Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে উন্মোচিত হলো ফটোগ্রাফির ‘এআই গোট’ হিসেবে সমাদৃত অনার ৪০০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ মে ২০২৫
এআই গোট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত অনার ৪০০ সিরিজ উন্মোচন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ২৫ মে রবিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত এই সিরিজটি লঞ্চ করা হয়। অত্যাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন দিগন্তের সূচনা করবে এই সিরিজ।

লঞ্চ ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং বিজনেস হেড মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে মূল বক্তব্যের পাশাপাশি মনোরম পরিবেশনা, গেমস এবং ফ্যাশন শো’র আয়োজন করা হয়, যা এই আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “এআই-সমর্থিত মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে অনার ৪০০ সিরিজের উন্মোচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের জীবনের প্রতিটি স্মরণীয় মুহূর্তকে অতুলনীয় ক্ল্যারিটি সহ ফ্রেমবন্দি করে রাখতে পারবেন।”

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “অনার ৪০০ সিরিজের উন্মোচন কেবল অনারের জন্যই নয়, বরং বাংলাদেশের সমগ্র স্মার্টফোন খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এর উদ্ভাবনী ফিচারের ওপর ভর করে অনার ৪০০ সিরিজটি স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই প্রাইমারি ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা। এই সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০x টেলিফটো জুম ফাংশনও রয়েছে; এই খাতে প্রথমবারের মতো কোনো ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে। এই সিরিজে আরও আছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৫৫ ইঞ্চি ওলেড স্ক্রিন এবং ২৭৩৬×১২৬৪ রেজুলেশন। অনার ৪০০ সিরিজ আগামী ৩১ মে পর্যন্ত প্রি-বুকিং করা যাবে। প্রি-বুকিংয়ের সময় গ্রাহকদের জন্য থাকছে ১৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের আকর্ষণীয় উপহার, ১৮০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ব্যবহৃত/পুরাতন ফোনের বিনিময়ে অনার ৪০০ সিরিজের ডিভাইস জেতার সুবর্ণ সুযোগ।

বাংলাদেশে এই সিরিজ উন্মোচনের মধ্যে দিয়ে স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে অনার। এআই-সমর্থিত মোবাইল উদ্ভাবন ত্বরান্বিত করতে অনারের প্রতিশ্রুতির প্রতিফলন এই সিরিজ। এর অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে অনার ৪০০ সিরিজ।

 

Tags: অনার ৪০০ সিরিজঅনার বাংলাদেশএআই গোটস্মার্ট টেকনোলজিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ ডেটা সেন্টারের জন্য ওরাকলের ক্লাউড সেবা কিনছে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ডেটা সেন্টারের জন্য ওরাকলের ক্লাউড সেবা কিনছে

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
ই-কমার্স

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের
নির্বাচিত

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করল ফেসবুক

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট
নির্বাচিত

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট

একুশে পদক গ্রহণ করলেন অভ্র’র ৪ নির্মাতা
নির্বাচিত

একুশে পদক গ্রহণ করলেন অভ্র’র ৪ নির্মাতা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix