Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইএসপিএবি’র নির্বাচনকে সামনে রেখে পুনর্গঠিত হচ্ছে পতিত আওয়ামী লীগের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 May 2025
আইএসপিএবি’র নির্বাচনকে সামনে রেখে পুনর্গঠিত হচ্ছে পতিত আওয়ামী লীগের ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এই সংগঠনটিতে পতিত ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এদের মধ্যে অনেকেই আবার তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেছে। এমন পরিস্থিতিতে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী ও ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (আইজিএফ) এর হাসানুল হক ইনুর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এসব ব্যবসায়ী গোষ্ঠী।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের ১৩ পদে লড়ছেন ২৪ প্রার্থী। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরআইএসপিএবি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় অংশ নেয়ার কথা বলে সেখানে পুরনো ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনতে চেষ্টা করছেন সংগঠনের কয়েকজন সদস্য। সংগঠনটির সদস্যদের অভিযোগ, প্রথমে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির কথা বলে কয়েকজন সদস্য বর্তমান আইএসপিএবি নেতৃত্ব দেয়া ‘বৈষম্যবিরোধী আইএসপিএবি’ ব্যানারের উদ্যোক্তাদের দলে ভেড়াতে চেষ্টা করেন। পতিত আওয়ামী লীগের ব্যবসায়ীদের কেন বিভিন্নভাবে সুযোগ দেয়া হচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

ইউনিফাইড কোর লি: এর সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন

অনুসন্ধানে উঠে এসেছে, এদের অনেকেই অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নানা সুবিধা ভোগ করেছেন এবং আইএসপি খাতকে নিয়ন্ত্রণ করেছেন নিজেদের স্বার্থে।

সংশ্লিষ্টদের অভিযোগ করে বলেন, আইএসপিএবির নির্বাচনের জন্য যে প্যানেল ঘোষণা করা হয়েছে এদের মধ্যে আইএসপিএবির সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বিগত আওয়ামী লীগ সরকারের থেকে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এছাড়াও তিনি চেয়ারপারসন হিসাবে আছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামে যা পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তৈরি প্রতিষ্ঠান।

আইএসপিএবি ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন টিম ফরওয়ার্ড প্যানেলের সাধারণ ক্যাটাগরিতে ৯ জন পরিচালক প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন। কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া সেই নির্বাচনে ভোট পেয়েছেন ২০৪। তার প্যানেলে ছিল ইউনিফাইড কোর লি: এর সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন। অভিযোগ রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন সহযোগিতায় আইএসপিএবি ২০২৪-২৬ ভোট কারচুপি করেন নাজমুল করিম ভূঁইয়া ও সদ্যসাবেক সভাপতি ইমদাদুল হক।

বিশ্লেষকরা বলছেন, আইএসপিএবি নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক পরিচয় এখনো একটি বড় হাতিয়ার। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, সাবেক আওয়ামী লীগঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী নিজেদের পুরনো রাজনৈতিক পরিচয়কে সামনে এনে সমর্থন জোগাড়ে ব্যস্ত। অনেকে ইতোমধ্যে প্রভাবশালী অপারেটরদের সঙ্গে জোট গঠনেও কাজ শুরু করেছেন।

বর্তমান নেতৃত্ব বা নতুন প্রার্থীরা চাইছেন— আইএসপিএবি যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকে এবং এটি পুরোপুরি স্বতন্ত্র, স্বচ্ছ ও নীতিভিত্তিক ব্যবসা উন্নয়নের প্ল্যাটফর্মে রূপ নেয়।

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে চলমান ছাত্র ও জনতার আন্দোলনের সময় বাংলাদেশে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)-এর সদ্যসাবেক সভাপতি ইমদাদুল হক এবং তার নির্বাহী কমিটির বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছিল একাধিক আইএসপি মালিক ও সচেতন প্রযুক্তি উদ্যোক্তারা। তারা দাবি করছেন— ইমদাদুল হক ও তার কমিটি সরকারের ইচ্ছানুযায়ী ইন্টারনেট বন্ধ করে জনগণের মৌলিক অধিকার, তথ্যপ্রবাহ ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Internet business syndicate BangladeshISPAB 2025 electionISPAB politicsISPAB নির্বাচনআইএসপি খাত দুর্নীতিআইএসপি নির্বাচনআইএসপিএবিআইএসপিএবি নির্বাচন ২০২৫আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যবসায়ীটেলিকম খাতে প্রভাবপুরাতন ব্যবসায়ী চক্রফাইবার অপারেটর রাজনীতিবাংলাদেশ আইএসপি নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া
প্রযুক্তি সংবাদ

বিকাশের মাধ্যমে অনলাইনে চলছে রমরমা জুয়া

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
প্রযুক্তি সংবাদ

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি
টেলিকম

ঈদে ঢাকা ছাড়ছেন ৩০ লাখ রবি গ্রাহক, সঙ্গে ৪.৫জি নেটওয়ার্ক

দেশের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে উঠে এলো ট্রানশান
প্রযুক্তি বাজার

দেশের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে উঠে এলো ট্রানশান

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ই৬২
লিড স্টোরি

বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টে শীর্ষস্থানে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 May 2025

আইএসপিএবি'র নির্বাচনকে সামনে রেখে পুনর্গঠিত হচ্ছে পতিত আওয়ামী লীগের ব্যবসায়ীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix