Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 June 2019
ওয়ালটন ফ্রিজে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ফ্রিজের ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। যে কোনো মডেলের ওয়ালটন রেফ্রিজারেটর এবং ফ্রিজার কিনলে ক্রেতাদের জন্য রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট-বল এবং ক্রিকেট ব্যাট পাওয়ার সুযোগ। আছে হাজার হাজার টিভিসহ বিভিন্ন পণ্য ফ্রি এবং কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ১ জুন থেকে শুরু হওয়া এ সুবিধা থাকবে পুরো বিশ্বকাপ জুড়ে। এ সময় যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশ শোরুম এবং ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা উক্ত সুবিধা পেতে পারেন।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের সিইও গোলাম মুর্শেদ জানান, বিশ্বকাপের ঠিক আগে ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন মাশরাফি বিন মুর্তজা। এরফলে আগামি ২ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন জনপ্রিয় এই ক্রিকেট অলরাউন্ডার। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর-এ ক্রেতাদের জন্য মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল কিংবা ক্রিকেট ব্যাট পাওয়ার সুযোগ রেখেছে ওয়ালটন।
তিনি বলেন, আয়ারল্যান্ডে সদ্যসমাপ্ত ওয়ালটন ট্রাই-নেশন সিরিজ জিতে দারুণ ফর্মে আছে মাশরাফি-তামিম-সাকিব-মুশফিকরা। বিশ্বকাপের মাঝেই পড়েছে ঈদ। এই দুই বড় ইভেন্টকে উপলক্ষ্য করে ডিজিটাল ক্যাম্পেইনে ওয়ালটন ফ্রিজ ক্রেতাদের মাশরাফি স্বাক্ষরিত ব্যাট-বল এবং ক্রিকেট ব্যাট দেয়া হচ্ছে। আশা করছি আমাদের এই উদ্যোগ ক্রেতাদের বিশ্বকাপ এবং ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে প্রতিষ্ঠানটি। যার নাম দেয়া হয়েছে ‘১৯ এ ২০’। লক্ষ্যমাত্রা পূরণে গ্রাহকদের জন্য ওয়ালটন বাজারে ছেড়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং সৃজনশীল ডিজাইনের শতাধিক মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে ১০১ মডেলের ফ্রস্ট ও ২০ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ১৬ মডেলের ফ্রিজার এবং ২ মডেলের বেভারেজ কুলার।

ওয়ালটন ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে চোঁখ ধাধানো ডিজাইনের ৩৪ মডেলের গ্লাস ডোর, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ৪ মডেলসহ বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত ৩ মডেলের ফ্রিজ। গ্লাস ডোরে ২১টি সহ মোট ৩৮টি নতুন মডেলের ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে আছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর সমৃদ্ধ গ্লাস ডোরের ৩৮০ লিটারের ৩টি নতুন মডেল। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চলবে।

এদিকে ওয়ালটন বাজারে ছেড়েছে ৬টি নতুন মডেল নন-ফ্রস্ট ফ্রিজ। এর মধ্যে ইনভার্টার ও গ্লাস ডোরের ৫৬৩ লিটারের সাইড বাই সাইড ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত করে ওয়ালটন প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়ছে। ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তি ব্যবহার করছে ওয়ালটন। সম্প্রতি ফ্রিজ কম্প্রেসরের গ্যারান্টি সুবিধা আরো দুই বছর বাড়িয়ে ১২ বছরের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও ওয়ালটন ফ্রিজে রয়েছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধাসহ দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

উল্লেখ্য, এর আগে ডিজিটাল ক্যাম্পেইনে ক্রেতারা নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য পেয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি
নির্বাচিত

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হুন্ডির নিরাপদ মাধ্যম বিকাশ

‘ভেন্টিলেটর’ তৈরি করবে ইলন মাস্কের টেসলা!
প্রযুক্তি সংবাদ

‘ভেন্টিলেটর’ তৈরি করবে ইলন মাস্কের টেসলা!

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার
নির্বাচিত

ব্লু টিক থাকলে বিজ্ঞাপন ৫০ শতাংশ কম দেখাবে টুইটার

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ

Load More

ট্রেন্ডিং টপিক

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2019

ওয়ালটন ফ্রিজে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV