Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধ থ্রাস্টার আবার সচল, ভয়েজার–১–এর ‘অলৌকিক মুহূর্ত’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 May 2025
বন্ধ থ্রাস্টার আবার সচল, ভয়েজার–১–এর ‘অলৌকিক মুহূর্ত’
Share on FacebookShare on Twitter

পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযান ভয়েজার–১–এর বহুদিন বন্ধ থাকা মূল থ্রাস্টারগুলো সফলভাবে আবারও সচল করেছে নাসার প্রকৌশলীরা। দীর্ঘ ২০ বছর পর থ্রাস্টারগুলো চালু হওয়াকে বিজ্ঞানীরা বর্ণনা করেছেন এক ‘অলৌকিক মুহূর্ত’ হিসেবে।

১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ হওয়া ভয়েজার–১ এখন অবস্থান করছে আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে, পৃথিবী থেকে প্রায় ২৫ বিলিয়ন কিলোমিটার দূরে। মহাকাশযানটির অ্যান্টেনা যাতে সবসময় পৃথিবীমুখী থাকে, সে জন্য ব্যবহার করা হয় একাধিক থ্রাস্টার। এর মধ্যে গুরুত্বপূর্ণ রোল থ্রাস্টার ২০০৪ সাল থেকে বন্ধ ছিল, হিটার ইউনিট বিকল হয়ে যাওয়ায়।

গত দুই দশক ধরে চালু থাকা ব্যাকআপ রোল থ্রাস্টারগুলোরও কার্যক্ষমতা শেষের পথে ছিল। প্রকৌশলীরা আশঙ্কা করছিলেন, অব্যবহৃত জ্বালানির অবশিষ্টাংশ থ্রাস্টারের পথ বন্ধ করে দিতে পারে। এ অবস্থায় একটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় নাসার দল।

২০ মার্চ থ্রাস্টার চালুর নির্দেশ পাঠানো হয় ভয়েজার–১–এ। পৃথিবী থেকে সংকেত পৌঁছাতে এবং সাড়া ফিরে পেতে সময় লাগে প্রায় ২৩ ঘণ্টা। একদিন পর যখন ফিরে আসা ডেটায় থ্রাস্টারের হিটারের তাপমাত্রা নাটকীয়ভাবে বাড়তে দেখা যায়, বিজ্ঞানীরা নিশ্চিত হন—প্রচেষ্টা সফল হয়েছে।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) ভয়েজার মিশনের ব্যবস্থাপক করিম বাদারউদ্দিন বলেন, ‘আমরা ভাবতাম মূল থ্রাস্টারগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু ভয়েজার আমাদের বারবার বিস্মিত করে।’

জেপিএলের প্রপালশন লিড টড বারবার বলেন, ‘এটি ছিল এক গৌরবময় মুহূর্ত। আমাদের মনোবল ছিল আকাশচুম্বী। একজন প্রকৌশলীর দূরদৃষ্টি ও চিন্তাশক্তির কারণেই এই অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে।’

মূল থ্রাস্টার আবার সচল হওয়ায় ভয়েজার–১ এখন কক্ষপথে নিজের ভারসাম্য বজায় রাখতে পারবে। ভবিষ্যতে মিশনের সঙ্গে যোগাযোগ পুনরায় চালু করার পথ আরও মসৃণ হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: NASA propulsion successVoyager 1 miracle momentআন্তঃনাক্ষত্রিক মহাকাশযাননাসা ভয়েজার মিশনভয়েজার ১ থ্রাস্টার চালু

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

টিনএজারদের সুরক্ষা দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের সুরক্ষা দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

টেলিকম খাত ডিজিটাল বিশ্বের সুপার হাইওয়ে : মোস্তাফা জব্বার

ডার্ক মোড আসলেই কি ক্ষতিকর
প্রযুক্তি সংবাদ

ডার্ক মোড আসলেই কি ক্ষতিকর

সুবিধাজনক দামে অপো ‘এ১৮’ এর নতুন ভার্সন
নির্বাচিত

সুবিধাজনক দামে অপো ‘এ১৮’ এর নতুন ভার্সন

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন
প্রযুক্তি সংবাদ

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2025

বন্ধ থ্রাস্টার আবার সচল, ভয়েজার–১–এর ‘অলৌকিক মুহূর্ত’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix