Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের চাকরিচ্যুত ও বদলি কর্মকর্তাদের স্বপদে ফেরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ মে ২০২৫
নগদের চাকরিচ্যুত ও বদলি কর্মকর্তাদের স্বপদে ফেরানোর নির্দেশ
Share on FacebookShare on Twitter

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদের গত তিন মাসের সব অনিয়মের বিশদ প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত ও বদলি করা কর্মকর্তাদের স্বপদে ফেরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নতুন সিইও আবু তালেবকে।

শুক্রবার (৩০ মে) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব আহমদ।

তিনি লিখেন, ব্যাপক অস্থিরতার পরে ২৭ মে নগদ কর্তৃপক্ষ মূল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ডাকবিভাগকে পরিচালনা দায়িত্ব বুঝিয়ে দেয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রশাসকের উপর স্থগিতাদেশ এলে নগদে অস্থিরতা শুরু হয়। এটাকে ব্যবহার করে শাফায়াত গং-এর হায়ারিং, ফায়ারিং শুরু হয়।

ফয়েজ তৈয়্যব জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকের উপর স্টে অর্ডার এলে তানভির মিশুক নিজেকে সিইও দাবি করে মেইল দেন এবং একই মেইলে বর্তমান পরস্থিতিতে দায়িত্ব পালনে অপারগতা জানান। পরে শাফায়াত নিজেকে সিইও দাবি করে মুইজকে হেড অব এইচআর নিয়োগ দেন এবং বিভিন্ন কর্মকর্তা বরখাস্ত ও বদলি শুরু করে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করে তোলেন। শুরু হয় প্যানিক। এমতাবস্থায় ডাক বিভাগ নিজের লাইসেন্সিংয়ে পরিচালিত প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয়।

তিনি জানান, ডাক বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিজেকে নগদের সিইও দাবি করা শাফায়েতকে (বাংলাদেশ ব্যাংকের মামলার আসামি) গ্রেপ্তার করতে উদ্যোগ নেয়। সিআইডির অভিযানের প্রস্তুতির সময় সে পালিয়ে যায়। শাফায়েত পালানোর পর শ্যামল দাস অ্যাক্টিং সিইও হয়। আরেকদফা অস্থিরতা শুরু হয়। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ডাক বিভাগে নগদের স্বঘোষিত সিইও, ডেপুটি সিইওকে ডেকে এনে গত দশকের সব অনিয়ম সম্পর্কে জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তাদের ভারপ্রাপ্ত সিইও শ্যামল দাস/ডেপুটি সিইও মুইজ ডাক বিভাগের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হন।

এ ঘটনার পরই ডাক বিভাগ নতুন ভারপ্রাপ্ত সিইও হিসেবে তালেবকে সাময়িক দায়িত্ব দেয়। এ সময় নতুন সিইওকে গত ৩ মাসের সব খরচের হিসাবপত্র তৈরি করবে, অনিয়মের উপর বিশদ রিপোর্ট করবে, সেটা মিডিয়ায় প্রকাশ করবে বলে- এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ফয়েজ তৈয়্যব। পাশাপাশি প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে, ফায়ার ও বদলি করা কর্মকর্তাদের স্বপদে ফেরাতে এবং ঈদের আগে বেতন ও বোনাস দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪ বছর ধরে বন্ধ থাকা ফিচার আপগ্রেড, সফটওয়ার আপগ্রেডের নির্দেশনা দেওয়া হয়েছে।

ফয়েজ তৈয়্যব জানান, দেশের নামকরা বিশেষজ্ঞদের নিয়ে নগদে একটি নতুন বোর্ড গঠনের বিষয়ে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গত সপ্তাহে একটি ঐকমত্যে পৌঁছেছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবারের বিনা নোটিশে ছাঁটাই অব্যাহত
অটোমোবাইল

উবারের বিনা নোটিশে ছাঁটাই অব্যাহত

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি
নির্বাচিত

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি

টিকটকের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্র
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ

ওমেন ইন টেক চ্যাম্পিয়ন টিম এমপাওয়ার
নির্বাচিত

ওমেন ইন টেক চ্যাম্পিয়ন টিম এমপাওয়ার

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা
প্রযুক্তি সংবাদ

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix