Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদে অস্থিরতা বেড়েই চলছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ মে ২০২৫
নগদে অস্থিরতা বেড়েই চলছে
Share on FacebookShare on Twitter

লাইসেন্সবিহীন মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ ডাক অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছে। ব্যাংলাদেশ ব্যাংকের প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর প্রতিষ্ঠানটি এখন ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণে। প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেখা দিয়েছে অস্থিরতা। গ্রাহকদের আস্থা ফেরাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক দ্বারা পরিচালনায় নগদের সবশেষ দৈনিক লেনদেন হয় ১৪৭০ কোটি টাকা। এর পরে একদিনও এর সমপরিমাণ লেনদেন করেনি নগদ। কিন্ত ১৭ মে নগদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করে আগের তুলনায় এখন শতকোটি টাকা বেশি লেনদেন হচ্ছে। বিজ্ঞপ্তির সূত্রমতে দৈনিক শত কোটি টাকার লেনদেনের বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। শুধু মাত্র সাধারণ গ্রাহকদের মাঝে আস্থা ফেরাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে জানা যায়।

ডাক অধিদপ্তর জানান, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদের দায়িত্বে নেওয়ার পর গ্রাহকদের মধ্যে অনেকটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাক অধিদপ্তর নগদ-এর মাধ্যমে সবাইকে এমএফএস সেবা দিচ্ছে। ফলে গ্রাহকেরা কম খরচে ভালো সেবা গ্রহণের জন্য নগদের ওপর সবসময় আস্থা রেখেছেন। যার অংশ হিসেবে দৈনিক গড় লেনদেন ১০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গত ১২ মে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর নগদ পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের যে প্রশাসক দল নগদে কাজ করছিল, তারা দায়িত্ব হারায়। এদিকে নগদের অর্থ তছরুপের জন্য যাদের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক, তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করা হয়েছে। তিনি হলেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মো. সাফায়েত আলম। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়ে তিনি নতুন মানবসম্পদ কর্মকর্তা নিয়োগসহ নানা ক্ষেত্রে পরিবর্তন এনেছে। জনকণ্ঠের হাতে আসা তথ্যমতে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের ১৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আরও দুই আসামিকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এতে নগদ পরিচালনায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

নগদ জানান, গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তখন উচ্চআদালতের দ্বারাস্থ হন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। ফলে নগদের আগের বোর্ডের নগদ পরিচালনায় কোনো বাধা থাকছে না।

এদিকে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ১৯ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করার কথা থাকলেও তা ফের পেছানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানান, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রশাসক বসানোর পর বিশেষ নিরাক্ষায় দেখা যায়, নগদ লিমিটেডে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হয়েছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। হাসিনা সরকারের আমলে নিয়মের বাইরে গিয়ে গ্রাহক বানানো ও সরকারি ভাতা বিতরণসহ একচেটিয়া সুবিধা পায় নগদ। প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম সংঘটিত হয়, তখন এর পরিচালনায় যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দেয় বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের হিসাব ব্যাংকগুলোতে যাদের স্বাক্ষরে পরিচালিত হয়, তা পরিবর্তন করতে পারবে না ব্যাংকগুলো। পাশাপাশি ব্যাংকগুলো নগদের হিসাব থেকে অর্থ লেনদেন করতে পারবে না। তবে নগদের নিয়মিত লেনদেন চলবে। নগদ পরিচালনায় নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। ব্যাংক লোন ও গ্রাহকের জমা করা অর্থ যাতে কোনোভাবে তছরুপের শিকার নয়, সে জন্য এই নির্দেশনা দিয়েছে বলে জানান, বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ অল্প সময়ের ব্যবধানে জনপ্রিয়তা পায়। তারা লাইসেন্স না পেলেও প্রতিষ্ঠানের নামে দেশি-বিদেশি ডজন খানেক ছদ্মবেশী কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে । তবে বিনিয়োগের টাকার কানাকড়িও আর দেশে ফেরেনি। চলে গেছে তৃতীয় কোনো দেশে। এভাবেই গেল ৮ বছরে দেশের লাখ লাখ গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছেন নগদ সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও তাদের অনুসারীরা। এমনকি নগদ অপকর্মে জড়িয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের সরকারি কর্মকর্তারাও। জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর একজন উপ প্রেস সচিবও। অর্থ লুটপাটে জড়িত কেউ কেউ এখনো বহাল তবিয়তে আছেন। পড়েনি কোনো আইনের গ্যাঁড়াকলেও। অভিযুক্তদের অনেকে আবার নগদকে ঢেলে সাজানোর সবক দিচ্ছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নগদের বর্তমান সিইও সাফায়েত হোসেন মামলার আসামি হওয়ার কারণে ১২ মে থেকে এখন পর্যন্ত একদিনও অফিস করেননি। ই-মেইল এর মাধ্যমে বার্তা পাঠিয়ে অফিসের নির্দেশনা দিয়ে আসছে।

অফিস পরিচালনায় তিনি রাজনৈতিক পালস বুঝে জুলাই আন্দোলনের অন্যতম নেতা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের পিও আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের কম্পøায়ান্স বিভাগের এ্যাসেসটেন্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক সম্মানী এক লাখ ৪৫ হাজার টাকা। তবে আতিক মোর্শেদ নগদের নিয়োগ প্রাপ্ত কর্মাচারী না হলেও তিনি নিয়মিত নগদের অফিসে যাওয়া আসা করছেন বলে জানা গেছে।

এদিকে প্রতিষ্ঠনটির বর্তমান এমডি মুইজ তাসনিম ত্বকীকে ১৮ মে বেইলি রোড থেকে ডিবি পুলিশ আটক করে ফোন ল্যাপট জব্দ করে রাখে। পরে ডাক ও টেলিযোগাযোগের বিশেষ সহকারী তৈয়বের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। হঠাৎ কেন তাকে তুলে নিয়ে গেল, এই বিষয়টি নিয়েও এক প্রকার ধূ¤্রজাল তৈরি হয়েছে।

নগদকে নিজেদের মত করে পরিচালনা করতে পদোন্নতি ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে নগদেই কর্মরত পুলিশের সাবেক এডিশনাল আইজিপি মো. মাহবুব আলমসহ আরও কয়েকজনকে অতিরিক্ত সুবিধা নেওয়ার জন্য সম্মানী বাড়িয়ে দেওয়া হয়। সাফায়াতের এপিএস ফকির বদির উদ্দিন আহমেদ, তার আত্মীয় গার্মেন্টেসের লাইনম্যান মো. ইমনকে নগদের মত আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইতোমধ্যে নগদের পূর্বের অভিযুক্ত (আসামি) ব্যক্তিদের সকল ডেটা মুছে ফেলা হয়েছে। বর্তমানে যারা কর্মরত রয়েছে তাদের মধ্যে বিশেষ করে আইটি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের দেয়া নির্দেশনা মতে এই আর্থিক প্রতিষ্ঠান বড় কোনো লেনদেন করতে পারবে না। তারা পূর্বের মতো করে বিল-ভাউচার দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করেছে বলে জানা যায়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমার আশঙ্কা, কোম্পানির নতুন ব্যবস্থাপনায় যারা রয়েছেন, তারা আগের অনিয়মের তথ্য মুছে ফেলতে পারেন। আমরা মনে করি তাদের (বর্তমান ব্যবস্থাপনা) হাতে নগদের কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। কোর্টের একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা সেটার জন্য আপিল করেছি। এ বিষয়ে খুব দ্রুত শুনানি হবে। আমরা মনে করি, রায় আমাদের পক্ষে পাব।’

তিনি বলেন, আমরা শংকিত, কারণ এ সময়ের মধ্যে তারা সিস্টেমের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা অনেক কিছু করে ফেলতে পারে, যেটার ওপর আমাদের কোনো হাত থাকবে না। তারা তাদের যে অপকর্মগুলো করেছে, তা মুছে ফেলার চেষ্টা করবে। ডেটাগুলোকে মুছে দেবে যা, পরবর্তীতে আমাদের কাজকে আরও কঠিন করে তুলবে। গভর্নর বলেন, নগদে আগের ম্যানেজমেন্ট ও বোর্ডে যারা ছিলেন, তারা নানা উপায়ে দুর্নীতি ও টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর অনিয়ম ধরতে ফরেনসিক নিরীক্ষা না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট খারিজের ফলে নগদের দুর্নীতি তদন্তে ফরেনসিক অডিটে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

নগদের মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালীরা যুক্ত। ফলে বিদায়ী সরকারের সময়ে কোনো নিয়ন্ত্রক সংস্থাই এটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হাসান বলেন, প্রতি মাসে নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংকে নগদের লেনদেনের সার্বিক তথ্য প্রদান করে থাকে কিন্তু নগদের বর্তমান সিইও সাফায়েত হোসেন দায়িত্ব গ্রহণের পর কোনো তথ্য বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়নি তারা বিষয়টি গোপন রেখেছে। তিনি বলেন, নগদের দৈনিক লেনদেন পূর্বের চেয়ে ১০০ কোটি বেশি এই তথ্য বাংলাদেশ ব্যাংকের জানা নেই। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক স্থগিতাদেশ রায়ের বিষয়ে তিনি জানান, উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। এ বিষয়ে কোনো বক্তব্য আমরা দিতে পারি না। বিজ্ঞ আদালত যে রায় দেবে আমরা সেই রায়কে সম্মান জানাব।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউএসবি টাইপ-সি চার্জার বাধ্যতামূলক করছে সৌদি
নির্বাচিত

ইউএসবি টাইপ-সি চার্জার বাধ্যতামূলক করছে সৌদি

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
প্রযুক্তি সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন

১২৫ সিসিতে এলো পালসার নিয়ন
অটোমোবাইল

১২৫ সিসিতে এলো পালসার নিয়ন

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix