Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের দায়িত্ব এখন ডাক বিভাগের হাতে

বড় ধরনের জালিয়াতি, ২ হাজার ৩৫৬ কোটি টাকার ই-মানি গায়েব!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
নগদের দায়িত্ব এখন ডাক বিভাগের হাতে
Share on FacebookShare on Twitter

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস খাতের আলোচিত প্রতিষ্ঠান নগদ এবার আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের সরাসরি তত্ত্বাবধানে চলে গেল। ২৭ মে অনুষ্ঠিত এক জরুরি সভায় নগদের ভারপ্রাপ্ত সিইও শ্যামল বি দাস পদত্যাগপত্র জমা দেন এবং প্রতিষ্ঠানটির মালিকানা, শেয়ার কাঠামো ও দৈনন্দিন সব দায়িত্ব ডাক বিভাগকে বুঝিয়ে দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক বিভাগের মহাপরিচালক, নগদের ডেপুটি সিইও মো. মুয়িয, নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সরকারের প্রতিনিধিরা।

অনিয়ম-অব্যবস্থাপনায় নাজুক নগদ

সূত্র জানায়, নগদের বর্তমান কাঠামো ছিল জটিল ও অস্বচ্ছ। শ্যামল দাস তার আবেদনে উল্লেখ করেন, “আমি যাদের অধীনে এসেছিলাম তারা দীর্ঘদিন ধরে পলাতক। বৈধ নিয়োগপত্র কিংবা চুক্তিপত্র ছাড়া ডিজিটাল সিগনেচারবিহীন ইমেইলের মাধ্যমে আমাকে বেআইনি নির্দেশ পালন করতে বলা হয়।”

তিনি বলেন, “এই অরাজকতা এবং মানসিক চাপে আমি আর দায়িত্ব পালনে প্রস্তুত নই। জনগণের অর্থ নিয়ে ঝুঁকি নিতে চাই না।”

হিসাব মিলছে না ২ হাজার ৩৫৬ কোটি টাকার

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসক নিয়োগের মাধ্যমে নগদে বড় ধরনের অডিট চালায় বাংলাদেশ ব্যাংক। তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটির ২ হাজার ৩৫৬ কোটি টাকার ই-মানির কোনো হিসাব মিলছে না। অভিযোগ আছে, সাবেক পরিচালকদের অনুকূলে অর্থপাচার, ভূয়া পরিবেশক ও এজেন্টের মাধ্যমে অর্থ আত্মসাৎ, অতিরিক্ত ই-মানি তৈরি এবং জালিয়াতির।

নগদের সরকারি ভাতার একচেটিয়া চুক্তি নিয়েও ওঠে প্রশ্ন।

বাংলাদেশ ব্যাংক এ ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে, যার মধ্যে রয়েছে একাধিক প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তি।

নতুন দায়িত্বে আবু তালেব

সভায় নগদের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ডাক বিভাগের পরিচালক আবু তালেবকে দেওয়া হয়। ডেপুটি সিইও মুয়িয নতুন সিইওকে স্বাগত জানিয়ে বলেন, “নগদ পরিবার একযোগে কাজ করবে।”

নতুন ব্যবস্থাপনা জানিয়েছে, তারা জুয়া, জালিয়াতি, মানি লন্ডারিং রোধে সরকারের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করবে। ভুয়া অ্যাকাউন্ট, এক এনআইডিতে একাধিক এমএফএস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অতীত ইতিহাস

২০১৭ সালে ডাক বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে থার্ড ওয়েভ টেকনোলজিস নামে কোম্পানিটি নগদ হিসেবে রি-ব্র্যান্ড হয়। ২০১৯ থেকে প্রতিষ্ঠানটি সরকারি ভাতা বিতরণসহ একক আধিপত্যে চলে আসে। বর্তমানে ৯ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে নগদের।

জনস্বার্থে দায়িত্ব হস্তান্তর

শ্যামল দাস বলেন, “দেশের কোটি কোটি মানুষ নগদের মাধ্যমে আর্থিক সেবা নেয়। এই সংকটময় মুহূর্তে জনস্বার্থেই দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ একাউন্টনগদ প্রতারণানগদজালিয়াতিনগদে প্রশাসকনগদের অনিয়ম

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

আপনার সব কথা রেকর্ড করছে যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গোপনে ভাইরাস ছড়াচ্ছে এই ১৬ অ্যাপ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

নতুন ফ্ল্যাগশিপের ছবি ফাঁস করলো স্যামসাং নিজেই!
প্রযুক্তি সংবাদ

নতুন ফ্ল্যাগশিপের ছবি ফাঁস করলো স্যামসাং নিজেই!

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল
নির্বাচিত

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
বিবিধ

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মে ২০২৫

নগদের দায়িত্ব এখন ডাক বিভাগের হাতে

Techzoom.TV |
TechzoomTV