডম্যাপ কোথায়? বিটিআরসির সামনে দাঁড়ানোর স্পষ্ট নীতিও নেই।”— বরিশালের এক আইএসপি প্রতিনিধি

এছাড়াও অনেকে বলেছেন, এই টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত প্রচারণার পেছনে অর্থ ব্যয় করছে, কিন্তু সদস্যদের সাথে সরাসরি সংলাপ বা সমস্যার সমাধানে আন্তরিকতার ঘাটতি রয়েছে।

ভোটের মূল ইস্যুগুলো:
বিটিআরসির লাইসেন্সিং পলিসি ও FUP নিয়ে অবস্থান
বড়-মাঝারি-ছোট আইএসপির প্রতিনিধিত্ব
পাইকারি ব্যান্ডউইথ প্রাইস, বিটিআই-আইজিডব্লিউ সম্পর্ক
আইনগত সহায়তা, অপারেশনাল ইকোসিস্টেম
কনজ্যুমারদের সার্ভিস কোয়ালিটি ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে ১৭ মে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে নয়জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা যথাক্রমে ২৬৩ এবং ৫৯৯।

Tags: ISPAB 2025 electionআইএসপিআইএসপি ইউনাইটেড প্যানেলআইএসপি খাত দুর্নীতিআইএসপি নির্বাচনআইএসপিএবি আপত্তিআইএসপিএবি নির্বাচন ২০২৫আইএসপিাবিআমিনুল হাকিম আইএসপি নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১৩ : যেসব চমক থাকছে এই ভার্সনে
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৩ : যেসব চমক থাকছে এই ভার্সনে

কমদামে ৫জি ফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

কমদামে ৫জি ফোন আনছে ওয়ানপ্লাস

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
টিপস

ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশে টাকা নেয়ার উপায়

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩

নতুন আইপ্যাড আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন আইপ্যাড আনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix