Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে সিটি-এক্স সিরিজের ফ্ল্যাগশিপ কিবোর্ড আনলো ক্যাসিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
বাংলাদেশে সিটি-এক্স সিরিজের ফ্ল্যাগশিপ কিবোর্ড আনলো ক্যাসিও
Share on FacebookShare on Twitter

শীর্ষ মিউজিক্যাল সরঞ্জাম কোম্পানি ক্যাসিও বাংলাদেশে তাদের নতুন সিটি-এক্স সিরিজের পোর্টেবল কিবোর্ড উন্মোচন করেছে। কিবোর্ডটিতে রয়েছে একেবারে নতুন মিউজিশিয়ানদের জন্য নতুন এআইএক্স সাউন্ড সোর্স এবং উন্নত স্পেসিফিকেশন। যারা এরইমধ্যে তাদের জনপ্রিয় সাউন্ড সম্পর্কে জানেন এবং সহজে প্লাগ অ্যান্ড প্লে ইন্টারফেস খুঁজছেন তাদের জন্য উপযোগী এই কিবোর্ডটি। নতুন সিটি-এক্স সিরিজটি চারটি মডেলে পাওয়া যাবে। এগুলো হলো সিটি-এক্স৭০০, সিটি-এক্স৮০০০আইএন, সিটি-এক্স৯০০০আইএন এবং সিটি-এক্স৮৭০আইএন।

মডেলগুলো নতুন প্রজন্মের মিউজিশিয়ানদের জন্য আদর্শ কিবোর্ড হতে যাচ্ছে। এটি এআইএক্স সাউন্ড সোর্স দিয়ে সাজানো হয়েছে, ফলে কিবোর্ডটি থেকে অ্যাকুয়িস্টিক সরঞ্জাম যেমন গিটার, ড্রামস, বেজ, ব্রাশ, উইন্ড ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং এনসেম্বলস এবং আরও অনেককিছুর আকর্ষণীয় সাউন্ড দেয়।

সিটি-এক্স সিরিজটি উচ্চ পারফরম্যান্সের ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইফেক্ট দেয়, যা বিভিন্ন অ্যালগরিদমের সাহায্যে প্রতিটি সাউন্ডের একটি নিখুঁত ইফেক্ট প্রদান করে। সিটি-এক্স৭০০ এবং সিটি-এক্স৮৭০আইএন সরঞ্জামের টোনগুলো শুরুর দিকের মিউজিশিয়ান এমনকি দক্ষ মিউজিশিয়ারদের জন্য সহজলভ্য। অন্যদিকে সিটি-এক্স৮০০০আইএন এবং সিটি-এক্স৯০০আইএন বেশি রিদম, টোন, ডিএসপি এডিটিং ফিচার, মিউজিক প্লেব্যাকের জন্য ইউএসবি ড্রাইভ, ফ্রেজ প্যাডস, এক্সপ্রেশন প্যাডেল ইনপুটের সাথে সব গ্রেডের মিউজিকের জন্য শক্তিশালী স্পিকার সিস্টেম এবং শক্তিশালী পারফরম্যান্স দেবে।

সিটি-এক্স৮০০০আইএন-এ রয়েছে ৬+৬ ওয়াটের স্পিকার সিস্টেম। অন্যদিকে সিটি-এক্স৯০০০আইএন-এ রয়েছে অসাধারণ ১৫+১৫ ওয়াটের হাই আউটপুট অ্যাম্পিফায়ার যা মিউজিশিয়ানদের দেবে শক্তিশালী সাউন্ড এবং রিহার্সেল ও পারফরম্যান্স অ্যাপ্লিকেশন। এমন সব দুর্দান্ত অভিজ্ঞতার পাশাপাশি ক্যাসিওর সিটি-এক্স সিরিজে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।

সিটি-এক্স সিরিজ উন্মোচন নিয়ে ক্যাসিও সার্ক দেশগুলোর ভাইস প্রেসিডেন্ট মি. কুলভূষণ শেঠ বলেন, ‘বাংলাদেশে সিটি-এক্স সিরিজের ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত, পোর্টেবল কিবোর্ডটি বিশেষ করে নতুন প্রজন্মের মিউজিশিয়ানদের জন্য আনা হয়েছে। ক্যাসিওর দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে গ্রাহকদের জন্য এটি উন্নয়ন করা হয়েছে। নতুন সিটি-এক্স সিরিজটি কোম্পানির উদ্ভাবনের উত্তরাধিকার ধরে রেখেছে, সহজে ব্যবহারযোগ্য, স্টাইলিশ ও সৃজনশীল। কিবোর্ডটি এআইএস প্রসেসরের মাধ্যমে ক্যাসিওর উন্নত ও অভূতপূর্ব সাউন্ডের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি এর সাশ্রয়ী দাম নতুন প্রজন্মের মিউজিশিয়ান ও কিবোর্ডপ্রেমীদের সিটি-এক্স সিরিজটি কাজ করতে আরও বেশি উৎসাহিত করবে।’

বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড ক্যাসিও দেশব্যাপী তাদের পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে কাজ করছে। স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড ক্যাসিওর সঙ্গে সহযোগী হতে পেরে আমরাও আনন্দিত। এখন থেকে আমরা একসঙ্গে, একটি দল হয়ে সঙ্গীতশিল্পে সর্বোত্তম সেবা ও সঙ্গীতের সরঞ্জাম পৌঁছে দিতে পারব। আমরা বাংলাদেশের সঙ্গীতশিল্পের সম্ভাবনাকে সবার সামনেও আনতে পারব।’

কীবোর্ডগুলো বর্তমানে সারাদেশের নির্ধারিত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং আইটি শপগুলোতে পাওয়া যাচ্ছে। মডেলভেদে কীবোর্ডগুলোর দাম ৪ হাজার টাকা থেকে ৩৪ হাজার টাকার মধ্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার বন্ধ করল ফেসবুক
নির্বাচিত

অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার বন্ধ করল ফেসবুক

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ
প্রযুক্তি সংবাদ

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ

আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: পলক
নির্বাচিত

আজকের স্টার্টআপরা আগামীতে দেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে: পলক

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
প্রযুক্তি বাজার

প্রথম প্রান্তিকে চীনে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি অর্ধেক কমেছে

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ

Load More

ট্রেন্ডিং টপিক

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের
অর্থ ও বাণিজ্য

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

কাচের মতো স্বচ্ছ ফোন তৈরি করছে চীন
নির্বাচিত

কাচের মতো স্বচ্ছ ফোন তৈরি করছে চীন

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা
অটোমোবাইল

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স
অর্থ ও বাণিজ্য

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা
প্রযুক্তি সংবাদ

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা

অনলাইন কেনাকাটায় তরুণদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বদলে...

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মার্চ ২০২২

বাংলাদেশে সিটি-এক্স সিরিজের ফ্ল্যাগশিপ কিবোর্ড আনলো ক্যাসিও

Techzoom.TV |
TechzoomTV