Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরাইলে সাইবার হামলা বেড়েছে ৭০০ শতাংশ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ জুন ২০২৫
ইসরাইলে সাইবার হামলা বেড়েছে ৭০০ শতাংশ (ভিডিও)
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত সামরিক ও ভূ-রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাইবার জগতেও ছড়িয়ে পড়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সাইবার হামলার ঘটনা ঘটাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলছে।এই সাইবার যুদ্ধ শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতি বা তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রভাবও ফেলছে।

বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের ডিজিটাল পরিসরে ৭০ শতাংশ পর্যন্ত সাইবার আক্রমণের হার বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, এটি কি কেবল প্রতিশোধ, নাকি নতুন ধাঁচের একটি যুদ্ধ পরিকল্পনার অংশ? বিশ্লেষকদের মতে, ২০০৭ সালে ইসরায়েলি স্টাক্সনেট হামলার পর থেকে ইরান দীর্ঘদিন ধরে তাদের সাইবার সক্ষমতা গড়ে তুলেছে ।

১৩ জুন ইসরায়েল “Operation Rising Lion” নামে ইরানে বড় ধরনের হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো বিধ্বস্ত করা। আরব ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল আল-মায়াদিন-এর প্রতিবেদন বলছে, ইসরায়েলের আক্রমণের ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি রাষ্ট্রভিত্তিক এবং হ্যাকটিভিস্ট গ্রুপগুলি একযোগে অপারেশন শুরু করে ।

আল-মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর ইসরায়েলের হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলার ঘটনা ৭০০% বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সাইবার সিকিউরিটি ফার্ম চেক পয়েন্ট-এর তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকেই ইসরায়েলের ওপর সাইবার হামলা উদ্বেগজনক হারে বাড়ছে। এই হামলাগুলোর বেশিরভাগই আসছে ইরান-পন্থী হ্যাকার গ্রুপগুলোর কাছ থেকে। সম্প্রতি অ্যামেরিকা ভিত্তিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান রাডওয়্যার-এর প্রতিবেদনেও ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সাইবার হুমকির তীব্রতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সাইবার আক্রমণগুলো কেবল ওয়েবসাইট হ্যাক বা ট্রাফিক বাড়িয়ে সিস্টেম নষ্ট করার মধ্যে সীমিত ছিল না। বরং, এগুলো ছিল জাতীয় অবকাঠামোতে ঢুকে পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটানোর চেষ্টা। অর্থাৎ, এখানে শুধু প্রযুক্তিগত ক্ষতি নয়, বরং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল।

আর্ন্তজাতিক অলাভজনক সংস্থা সাইবার থ্রেট এলায়েন্সের প্রধান মাইকেল ড্যানিয়েল বলেন, উভয় দেশই সাইবার সক্ষমতায় পরিপূর্ণ, ডিডস আক্রমণ থেকে শুরু করে ডেটা মুছে ফেলার মতো আক্রমণ করতে পারে তারা। আমি নিশ্চিত যে, তারা উভয়েই সাইবার গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন ধরনের অপারেশন চালাচ্ছে।

এই সাইবার আক্রমণগুলো বিভিন্ন ধরনের হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিডস আক্রমণ। এর মাধ্যমে লক্ষ্যবস্তুর সার্ভারে বিপুল পরিমাণ ট্র্যাফিক পাঠিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়। এর ফলে ওয়েবসাইট বা অনলাইন পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়। এর সাথে র্যা নসমওয়্যার অ্যাটাক, ডেটা ওয়াইপিং অ্যাটাক, ওয়েবসাইট ডিফেমেন্টসহ বিভিন্ন কার্যকলাপ চালানো হয়।

দুই দেশ যখন যুদ্ধে জড়ায় মূলত সাইবার হামলায় প্রথম পদক্ষেপই আসে স্টেট স্পন্সর হ্যাকারদের কাছ থেকে। এর সাথে যুক্ত হয় উভয় দেশের সহযোগী দেশ। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে হ্যাকার গ্রুপগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। সেক্ষেত্রে চলমান এই যুদ্ধে দুই দেশের হ্যাকার গোষ্ঠী এবং তাদের এল্যাই গ্রুপগুলোই অংশ গ্রহণ করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। “রেজিস্টার”-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এবং ইরান উভয়ই একে অপরের বিরুদ্ধে সাইবার অস্ত্র ব্যবহার করছে, যা তাদের সামরিক সংঘাতের একটি সম্প্রসারিত অংশ।

ইসরায়েল-ইরানের এই সাইবার যুদ্ধ বিশ্বের জন্য স্পষ্টা বার্তা এখন আর যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাংক বা রকেট নয়। এখন যুদ্ধ মানে—ডেটা চুরি, ট্রাফিক জ্যাম, স্বাস্থ্য সিস্টেম হ্যাক এবং নাগরিকদের মনে অনিশ্চয়তা ও ভয় ঢুকিয়ে দেওয়া। এই যুদ্ধ আরও বেশি বিপজ্জনক কারণ এটি অদৃশ্য এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল।

ইসরায়েল-ইরান সংঘর্ষের সাম্প্রতিক দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দিচ্ছে, আগামী দিনের যুদ্ধ হবে সাইবার পরিসরে। এই যুদ্ধ সীমাহীন ও নিয়ন্ত্রণহীন। তাই এখনই আন্তর্জাতিক আইন প্রণয়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল পুনর্গঠনম সময়ের দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

৭ দিন আগেই জানা যাবে ভূমিকম্পের পূর্বাভাস
নির্বাচিত

৭ দিন আগেই জানা যাবে ভূমিকম্পের পূর্বাভাস

নতুন ক্যামেরা কনসেপ্টসহ অনরের ‘রোবট ফোন’
প্রযুক্তি সংবাদ

নতুন ক্যামেরা কনসেপ্টসহ অনরের ‘রোবট ফোন’

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ এশিয়ায় এক লাখ তরুণকে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তুলবে হুয়াওয়ে

জিপি অ্যাপে তথ্য ফাঁস স্বীকার করলো ব্যাবিলন হেলথ
প্রযুক্তি সংবাদ

জিপি অ্যাপে তথ্য ফাঁস স্বীকার করলো ব্যাবিলন হেলথ

হুয়াওয়ে আনছে পপ আপ ক্যামেরা সহ নতুন টিভি
নির্বাচিত

হুয়াওয়ে আনছে পপ আপ ক্যামেরা সহ নতুন টিভি

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের
সোশ্যাল মিডিয়া

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের

১ টাকার কয়েনেই বাঁচবে ফ্রিজের খাবার, জেনে নিন কৌশল
নির্বাচিত

১ টাকার কয়েনেই বাঁচবে ফ্রিজের খাবার, জেনে নিন কৌশল

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুন ২০২৫

ইসরাইলে সাইবার হামলা বেড়েছে ৭০০ শতাংশ (ভিডিও)

Techzoom.TV |
TechzoomTV