Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিষ্ঠাতার আইনি জটিলতার মধ্যেও প্রায় ৪ গুণ বেড়েছে টেলিগ্রামের আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 May 2025
টেলিগ্রামের আয়
Share on FacebookShare on Twitter

২০২৩ সালে বেশ বড় অংকের লোকসানের মুখে পড়ে আলোচিত মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। ওই বছর কোম্পানিটির আয় ছাড়ায় ৩৪ কোটি ডলার। তবে এক বছরের ব্যবধানে ২০২৪ সালে টেলিগ্রামের আয় প্রায় চারগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলারে। একই সঙ্গে কোম্পানিটি গত বছর মুনাফা অর্জন করেছে ৫৪ কোটি ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের এসব তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক কোম্পানিটি।

আর্থিক এ অগ্রগতি এমন সময় এসেছে, যখন প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে ফ্রান্সে আইনি প্রক্রিয়া চলমান।

কোম্পানিসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, টেলিগ্রামের সাম্প্রতিক সাফল্যের পেছনে রয়েছে পেইড ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি ও প্রতিষ্ঠিত ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত অংশীদারত্ব থেকে অর্জিত আয়। তারা বলছে, গত বছর আগস্টে প্রতিষ্ঠাতা ফরাসি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর প্লাটফর্মটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে সে পরিস্থিতির মধ্যেও টেলিগ্রাম উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রাশিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। টেলিগ্রাম প্লাটফর্ম শিশু নির্যাতন ও সন্ত্রাসবাদের মতো অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। দোষী প্রমাণিত হলে দুরভের কারাদণ্ড হতে পারে। এদিকে আয় ও মুনাফার পাশাপাশি টেলিগ্রামের বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

এফটির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোয় পাভেল দুরভ তার বিরুদ্ধে করা মামলাকে ঘিরে ফরাসি কর্তৃপক্ষের সমালোচনা করেন।

এক পোস্টে গত সপ্তাহে তিনি লেখেন, ‘যদিও গোয়েন্দা সংস্থার দাবি, তারা শিশু নির্যাতন রুখতে আমাকে আটক করেছে, প্রকৃতপক্ষে এখানে মূল অনুঘটক হলো।’

তবে ফরাসি গোয়েন্দা সংস্থা তার অভিযোগ অস্বীকার করেছে।

টেলিগ্রামের তথ্যানুযায়ী, বর্তমানে ৬০ জনের একটি ছোট দল প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এছাড়া টেলিগ্রাম নিজে সরাসরি ব্যবহারকারীদের পোস্ট, চ্যাট বা আপলোড করা তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে না। এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।

টেলিগ্রামের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জন হাইম্যান বলছেন, কোম্পানিটি তাদের সব আর্থিক লক্ষ্য পূরণ করেছে। বাজার পরিস্থিতি অনুকূল থাকলে ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে টেলিগ্রামের।

বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা নথি অনুযায়ী, ২০২৪ সালে টেলিগ্রামের মোট আয়ের অর্ধেকের মতো এসেছে কোম্পানির ‘পার্টনারশিপ ও ইকোসিস্টেম’ থেকে। বাকি অংশে বিজ্ঞাপন থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে ২৯ কোটি ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিগ্রামটেলিগ্রামের আয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পের আগাম সংকেত ধরতে সক্ষম অ্যান্ড্রয়েড ফোন

মঙ্গলগ্রহের যেসব স্থানে বাড়ি তৈরি করা যাবে
নির্বাচিত

মঙ্গলগ্রহের যেসব স্থানে বাড়ি তৈরি করা যাবে

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন
নির্বাচিত

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন

ক্রেতাদের থেকে পুরনো গাড়ি কিনে বিক্রি করছে মারুতি
অটোমোবাইল

ক্রেতাদের থেকে পুরনো গাড়ি কিনে বিক্রি করছে মারুতি

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

ভয়েস ওভার ওয়াই-ফাই
টেলিকম

ভয়েস ওভার ওয়াই-ফাই কল সেবা চালু করল বাংলালিংক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2025

প্রতিষ্ঠাতার আইনি জটিলতার মধ্যেও প্রায় ৪ গুণ বেড়েছে টেলিগ্রামের আয়

Techzoom.TV |
TechzoomTV